Khabor Ekhon
পোষ্য হত্যা কাণ্ডে নয়া মোড়, অভিযুক্তের অপরাধের দীর্ঘ ইতিহাস
নিরুপমা বসু :কলকাতার বিক্রমগড়ে দুই পোষ্য কুকুরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, অভিযুক্ত সঞ্জীব ভট্টাচার্যের অতীত অপরাধের ইতিহাস রয়েছে। শুধু পশু নির্যাতন নয়, মহিলাদের উপর হামলা, শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার মতো একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুর এলাকায় এর আগেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল সঞ্জীবের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা হয়েছিল বলেও জানা যাচ্ছে। বিক্রমগড়ের ভাড়া বাড়িতে…
