Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

দেশ

পার্কে ‘পুলিশ’-এর হানা, নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য দিল্লিতে

ইন্দ্রাণী দাস :: দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে পার্কে ১৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে ওই কিশোরী ও তার বন্ধুকে ভয় দেখিয়ে হামলা চালায় অভিযুক্তেরা। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বাকি দু’জনের খোঁজ চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ এক ১৭ বছরের বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল ওই কিশোরী। মন্দিরে পুজো দেওয়ার পর রাত সাড়ে ৭টা নাগাদ দু’জনে কাছের একটি পার্কে যান। অভিযোগ, সেখানেই ২৫ থেকে ৩০ বছর বয়সি তিন যুবক…

জার্সিতে রং বদল, বিতর্কে ভারতীয় হকি, নীলের বদলে গেরুয়া কেন?

সঞ্জয় মিত্র : এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় হকি দলের জার্সির রং নিয়ে ফের তৈরি হল বিতর্ক। টুর্নামেন্ট শুরুর আগে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে জানিয়েছিলেন, ভারতীয় পুরুষ ও মহিলা দল এশিয়ান গেমসে ঐতিহ্যবাহী নীল জার্সিতেই খেলবে। কিন্তু রবিবার উদ্বোধনী ম্যাচে দেখা গেল অন্য ছবি—দুই দলই মাঠে নামল গেরুয়া জার্সি পরে।বিশ্বকাপে গেরুয়া জার্সি পরার পর থেকেই বিষয়টি নিয়ে হকি মহলে আলোচনা শুরু হয়েছিল। সেই সময় তিরকে দাবি করেছিলেন, নির্বাচিত নেতৃত্ব এবং হকি ইন্ডিয়ার এক্সিকিউটিভ বোর্ডের অনুমোদন বা জ্ঞান ছাড়াই জার্সির রং বদলানো হয়েছিল। পরবর্তী…

কাশ্মীরে ফের এনকাউন্টার! উধমপুরে নিকেশ ২ জঙ্গি

শ্রীতমা ব্যানার্জী :: রাত বাড়তেই ঘন জঙ্গলের মধ্যে শুরু হয় গুলির লড়াই। অন্ধকার, দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেই জঙ্গিদের খোঁজে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। শেষ পর্যন্ত অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনা।জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার মাজালতা এলাকার ব্রাত্তল অঞ্চলে এই অভিযান চালানো হয়। সেনা সূত্রে খবর, ১৬ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর মেলে। এরপর সেনার হোয়াইট নাইট কর্পস, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে অভিযান শুরু…

দুই গোল এগিয়েও জয় নয়! এএফসি অভিযানে ড্র দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

সঞ্জয় মিত্র : এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ২০২৬-২৭ মরশুমের শুরুটা জয় দিয়ে হল না ইস্টবেঙ্গলের। বুধবার আম্মান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জর্ডানের ক্লাব আল হুসেইনের বিরুদ্ধে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ ড্র করল লাল-হলুদ শিবির। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইস্টবেঙ্গল। নবম মিনিটেই আসে কাঙ্ক্ষিত গোল। এডমুন্ড লালরিন্দিকার শট কোনওক্রমে ঠেকিয়েছিলেন আল হুসেইনের গোলরক্ষক। ফিরতি বলের সামনে ছিলেন ড্যানি রামিরেজ। কাছ থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার।গোল পাওয়ার পর…

টি-২০ মঞ্চে ভারত বনাম আফগানিস্তান! দিল্লিতে আজ কে দেখাবে দাপট?

সঞ্জয় মিত্র :টেস্টের পর এবার টি-২০-র লড়াই। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ, তার আগে ৬.৩০টায় হবে টস। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর ডেপুটি তিলক বর্মা। অন্যদিকে আফগানিস্তানের শক্তির জায়গা তাদের স্পিন আক্রমণ। রশিদ খান, মহম্মদ নবী থেকে শুরু করে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে তৈরি আফগান দল ভারতকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।ভারতীয় শিবিরে সবচেয়ে বেশি নজর থাকবে তরুণ বৈভব…

“দ্বিপাক্ষিক বন্ধ, এবার আইসিসি -র নতুন ছকে ভারত-পাক মহারণ!”

সঞ্জয় মিত্র : রাজনীতির কাঁটাতারে আটকে ভারত-পাকিস্তান ক্রিকেটের দ্বিপাক্ষিক সম্পর্ক। বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা মেলা এখন কার্যত বিরল। এবার সেই অচলায়তন ভাঙার নতুন রাস্তা খুঁজছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল—এমনই জল্পনা ক্রিকেটমহলে।দ্বিপাক্ষিক সিরিজ নয়। বরং ত্রিদেশীয় কিংবা চারদলীয় সিরিজের মঞ্চে ভারত ও পাকিস্তানকে ফের মুখোমুখি করার পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। অর্থাৎ, সরাসরি ভারত-পাক সিরিজের রাজনৈতিক জটিলতা এড়িয়েই তৈরি হতে পারে নতুন ক্রিকেটীয় সমীকরণ। ভারত-পাক ম্যাচের দর্শক…

স্ত্রীকে কোপানোর পর উধাও, পরে রেললাইনে মিলল স্বামীর দেহ—চাঞ্চল্য

রাজনন্দিনী ঘোষ :দাম্পত্য অশান্তির জেরে স্ত্রীকে ছুরি দিয়ে একাধিকবার কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাতের আমেদাবাদে। স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত স্বামী। পরে আমরেলি জেলার ধাসা এলাকায় রেললাইনের উপর তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪২ বছরের রেখা বেহান এবং তাঁর স্বামী ৪২ বছরের ভাবেশ বারাইয়া আমরেলিতে একসঙ্গে থাকতেন। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। সেই কারণে…

মেসি দেখতে গিয়ে বিশৃঙ্খলা, এবার ৩৩ হাজার দর্শকের পকেটে ফিরবে টিকিটের টাকা

সঞ্জয় মিত্র : জাতীয় ক্রীড়া দিবসের মঞ্চে ফের সামনে এল কলকাতার সেই বহুচর্চিত মেসি-কাণ্ড। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে দেখতে গিয়ে যে ৩৩ হাজার ক্রীড়াপ্রেমী চরম বিশৃঙ্খলার মুখে পড়েছিলেন, তাঁদের টিকিটের টাকা ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী সুজেন্দু অধিকারী।নবান্নে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মেসির বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে ৪ হাজার ও ৬ হাজার টাকা দিয়ে টিকিট কেনা দর্শকদের অর্থ ফেরত দেওয়াই তাঁর ইচ্ছা। সেই প্রক্রিয়া অভ্যন্তরীণভাবে ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও…

মুসলিমদের বাদ দিয়ে ‘হিন্দু রাষ্ট্র’ নয়, বার্তা মোহন ভাগবতের

শ্রীতমা ব্যানার্জী :: ‘মুসলিমদের ভারতে জায়গা নেই’—এমন ভাবনা হিন্দুত্বের সঙ্গে যায় না। বরং কোনও হিন্দু যদি মনে করেন, দেশে মুসলিমদের থাকা উচিত নয়, তা হলে তিনি আর হিন্দু থাকবেন না। নিউ ইয়র্কে এক আন্তঃধর্মীয় অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। শনিবার, ২৯ অগস্ট নিউ ইয়র্কে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেন ভাগবত। সেখানেই ‘হিন্দু রাষ্ট্র’ নিয়ে প্রশ্নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হিন্দুত্ব এমন কোনও ভারত কল্পনা করে না যেখানে মুসলিমদের জায়গা থাকবে না। তাঁর কথায়, ‘‘কোনও…

মধ্য এশিয়ায় মোদীর চার দিনের সফর, নিরাপত্তা থেকে বাণিজ্য, নজরে একাধিক সমীকরণ

শ্রীতমা ব্যানার্জী :শনিবার থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চার দিনের মধ্য এশিয়া সফর। প্রথমে উজবেকিস্তান, পরে কিরগিজস্তান—এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। ২৯ ও ৩০ অগস্ট উজবেকিস্তানে থাকবেন মোদী। প্রেসিডেন্ট শওকত মিরজিয়োয়েভের আমন্ত্রণে তাঁর এই সফর। এরপর ৩১ অগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গিয়ে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। বিদেশ…

ভারত বনাম আফগানিস্তান: রশিদের ঘূর্ণি, নবীনের গতি, মহারণের মঞ্চ দিল্লি

সঞ্জয় মিত্র : ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে শক্তি বাড়াল আফগানিস্তান। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর দলে ফিরলেন পেসার নবীন-উল-হক। একই সঙ্গে প্রথমবার পূর্ণ সময়ের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন ইব্রাহিম জাদরান। আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ডান কাঁধের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে…

“সুরক্ষা থেকে শক্তি—জাপানের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করছে ভারত!”

শ্রীতমা ব্যানার্জী ::ভারত-জাপান কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির মধ্যে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতে সরকারি সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী। বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার বিষয়ে জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত-জাপানের ‘স্পেশাল স্ট্রেটেজিক এন্ড গ্লোবাল পার্টনারশিপ ’-কে আরও শক্তিশালী করার…

পন্থের ছক্কার পর সুতারের ঘূর্ণি—গলে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেক!

সঞ্জয় মিত্র :গলে টেস্টে দাপুটে জয় ভারতের। চতুর্থ দিনের শেষে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ৩৭২ রানের পাহাড়সম লক্ষ্য তুলে দিয়ে শেষ পর্যন্ত ১৬৫ রানে ম্যাচ জিতে নিল ভারত। ভারতের জয়ের অন্যতম নায়ক বাঁহাতি স্পিনার ম্যানভ সুতার। তাঁর দুর্দান্ত ছয় উইকেটের স্পেল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসকে ভেঙে দেয়।ভারতের দেওয়া ৩৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা চতুর্থ দিনের শেষে ৮৪/৪। এখনও জয়ের জন্য তাদের দরকার ২৮৮ রান। ক্রিজে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ৩১ এবং সোনাল দিনুশা ২৫ রানে অপরাজিত। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৯৩ রানে। ঋষভ…

দ্বিতীয় ম্যাচেই মহারণ—ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আরও এক ধাপ এগোতে চায় ভারত!

সঞ্জয় মিত্র :হকি বিশ্বকাপ ২০২৬-এ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। পুল ডি-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল। প্রথম ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। ওয়েলসের বিরুদ্ধে ভারত শুরু থেকেই দাপট দেখালেও ম্যাচের শেষদিকে প্রতিপক্ষ কিছুটা ঘুরে দাঁড়ায়। ভারতের তিনটি গোলই এসেছিল পেনাল্টি কর্নার থেকে। অধিনায়ক হরমনপ্রীত সিং দুটি গোল করেন, অন্য গোলটি করেন সঞ্জয়। তবে ওপেন প্লে থেকে গোলের সুযোগ কাজে লাগাতে না…

চাকরি ছেড়ে মোদীর পাশে কনস্টেবল, ২০২৯ পর্যন্ত জুতো না পরার শপথ!

রিচা সেন :  দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক রাজনৈতিক প্রতিবাদের পর এবার অভিনব সিদ্ধান্ত গুজরাত পুলিশের এক কনস্টেবলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে সমর্থন জানিয়ে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে চাকরি থেকে ইস্তফা দিলেন গুজরাত পুলিশের কর্মরত কনস্টেবল রামগড় মোহাঙ্গর গোসাই। পূর্ব কচ্ছের গান্ধীধামের আদেসর থানায় কর্মরত ছিলেন তিনি। একটি স্ব-রেকর্ড করা ভিডিও বার্তায় গোসাই জানান, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার পর তিনি সরকারি চাকরি পেয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তাঁকে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper