Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মন্ত্রিসভায় রদবদল কি আসন্ন? মোদীর বৈঠকে বাড়ল জল্পনা

0 4,479

রাজনন্দিনী ঘোষ : কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে পারে, এমন জল্পনার মধ্যেই বুধবার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভারত মণ্ডপমে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। প্রশাসনিক কাজের অগ্রগতি, সরকারের নীতি নির্ধারণ এবং জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।ফিলিপিন্সের ম্যানিলা থেকে ভারত-আসিয়ান সম্মেলন সেরে দেশে ফেরার পরই এই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে মন্ত্রীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, সরকারি প্রকল্পের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছয়। কোনও প্রকল্প কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না, তার বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে।গত সেপ্টেম্বরের বৈঠকে মন্ত্রীদের যে সমস্ত দায়িত্ব ও লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, তার অগ্রগতির বিষয়েও রিপোর্ট নেন মোদী। দারিদ্র্য দূরীকরণ এবং বামপন্থী উগ্রপন্থা নির্মূলের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও বিশেষ আলোচনা ও উপস্থাপনা হয়। তবে এই বৈঠককে ঘিরে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদল নিয়ে। কয়েকজন মন্ত্রীর রাজ্যসভার সাংসদ পদে পুনর্নিয়োগ না হওয়া এবং ধর্মেন্দ্র প্রধানের শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফার পর সেই জল্পনা আরও বেড়েছে। বর্তমানে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন প্রহ্লাদ যোশী। পূর্ণ সময়ের শিক্ষামন্ত্রী নিয়োগ না হওয়ায় রদবদলের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তীব্র হয়েছে।যদিও মন্ত্রিসভায় রদবদল নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বুধবারের বৈঠক প্রশাসনিক পর্যালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকল, নাকি এর পিছনে রয়েছে বড় কোনও রাজনৈতিক সিদ্ধান্তের প্রস্তুতি, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper