AB Live News
৫৫ লক্ষে ডাক্তার! শিক্ষা থেকে স্বাস্থ্য, দুর্নীতির নয়া আঁতুড়ঘর বাংলা?
এস এস সি থেকে রেশন, এবার এমবিবিএস ডিগ্রি বিক্রির অভিযোগ, ভুয়ো ডাক্তার চক্রে কাঠগড়ায় মেডিক্যাল কাউন্সিল
বিপ্লব চৌধুরী::বাংলায় দুর্নীতির যেন শেষ নেই। শিক্ষক নিয়োগ থেকে পুরসভা, রেশন থেকে কয়লা - তৃণমূল জমানায় একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন - ডাক্তারি ডিগ্রি বিক্রি। অনুসন্ধানে উঠে আসছে, নীট ছাড়াই ৫৫-৬০ লক্ষ টাকায় এমবিবিএস ডিগ্রি ও রেজিস্ট্রেশন নম্বর বিক্রির এক ভয়ঙ্কর চক্র সক্রিয় হয়েছে রাজ্যে।
*কীভাবে চলছে চক্র?*
আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী, এই চক্রের কাজের ধরন অত্যন্ত সুপরিকল্পিত।
১.…
