Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মাইক্রোসফটে মহাবিপর্যয়, থমকে গেল অফিসের কাজ

0 7,774

শ্রীতমা ব্যানার্জী- কর্মব্যস্ত সময়ে আচমকাই প্রযুক্তিগত বিপর্যয়। মাইক্রোসফটের একাধিক পরিষেবা বিঘ্নিত হওয়ায় চরম সমস্যায় পড়লেন বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহারকারী। বৃহস্পতিবার আচমকা কাজ করা বন্ধ করে দেয় জনপ্রিয় ইমেল পরিষেবা আউটলুক। একইসঙ্গে সমস্যার মুখে পড়ে মাইক্রোসফট টিমস, কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক পরিষেবা। অফিসের গুরুত্বপূর্ণ কাজ থেকে শুরু করে ব্যক্তিগত যোগাযোগ, সব ক্ষেত্রেই তৈরি হয় অনিশ্চয়তা।পরিষেবা সংক্রান্ত সমস্যার খবর সামনে আসতেই নজর পড়ে প্রযুক্তি মহলের। পরিষেবার গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, আউটলুক নিয়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার ব্যবহারকারী সমস্যার অভিযোগ জানান। অভিযোগের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল বৃহস্পতিবার দুপুরের পর। অনেকেই নিজেদের ইমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। কারও ইনবক্স খুলতে সমস্যা হয়েছে, আবার কেউ ইমেল পাঠানো ও গ্রহণ করার ক্ষেত্রেও বাধার মুখে পড়েছেন।কেন এই বিপর্যয়? প্রাথমিকভাবে মাইক্রোসফট জানিয়েছে, সংস্থার পরিকাঠামোর কয়েকটি সার্ভারে স্বাভাবিকের তুলনায় বেশি চাপ তৈরি হয়েছিল। পরবর্তী তদন্তে দেখা যায়, স্বয়ংক্রিয় পরীক্ষার সময় কিছু সার্ভার আচমকাই কাজ করা বন্ধ করে দেয়। ফলে বাকি সার্ভারগুলির উপর অতিরিক্ত চাপ পড়ে এবং সংযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়।পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করে মাইক্রোসফট। ক্ষতিগ্রস্ত সার্ভারগুলি পুনরায় সচল করার পাশাপাশি বিকল্প ব্যবস্থায় সংযোগ পরীক্ষা এবং পরিষেবা পুনরুদ্ধারের কাজ শুরু করে সংস্থা। উত্তর আমেরিকায় টিমসের কিছু সমস্যা মেটানোর কথাও জানানো হয়। তবে তার পরেও কয়েকজন ব্যবহারকারী সংযোগজনিত সমস্যার অভিযোগ করতে থাকেন।এই বিপর্যয় আরও একবার মনে করিয়ে দিল, আধুনিক কর্মজগতে ক্লাউড পরিষেবার উপর নির্ভরতা কতটা গভীর। একটি প্রযুক্তিগত ত্রুটিই কীভাবে বিশ্বজুড়ে দফতরের কাজ, যোগাযোগ এবং ডিজিটাল পরিষেবাকে থমকে দিতে পারে, মাইক্রোসফটের সাম্প্রতিক বিভ্রাট তারই উদাহরণ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper