Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

বিহার

‘চাকরি না হলে দায় আমার!’ সরকারি স্কুল থেকে কর্মসংস্থান—বড় ঘোষণা প্রশান্ত কিশোরের

শ্রীতমা ব্যানার্জী :শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। তাঁর বিধানসভা কেন্দ্রের অন্তত ১০ হাজার যুবকের জন্য আগামী দু’বছরের মধ্যে বেসরকারি চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেন সদ্য নির্বাচিত ব্যাঙ্কিপুরের বিধায়ক। মঙ্গলবার ব্যাঙ্কিপুর বিধানসভা কেন্দ্রে আয়োজিত ‘আভার’ (কৃতজ্ঞতা) অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, “আপনাদের সন্তানরা শিক্ষিত হয়েও যদি বেকার থাকে, তাহলে তাঁদের CV আমাদের অফিসে নিয়ে আসুন। আগামী দু’বছরের মধ্যে অন্তত ১০ হাজারের চাকরির…

মহিলাদের পোস্টার চাটছেন বৃদ্ধ: নেটপাড়ায় তীব্র নিন্দা

 সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিদিন কত রকমের দৃশ্যই না সামনে আসে। কিন্তু সম্প্রতি নেটদুনিয়ায় এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ। এক বৃদ্ধের অত্যন্ত কদর্য এবং বিকৃত মানসিকতার নজির মিলেছে এই ভাইরাল ভিডিওটিতে। ঘটনাটি ঘটেছে প্রতিবেশী রাজ্য বিহারে। সেখানে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পিছনে সাঁটানো সুন্দরী ভারতীয় মহিলাদের পোস্টার সমানে চাটতে দেখা গেল এক বৃদ্ধকে। শুধু চাটায় ক্ষান্ত থাকেননি তিনি, সেই সঙ্গে করছিলেন অত্যন্ত অদ্ভুত এবং কুরুচিকর কিছু অঙ্গভঙ্গি। এই ঘটনার ভিডিওটি সামাজিক…

বিহারে গেরুয়া বিপ্লব: প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সম্রাট চৌধুরী

বিহারের রাজনীতিতে দীর্ঘ দুই দশকের ‘নীতীশ-যুগ’ এক নাটকীয় মোড় নিল। গত ২০ বছরের সমীকরণ ও শরিকি রাজনীতির প্রথা ভেঙে এই প্রথমবার বিহারের মসনদে বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার স্পষ্ট হয়ে গেল যে, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বর্তমান উপমুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা সম্রাট চৌধুরী। রাজ্যের ইতিহাসে এই প্রথমবার কোনও গেরুয়া শিবিরের নেতাকে কেন্দ্র করে আবর্তিত হতে চলেছে পাটলিপুত্রের শাসনভার। মঙ্গলবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন নীতীশ…

বর্ধমানে কর্মরত অবস্থায় মৃত্যু! বিহারের সিআরপিএফ জওয়ানের

রবিবার রাজ্য বিধানসভা নির্বাচনের ডিউটিতে এসে মৃত্যু হল এক কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের। মৃতের নাম নগেন্দ্র সিং (৫৬)। তিনি সিআরপিএফের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তিনি পূর্ব বর্ধমান জেলায় ভোটের ডিউটিতে আসেন। কর্তব্যরত অবস্থায় প্রথমে তিনি অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর কিছু সময় পরই মৃত্যু হয় তাঁর। তবে হঠাৎ তাঁর মৃত্যুর কারণ কী, তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, নগেন্দ্র বিহারের বৈশালী জেলার সরাই থানা এলাকার বাসিন্দা। তিনি বিহারের জামুইয়ে সিআরপিএফের ২১৫ নম্বর ব্যাটালিয়নে ডিউটি করতেন।…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper