AB Live News
বর্ধমানে কর্মরত অবস্থায় মৃত্যু! বিহারের সিআরপিএফ জওয়ানের

রবিবার রাজ্য বিধানসভা নির্বাচনের ডিউটিতে এসে মৃত্যু হল এক কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের। মৃতের নাম নগেন্দ্র সিং (৫৬)। তিনি সিআরপিএফের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তিনি পূর্ব বর্ধমান জেলায় ভোটের ডিউটিতে আসেন। কর্তব্যরত অবস্থায় প্রথমে তিনি অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর কিছু সময় পরই মৃত্যু হয় তাঁর। তবে হঠাৎ তাঁর মৃত্যুর কারণ কী, তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, নগেন্দ্র বিহারের বৈশালী জেলার সরাই থানা এলাকার বাসিন্দা। তিনি বিহারের জামুইয়ে সিআরপিএফের ২১৫ নম্বর ব্যাটালিয়নে ডিউটি করতেন। সেখান থেকেই কাজের জন্য অন্যান্য জওয়ানদের সঙ্গে পূর্ব বর্ধমানে ডিউটিতে আসেন। তারপর রবিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা।
সঙ্গে সঙ্গেই সহকর্মীরা নগেন্দ্রকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁকে ভর্তি নিয়ে দ্রুত চিকিৎসাও শুরু করেন চিকিৎসকরা। কিন্তু তাতেও বাঁচানো গেল না। চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় নগেন্দ্রর। সূত্রের খবর, পুলিশ নগেন্দ্রর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। তার পর তাঁর নিথর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

