Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

অপরাধ

তিন হাজার টাকার ঘুষ, সরকারি দফতরেই সিবিআই -এর হাতে ধরা জিএসটি ইনস্পেক্টর

শ্রীতমা ব্যানার্জী :কাজ করে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ। আর সেই টাকা নিতে গিয়েই সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন এক জিএসটি ইনস্পেক্টর। বৃহস্পতিবার কলকাতার ক্লাইভ রো-তে জিএসটি দফতরের অফিস থেকে তাঁকে হাতেনাতে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে কাজ করে দেওয়ার বিনিময়ে তিন হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছিল। অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতে সিবিআই। নির্দিষ্ট জায়গায় টাকা দেওয়ার সময়ই তদন্তকারীরা অভিযুক্ত আধিকারিককে ধরে ফেলেন বলে জানা গিয়েছে। তাঁর কাছ থেকে ঘুষের টাকা উদ্ধারের পাশাপাশি গোটা ঘটনার…

ভোরের আগে বাড়িতে পুলিশ, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

শ্রীতমা ব্যানার্জী :: ভোররাতে বাড়িতে পুলিশ। তারপরই গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। শুক্রবার খড়্গপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে ডেবরা থানায় নিয়ে যাওয়া হয়। এদিনই মেদিনীপুর জেলা আদালতে তাঁকে পেশ করার কথা। অজিত মাইতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের তদন্ত চলছিল বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগ, দলের পদ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছিল। সেই অভিযোগের তদন্তেই তাঁর গ্রেফতারি বলে জানা গিয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তথ্য এখনও পুলিশের তরফে প্রকাশ্যে আসেনি।২০২১ সালের বিধানসভা…

চাঁদার নামে হেনস্থা রুখতে পুলিশের হেল্পলাইন, নজরে পুজো উদ্যোক্তারা

শ্রীতমা ব্যানার্জী :: দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, উৎসব, পাড়ার মানুষের মিলন। পুজোর ক’টা দিন ঘিরে মাসের পর মাস ধরে চলে প্রস্তুতি। কোথাও মণ্ডপ তৈরি হচ্ছে, কোথাও প্রতিমার কাজ শেষের পথে, আবার কোথাও চলছে আলোকসজ্জার পরিকল্পনা। কিন্তু এই উৎসবের আনন্দের আড়ালে প্রতি বছরই উঠে আসে একটি অস্বস্তিকর অভিযোগ—পুজোর চাঁদার নামে জোরজবরদস্তি।এবার সেই অভিযোগের মোকাবিলায় আরও কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ। পুজোর চাঁদা দিতে গিয়ে কোনও ব্যক্তি বা ব্যবসায়ী যদি হেনস্থা, চাপ বা জবরদস্তির শিকার হন, তা হলে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানানো যাবে। এর…

বাংলাদেশ সীমান্তে সোনার কারবারে বড় ধাক্কা, উদ্ধার ১২ কেজি বিদেশি সোনা

শ্রীতমা ব্যানার্জী :বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে বিদেশি সোনা পাচারের চেষ্টায় ফের বড়সড় সাফল্য পেল রাজস্ব গোয়েন্দা দফতর ও সীমান্তরক্ষী বাহিনী। পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন এলাকায় পরপর অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি বিদেশি সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা। সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া সোনার পাশাপাশি একটি ট্রেনের যাত্রীর কাছ থেকেও মিলেছে বিপুল পরিমাণ সোনা। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত ২০ ও ২১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালায়…

দক্ষিণেশ্বরের পুজো শেষ, বাড়ি ফেরা আর হল না, বালিতে নিভল একটি প্রাণ

শ্রীতমা ব্যানার্জী : বেড়াতে এসে ফিরছিলেন বাড়ির পথে। সঙ্গে ছিলেন আরও চারজন। বুধবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বালি স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ধরার অপেক্ষা করছিলেন তাঁরা। কিন্তু সেই ফেরার পথেই নেমে এল ভয়াবহ বিপর্যয়। বৃষ্টি পড়ছিল, স্টেশনে ছিল ভিড়। ট্রেনে ওঠার সময় আচমকাই পা পিছলে প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝের ফাঁকে পড়ে যান তিন যাত্রী। চোখের সামনে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারান পশ্চিম বর্ধমানের বাসিন্দা সুধাংশু কুমার। গুরুতর আহত হন নরেশচন্দ্র গড়াই ও সুকুমার রাম। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার…

এনসিপিআই হোয়াটসঅ্যাপ গ্রুপের অনেক স্ক্রিনশট ও তথ্য আমার কাছে আছে: কুণাল ঘোষ

শিবনাথ দাস : দলত্যাগী সাংসদদের ভবিষ্যৎ এবং নতুন রাজনৈতিক দলের গতিবিধি ঘিরে রাজ্য রাজনীতিতে এক নয়া ও চমকপ্রদ মোড় উপস্থিত হল। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বুধবার এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, দলত্যাগী সাংসদরা যে নতুন দলে যোগদান করেছেন, সেই দলের অন্যতম প্রধান হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁকেও বেশ কিছুদিন আগে সদস্য হিসেবে যুক্ত করে নেওয়া হয়েছে। সাংবাদিকদের সামনে নিজের মোবাইল ফোনের স্ক্রিন খুলে তিনি সেই গ্রুপ এবং তার বার্তা আদানপ্রদানের নানা তথ্য প্রমাণ হিসেবে তুলে ধরেন। তাঁর এই ঘোষণায় শাসক ও বিরোধী উভয় শিবিরের রাজনৈতিক মহলেই…

দল দখলের অভিযোগ তুলে ওম বিড়লাকে প্রতিষ্ঠাতা শান্তনুর চিঠি

শিবনাথ দাস : তৃণমূল ছেড়ে আসা সাংসদদের দ্বারা পরিচালিত ন্যাশনালিস্ট সিটিজেনশিপ পার্টি অব ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই-এর অভ্যন্তরীণ কোন্দল এবার জাতীয় স্তরে পৌঁছে গেল। দলের নতুন কমিটি গঠনকে অবৈধ দাবি করে এবং পুরো প্রক্রিয়াটির তীব্র বিরোধিতা জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি বিস্তারিত চিঠি পাঠিয়েছেন দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শান্তনু দে। তাঁর স্পষ্ট অভিযোগ, তৃণমূল ছেড়ে আসা কুড়ি জন দলত্যাগী সাংসদ দলের মূল আদর্শ, সংবিধান ও প্রতিষ্ঠাতা সদস্যদের সম্পূর্ণ অন্ধকারে রেখে অন্যায়ভাবে দলটিকে দখল করার চরম চক্রান্তে লিপ্ত…

বন্ধুকে ঘিরে বচসা, তারপরই হামলা! নিউটাউনের শপিং মলে চাঞ্চল্য

রাজনন্দিনী ঘোষ ::: পুজোর আগে কেনাকাটার ব্যস্ততা। ভিড়ে জমজমাট নিউটাউনের একটি শপিং মল। তারই মধ্যে আচমকা বচসা, আর তারপর মুহূর্তের মধ্যে বদলে গেল পরিস্থিতি। অভিযোগ, বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জেরে এক যুবক ছুরি বের করে হামলা চালান। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু’জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার নিউটাউনের ওই শপিং মলে কয়েকজন বন্ধু একসঙ্গে বসে ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। কোনও একটি বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। কথাকাটাকাটি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।এরপরই পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। অভিযোগ, বচসার…

মধ্যপ্রদেশে গ্রেপ্তার তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী

শিবনাথ দাস : বেপরোয়া তোলাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক জমি দখল এবং একাধিক খুনের চেষ্টার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার নৈহাটি অঞ্চলের প্রভাবশালী তৃণমূল যুবনেতা তথা আইএনটিটিইউসি সভাপতি বিষ্ণু অধিকারীকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ। বুধবার ভোরে ভিন রাজ্য মধ্যপ্রদেশের ইন্দৌরে এক গোপন ডেরায় ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে পাকড়াও করেন তদন্তকারীরা। দীর্ঘ দিন ধরে পলাতক থাকা এই রাজনৈতিক নেতার গ্রেপ্তারিকে ব্যারাকপুর কমিশনারেটের একটি বড়সড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।পুলিশের তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, গত প্রায় দেড় থেকে দুই…

ইকোপার্কে ধ্বংস একত্রিশ কোটির নিষিদ্ধ কাফ সিরাপ

শিবনাথ দাস : গোটা রাজ্যজুড়ে সর্বনাশা মাদকের রমরমা কারবার সম্পূর্ণ নির্মূল করতে এবং যুবসমাজকে নেশামুক্ত করার লক্ষ্যে আরও এক নজিরবিহীন ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার উত্তর চব্বিশ পরগনার নিউটাউনের ইকোপার্কে কয়েক কোটি টাকার প্রায় তিন লক্ষ দশ হাজার বোতল বাজেয়াপ্ত হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ বা ফেনসিডিল গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হল। মাদকবিরোধী এই বিশেষ অভিযানে উপস্থিত থেকে স্বয়ং শুভেন্দু অধিকারী বুলডোজারের স্টিয়ারিং ধরে এই বিপুল ফেনসিডিলের চালান সম্পূর্ণ ধ্বংস করার প্রক্রিয়াটি পরিচালনা করেন। প্রশাসনের শীর্ষ কর্তারা…

তোলাবাজি মামলায় ভবানী ভবনে সিআইডি জেরায় কীর্তি

শিবনাথ দাস : একটি বিতর্কিত তোলাবাজির অভিযোগ সংক্রান্ত মামলায় সিআইডির মুখোমুখি হয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পার করলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ। কলকাতা হাইকোর্টের পূর্ব নির্দেশ মেনে নির্ধারিত সময়েই কলকাতার ভবানী ভবনে অবস্থিত রাজ্য গোয়েন্দা সংস্থার দপ্তরে হাজিরা দেন তিনি। যদিও মামলায় উচ্চ আদালত তাঁকে গ্রেপ্তার থেকে রক্ষাকবচ দিয়েছে, তবে তদন্তের প্রয়োজনে তদন্তকারী সংস্থাকে সব রকম সহযোগিতা করার কড়া নির্দেশ বহাল রাখা হয়েছিল।মামলার নথি ও বয়ান অনুযায়ী, গত বছর এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে দুর্গাপুরের একটি…

মুকুন্দপুরে তৃণমূল-বিজেপি রক্তক্ষয়ী সংঘর্ষ, চলল প্রবল ডিমবৃষ্টি

শিবনাথ দাস : পার্টি অফিস দখলকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে গেল। একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ও প্রবল ডিমবৃষ্টির ঘটনায় রণক্ষেত্রের রূপ নিল গোটা এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সাধারণ পথচলতি মানুষ ও স্থানীয় দোকানদারদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। গোলমালের জেরে দু’পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুকুন্দপুর…

উপনির্বাচনের আগে মিলনের স্বস্তি মিলল না হাইকোর্টে

শিবনাথ দাস :: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক প্রাক্কালে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের আইনি জটিলতা আরও গভীর রূপ ধারণ করল। তাঁর বিরুদ্ধে থাকা বাকি পাঁচটি পুরনো ফৌজদারি মামলায় কলকাতা হাইকোর্ট কোনও রকম অন্তর্বর্তী রক্ষাকবচ দিল না। উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে কোনও বিশেষ সুরক্ষামূলক অন্তর্বর্তী নির্দেশিকার প্রয়োজন নেই। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১২ অক্টোবর। এর ফলে স্পষ্ট হয়ে গেল যে, আসন্ন উপনির্বাচনের আগে কার্যত জেলবন্দি থেকেই ভোটের ময়দানে লড়াই চালাতে হবে…

ভাঙড় কলেজে বিজেপি নেতাকে ঘিরে তুমুল বিক্ষোভ

শিবনাথ দাস : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলেজের পরিচালন সমিতির নতুন সভাপতি তথা বিজেপি নেতা সায়ন্তন বসুর কলেজে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও অশান্তি ছড়াল। দফায় দফায় বিক্ষোভ, স্লোগান ও হাতাহাতির ঘটনায় শেষ পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করল পুলিশ। পৃথক দু’টি সুনির্দিষ্ট মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম শাহরুখ আখতার আলি মোল্লা, আসলাম হাবিব, রবিউল মিস্ত্রি এবং রবিউল জামান শেখ। ঘটনার জেরে গোটা চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। পরিচালন সমিতির নবনিযুক্ত সভাপতি হিসেবে নির্ধারিত সূচি মেনে প্রথম…

হাইকোর্টে খারিজ টুলুর আইনি রক্ষাকবচের আবেদন

শিবনাথ দাস :: কলকাতা হাইকোর্টে বড়সড় আইনি ধাক্কা খেলেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী তথা তৃণমূল-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টুলু মণ্ডল। তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা সমস্ত এফআইআর খারিজ এবং গ্রেপ্তার এড়াতে অন্তর্বর্তী আইনি রক্ষাকবচ চেয়ে যে আবেদন জানানো হয়েছিল, তা পুরোপুরি খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের এই কঠোর অবস্থানের ফলে পলাতক এই ব্যবসায়ীর গ্রেপ্তারের পথ সম্পূর্ণ প্রশস্ত হল বলেই মনে করছে বিশেষজ্ঞ ও আইনি মহল। ঘটনার সূত্রপাত সম্প্রতি বীরভূমে রাজ্য পুলিশের এক নজিরবিহীন ম্যারাথন অভিযানের মধ্য দিয়ে। গোপন…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper