Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মদের আসরে বচসা,পাথর দিয়ে বন্ধুকে খুন

0 44,296

শ্রীতমা ব্যানার্জী : মদের আসরে সামান্য বচসা। আর তার জেরেই দীর্ঘদিনের বন্ধুত্বের পরিণতি হল ভয়াবহ খুনে। বন্ধুর হাতেই প্রাণ গেল বন্ধুর। উত্তর ২৪ পরগনার কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় এই নৃশংস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সন্তোষ কর্মকার। পেশায় তিনি ই-রিকশা চালক। অভিযুক্তের নাম সুভাষ দাস, এলাকায় তিনি ‘পাকা বুড়ো’ নামেও পরিচিত। দু’জনের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। একই এলাকায় বসবাস করতেন তাঁরা।অভিযোগ, রবিবার রাতে সুভাষ বাড়ি থেকে সন্তোষকে ডেকে নিয়ে যায়। এরপর এলাকার একটি নির্জন জায়গায় বসে দু’জনে মদ্যপান করছিলেন। সেই সময় কোনও একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটি ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। অভিযোগ, সেই সময় সন্তোষ সুভাষকে চড় মারেন।এরপরই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, সুভাষ একটি ভারী পাথর তুলে সন্তোষের মাথা ও মুখে একাধিকবার আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সন্তোষ। এরপর তাঁকে পাশের একটি নর্দমায় ফেলে গলায় পা দিয়ে চেপে ধরে অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তোষের বলে অভিযোগ।খুনের পর দেহটি নর্দমায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা নর্দমার মধ্যে দেহের অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বেলঘরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে রক্তমাখা পায়ের ছাপ। সেই ছাপ অনুসরণ করেই পুলিশ অভিযুক্তের সন্ধান পায়। পরে সুভাষ দাসকে গ্রেফতার করা হয়। জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের বন্ধুত্ব কীভাবে মুহূর্তের রাগ ও হিংসায় এমন ভয়াবহ পরিণতি পেল, তা ভেবেই হতবাক স্থানীয়রা। খুনের পিছনে অন্য কোনও পুরনো বিবাদ বা পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper