Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

ধৰ্ম কর্ম

বৃদ্ধাশ্রমে সেবা সংকল্প অভিযান, প্রবীণাদের আশীর্বাদে নতুন বাংলা

কৃষ্ণেন্দু তেওয়ারি :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই কলকাতার ১৭১ নম্বর ওয়ার্ডের একটি বৃদ্ধাশ্রমে আয়োজন করা হল এক বিশেষ সঙ্গীত সন্ধ্যা ও প্রীতিভোজের। প্রবীণ মায়েদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি তাঁদের আশীর্বাদ নিয়ে নতুন স্বপ্নের বাংলা গড়ার ডাক দিলেন বিজেপি নেতা স্বপন পাল। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এবং স্বপন পালের সক্রিয় নেতৃত্বে আয়োজিত এই মানবিক অনুষ্ঠানকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।…

মুসলিমদের বাদ দিয়ে ‘হিন্দু রাষ্ট্র’ নয়, বার্তা মোহন ভাগবতের

শ্রীতমা ব্যানার্জী :: ‘মুসলিমদের ভারতে জায়গা নেই’—এমন ভাবনা হিন্দুত্বের সঙ্গে যায় না। বরং কোনও হিন্দু যদি মনে করেন, দেশে মুসলিমদের থাকা উচিত নয়, তা হলে তিনি আর হিন্দু থাকবেন না। নিউ ইয়র্কে এক আন্তঃধর্মীয় অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। শনিবার, ২৯ অগস্ট নিউ ইয়র্কে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেন ভাগবত। সেখানেই ‘হিন্দু রাষ্ট্র’ নিয়ে প্রশ্নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হিন্দুত্ব এমন কোনও ভারত কল্পনা করে না যেখানে মুসলিমদের জায়গা থাকবে না। তাঁর কথায়, ‘‘কোনও…

তারাপীঠে পুণ্যযাত্রা বদলে গেল মৃত্যুমিছিলে! হোটেলে আগুনে ঝলসে গেল ৭ প্রাণ

শ্রীতমা ব্যানার্জী : বীরভূমের তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ভোররাতে চারতলা একটি হোটেলে আগুন লেগে মৃত্যু হল অন্তত ৭ জনের। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃত ও আহতদের অধিকাংশই শ্রাবণ মাসের শেষ সোমবার তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থী বলে জানা গিয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ হোটেলের একতলায় আচমকাই আগুনের সূত্রপাত হয়। সেই সময় হোটেলের অধিকাংশ অতিথিই গভীর ঘুমে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা তলায়। আগুনের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। ফলে উপরের তলাগুলিতে থাকা অতিথিরা কার্যত ঘরের ভিতরেই আটকে…

নৃত্যে কালী রূপ, পোশাকেই যত আপত্তি! সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

ইন্দ্রানী ঘোষ : কলকাতায় দেবী কালীর রূপে নৃত্য পরিবেশনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। পোশাক ও পরিবেশনার ধরন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠার পর ক্ষমা চাইল কলকাতার নৃত্যদল ‘নিত্যা – ফ্যাকাল্টি অব সাইট’। দলের দাবি, বিতর্কিত পোশাকটি তাদের অনুমোদিত ছিল না। কলকাতার একটি অডিটোরিয়ামে হিন্দু দেবদেবীদের নিয়ে আয়োজিত নৃত্য পরিবেশনের অংশ হিসেবে দেবী কালীর চরিত্রে নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের পর সেই পরিবেশনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পোশাক ও নৃত্যভঙ্গি নিয়ে আপত্তি জানান একাংশের দর্শক। তাঁদের অভিযোগ, শ্রদ্ধেয় দেবীর…

বৃদ্ধাশ্রমেই শেষ নিঃশ্বাস, বাবার চিতায় পৌঁছাল না তিন মেয়ে

রাজনন্দিনী ঘোষ : জীবনের সবটুকু দিয়ে তিন মেয়েকে মানুষ করেছিলেন বাবা। উচ্চশিক্ষা দিয়ে প্রতিষ্ঠিতও করেছিলেন তাঁদের। কিন্তু সেই বাবার শেষ বিদায়ে কেউই উপস্থিত থাকতে পারলেন না। হরিয়ানার সোনিপতের একটি বৃদ্ধাশ্রমে মৃত্যুর পর বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন হয় আশ্রম কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে। তিন মেয়ে নেপাল, উত্তরপ্রদেশ ও মুম্বই থেকে ভিডিও কলে শেষকৃত্য দেখেন। ঘটনাটি ঘিরে সমাজে প্রবল আলোচনা শুরু হয়েছে। মৃতের নাম শিবচরণ রামরতন গুপ্ত। তিনি মূলত মুম্বইয়ের বাসিন্দা এবং একসময় বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রায়…

“বিমানবন্দরের বুকে ১৩৬ বছরের মসজিদ— নামাজ বন্ধ, ফের স্থানান্তরের জোর দাবি।”

শ্রীতমা ব্যানার্জী : মাত্র দু’দিনের জন্য নামাজ স্থগিত। কারণ হিসেবে দেখানো হয়েছে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রবেশপথের সংস্কার। কিন্তু এই প্রশাসনিক সিদ্ধান্তের আড়ালে আবারও সামনে চলে এল বহুদিনের চাপা বিতর্ক— কলকাতা বিমানবন্দরের অপারেশনাল এলাকার ভিতরে থাকা ১৩৬ বছরের প্রাচীন ব্যাংকরা মসজিদের ভবিষ্যৎ কী? শনিবার থেকে রবিবার পর্যন্ত মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জানানো হয়েছে, প্রবেশপথ মেরামতের কাজ শেষ হলেই সোমবার থেকে ফের নামাজ শুরু হতে পারে। কিন্তু ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক…

“পুরী আজ দূরে নয়— সমুদ্রের ঢেউ আর ‘জয় জগন্নাথ’ ধ্বনির মাঝে বাংলার বুকে জন্ম নিচ্ছে এক নতুন শ্রীক্ষেত্র।”

 পুরীর ধাঁচে এবার রথযাত্রার মহোৎসবে মেতে উঠতে চলেছে বাংলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র দীঘা। ওড়িশার পুরুষোত্তম ক্ষেত্রের ঐতিহ্য ও গরিমাকে স্মরণে রেখে এই বছর দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরেও মহাসমারোহে রথযাত্রার আয়োজন করা হয়েছে। ফলে এবার আর শুধু পুরী নয়, বাংলার আপামর জগন্নাথ ভক্ত এবং দীঘায় আসা হাজার হাজার পর্যটকও সরাসরি এই সৈকত শহরে দাঁড়িয়েই প্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার রথের দড়ি টানার এক ঐতিহাসিক সুযোগ পেতে চলেছেন। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে এবং হিডকোর তত্ত্বাবধানে দীঘার এই সুউচ্চ মন্দিরের কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার…

পশুজবাইয়ে ছাড়ের আর্জি জানিয়ে হাই কোর্টে মামলা

 রাজ্যে আসন্ন কোরবানি ইদের প্রাক্কালে পশুজবাই সংক্রান্ত রাজ্য সরকারের কড়া নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ক্ষমতাশীল নতুন সরকারের জারি করা এই নির্দেশিকায় উৎসবের মরসুমে কিছু বিশেষ ছাড় দেওয়ার আর্জি জানিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলির মধ্যে অন্যতম প্রধান একটি মামলা দায়ের করেছেন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। আগামী বৃহস্পতিবার এই সংক্রান্ত সমস্ত মামলার একসঙ্গে শুনানি হবে বলে জানিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি…

বেআইনি মাদ্রাসায় কড়া ব্যবস্থার হুঁশিয়ারি ক্ষুদিরামের

 রাজ্যের প্রশাসনিক কাঠামোয় রদবদলের পর দায়িত্ব পেয়েই পুরোদমে 'অ্যাকশন মোডে' অবতীর্ণ হলেন রানিবাঁধের বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী ক্ষুদিরাম টুডু। সোমবার কার্যভার গ্রহণ করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, শিক্ষার নামে কোনও রকম বেআইনি কার্যকলাপ বা সরকারি নিয়মের তোয়াক্কা না করে প্রতিষ্ঠান চালানো বরদাস্ত করা হবে না। বিশেষ করে অনুমোদনহীন বা নিয়মবহির্ভূতভাবে চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজ্যের ট্রাইবাল ডেভেলপমেন্ট (আদিবাসী উন্নয়ন), অনগ্রসর…

ভাতে-মাছে বিজেপি: অন্ধ্র নয়, বাঙালির পাতে এবার ঘরের মাছ

 ভোট মিটেছে, ফল মিলেছে, মহাকরণের সিংহাসনে এখন আসীন পদ্ম শিবির। কিন্তু নির্বাচনী লড়াইয়ের সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ‘মাছ-মাংস বন্ধের’ জুজু দেখানো হয়েছিল, তার পাল্টা জবাব দিতে এবার সরাসরি রান্নার হাঁড়িতে হানা দিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম রবিবারটিকেই ‘মাছ-রাজনীতি’র মোক্ষম হাতিয়ার হিসেবে বেছে নিল গেরুয়া শিবির। আমহার্স্ট স্ট্রিটে আয়োজিত এক বর্ণাঢ্য ‘মাছ উৎসবে’ শামিল হয়ে দলের বর্ষীয়ান নেতা তথা নবনিযুক্ত মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, “অন্ধ্র নয়, এবার থেকে বাঙালিকে বাংলার মাছ খাওয়াবে বিজেপি।” এই উৎসবের…

জয়ের কামনায় মন্দিরে মন্দিরে শৌর্য, ফল ঘোষণার আগে বসিরহাটে তুঙ্গে উন্মাদনা

 আগামীকাল বাংলার ভাগ্যনির্ধারণী দিন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ এখন মধ্যগগনে। এই হাইভোল্টেজ লড়াইয়ের চূড়ান্ত ফলের অপেক্ষায় যখন প্রহর গুনছে গোটা রাজ্য, ঠিক তখনই সম্পূর্ণ এক ভিন্ন মেজাজে ধরা দিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর শৌর্য ব্যানার্জি। রাজনৈতিক লড়াই শেষে এখন তিনি আধ্যাত্মিকতার শরণাপন্ন। আজ সকাল থেকেই বসিরহাটের বিভিন্ন প্রাচীন ও জাগ্রত মন্দিরে মন্দিরে গিয়ে পূজো দিলেন তিনি। আগামীকালের ফলাফলে পদ্ম শিবিরের বিজয় নিশ্চিত করতে এবং বিধানসভার…

কালীঘাটে পুজো দিয়ে নববর্ষের প্রার্থনা মমতার

চড়া রোদ আর ভোটের প্রচারের ক্লান্তি সরিয়ে রেখেই বাংলা নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে আদি গঙ্গাপাড়ের মন্দিরে পুজো দেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যের মানুষের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও বিশ্বের সমস্ত মানুষের সুস্থতা ও শান্তি প্রার্থনা করেছেন তিনি। এদিন একাধিক নির্বাচনী জনসভা সেরে সন্ধ্যায় মন্দিরে পৌঁছান মুখ্যমন্ত্রী। পরনে ছিল সাদা শাড়ি, কাঁধে উত্তরীয়। গর্ভগৃহে ঢুকে ভক্তিভরে কালী মায়ের আরাধনা করেন তিনি। মায়ের চরণে শাড়ি ও মালা অর্পণ করে…

সন্তানের কল্যাণে নীল ষষ্ঠী ব্রত

নীল ষষ্ঠী হল হিন্দু ধর্মের একটি বিশেষ ব্রত, যা মূলত সন্তানের মঙ্গল ও দীর্ঘায়ুর জন্য পালন করা হয়। এই ব্রতটি বিশেষ করে মা ষষ্ঠী এবং ভগবান শিব (নীলকণ্ঠ)-এর পূজার সঙ্গে যুক্ত। নীল ষষ্ঠী কী? নীল ষষ্ঠী চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। এই দিনে মায়েরা উপবাস রেখে সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও অকল্যাণ থেকে রক্ষার জন্য প্রার্থনা করেন। এই ব্রতকে অনেক জায়গায় “নীল পূজা” বা “নীল ষষ্ঠীর ব্রত” বলা হয়।       ২০২৬ সালে নীল ষষ্ঠী কবে? ২০২৬ সালে নীল ষষ্ঠী পালিত হবে ১৩ এপ্রিল (সোমবার)।         নীল ষষ্ঠী কারা করেন?…

কলকাতা আছে কলকাতাতেই, গাজন শেষে বর্ষফলের সেকাল-একাল

চৈত্র সংক্রান্তির নীল আর গাজনের ঢাকের শব্দ মিলিয়ে যেতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ে পয়লা বৈশাখ। লোকবিশ্বাস বলে, চৈত্র ফুরোলে শিব-পার্বতী যখন কৈলাসে অবসরে বসেন, তখন উমার কৌতূহলী প্রশ্নের উত্তরে মহাদেব আগামীর ‘বর্ষফল’ ব্যাখ্যান করেন। এক সময় সেই মহাজাগতিক আড্ডার গল্পই মর্ত্যের বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিত পঞ্জিকার পাতা। উনিশ শতকে ছাপাখানার প্রসারের পর থেকেই মূলত সাধারণ মানুষের হাতে হাতে ঘুরতে শুরু করল আগামীর শুভাশুভ দিনলিপি। তবে সেই যুগের কলকাতার নববর্ষ উদ্‌যাপন আজকের মতো হুজুগমাতি বা জাঁকজমকপূর্ণ ছিল না; বরং তা ছিল অত্যন্ত ঘরোয়া,…

রঙের আবিরে ঘুচল ভেদাভেদ, দেবা শরিফে সম্প্রীতির হোলি

রাজনীতির কারবারিরা যখন মেরুকরণের অঙ্ক কষতে ব্যস্ত, তখন উত্তরপ্রদেশের বারাবাঙ্কির 'দেবা শরিফ' মাজার এক অন্য ভারতের ছবি আঁকল। বসন্তের মাতাল হাওয়ায় হাজি ওয়ারিস আলি শাহের দরগা চত্বর হয়ে উঠল এক জীবন্ত ক্যানভাস, যেখানে ধর্মের ঊর্ধ্বে উঠে মিলেমিশে একাকার হয়ে গেল লাল-নীল-সবুজ আবির। বাতাসে সুফি কবিতার সুর আর মানুষের মুখে 'জয় শ্রী রাম' ও 'আল্লাহু আকবর' ধ্বনি— সব মিলিয়ে এক অভূতপূর্ব ঐক্যের সাক্ষী থাকল এই তীর্থক্ষেত্র। একই আধারে রব আর রাম ঊনবিংশ শতকের প্রখ্যাত সুফি সাধক হাজি ওয়ারিস আলি শাহের এই মাজার দীর্ঘকাল ধরেই 'সর্বধর্ম…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper