Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আলোর উৎসবেও অসহিষ্ণুতার ছবি, দীপাবলি অনুষ্ঠানে বাধা আমেরিকায়

0 66,339

শ্রীতমা ব্যানার্জী :দীপাবলির মতো আলোর উৎসবেও বিতর্কের ছায়া। আমেরিকায় দীপাবলি উদ্‌যাপনের একটি অনুষ্ঠানে এক মার্কিন কর্মীর আচরণকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, অনুষ্ঠানে উপস্থিত হিন্দুদের লক্ষ্য করে আপত্তিকর আচরণ করেন ওই কর্মী। এর জেরে উৎসবের পরিবেশে বিঘ্ন ঘটে বলে দাবি উঠেছে।ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে। শনিবার স্থানীয় সময় জেক ল্যাং নামে ওই ব্যক্তি এবং তাঁর সঙ্গে আসা কয়েকজন বিক্ষোভকারী দীপাবলি অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, ‘ডিপোর্ট অল ডট হেডস’, যা হিন্দু ও ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে অবমাননাকর স্লোগান হিসেবে ব্যবহৃত হয়। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন প্রতিবাদকারীদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনার পর সমাজমাধ্যম এক্সে নিজের বক্তব্য জানাতে গিয়ে হিন্দু সম্প্রদায়কে নিশানা করে অশালীন মন্তব্য করেন ল্যাং। তাঁর অভিযোগ, আমেরিকার টেক্সাসে ডেমোক্র্যাটদের রাজনৈতিক সাফল্যের পিছনে হিন্দুদের ভূমিকা রয়েছে। যদিও তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।জেক ল্যাংয়ের নাম এর আগেও বিতর্কে জড়িয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনায় তিনি অভিযুক্ত হন এবং চার বছর কারাবাসের পর ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি হোয়াইট রিপ্লেসমেন্ট নামে একটি সংগঠনও পরিচালনা করেন।উল্লেখযোগ্যভাবে, সিয়াটলে এই ঘটনার ঠিক আগেই হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেন ট্রাম্প। সেখানে প্রদীপ জ্বালানোর পাশাপাশি তাঁকে উপহার দেওয়া হয় হনুমান চালিসা। একদিকে সরকারি স্তরে ভারতীয় সংস্কৃতির উদ্‌যাপন, অন্যদিকে একই দেশে হিন্দুদের নিশানা করে বিক্ষোভ, এই দুই বিপরীত ছবি আমেরিকায় ধর্মীয় সম্প্রীতি ও বিদ্বেষের প্রশ্নকে ফের সামনে এনে দিল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper