AB Live News
বাড়ি দেখাতে গিয়ে পিটবুলের হামলা! সিসিটিভিতে ভয়াবহ ছবি, প্রশ্নে মালিকের দায়িত্ব
রাজনন্দিনী ঘোষ : ভাড়ার বাড়ি দেখতে গিয়ে ভয়াবহ পিটবুল হামলার শিকার হলেন এক দম্পতি। পাটিয়ালার ঘুমান নগরে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। হামলার সেই মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার অঙ্কিত সভরওয়াল এবং তাঁর স্ত্রী, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শিফালি সভরওয়াল, এক সম্পত্তি ব্যবসায়ীর সঙ্গে বাড়ি দেখতে গিয়েছিলেন। বাড়ির গেট খোলার সঙ্গে সঙ্গেই আচমকা একটি পিটবুল ছুটে এসে শিফালির উপর ঝাঁপিয়ে পড়ে।
অঙ্কিতের দাবি, তাঁর স্ত্রীকে…
