Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পঞ্জাবকে হারিয়ে শীর্ষে সানরা

0 628,971,302

লড়াইটা শীর্ষস্থান দখলের এবং বজায় রাখার। এদিন মুখোমুখি হয় পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার। প্রথম ইনিংস শেষে হায়দরাবাদ চার উইকেট হারিয়ে তোলে ২৩৫ রান। ওপেনিং জুটি হিসাবে নামেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। তারা ৩.২ ওভারে পার করে ৫০ রানের গণ্ডি। এরপর উইকেট হারান অভিষেক (১৩ বলে ৩৫) ও হেড ৩৮ রান করে। এছাড়া ঈশান কিসান ও হেনরিখ ক্লাসেন করেন অর্ধশতরান। ঈশান (৩২ বলে ৫৫), ক্লাসেন (৪৩ বলে ৬৯) এবং ২৯ রানে অপরাজিত ছিলেন নীতিশ কুমার রেড্ডি। জবাবে পঞ্জাব ৭ উইকেটে ২০২ রান তোলে। কুপার কনোলি একা লড়াই করলেও, বাকিরা সকলেই ব্যর্থ। সেঞ্চুরি হাঁকান কনোলি। তিনি ৫৯ বলে অপরাজিত ১০৭ রান করেন। ৩৩ রানে জিতে শীর্ষে চলে গেল সানরাইজার্স।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper