Khabor Ekhon
আইপিএলকে বিদায় ধোনির, হলুদ জার্সিতে এবার নতুন দায়িত্ব
সঞ্জয় মিত্র : দীর্ঘ ১৮ বছরের ক্রিকেটীয় অধ্যায়ের অবসান। আইপিএলে আর ক্রিকেটার হিসেবে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আইপিএল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে হলুদ জার্সির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না মাহি। ২০২৭ সালের আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ক্রিকেটার হিসেবে নয়, দলের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক।২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ধোনি। চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন…
