Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

আইপিএল

কোহলির রেকর্ড সেঞ্চুরি, তবু অধরা কমলা টুপি

 সমালোচকদের যাবতীয় বাণ এক নিমেষে খড়কুটোর মতো উড়িয়ে দিলেন বিরাট কোহলি। পরপর দুই ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরার পর যখন তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, ঠিক তখনই জ্বলে উঠল ‘কিং’ কোহলির ব্যাট। আইপিএল ২০২৬-এর হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অপরাজিত ১০৫ রানের এক অতিমানবিক ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে আনলেন তিনি। তবে বিরাটের এই ধ্রুপদী সেঞ্চুরি আরসিবি-কে লিগ তালিকার এক নম্বরে বসালেও, ব্যক্তিগতভাবে কোহলিকে কিন্তু এই মুহূর্তের সর্বোচ্চ রান সংগ্রাহকের মুকুট অর্থাৎ…

জোড়া শূন্যের পর সেঞ্চুরি,বিরাটের ব্যাটে ভর করেই জিতল আরসিবি

কেকেআর ১৯২/৪ (২০ ওভার) আরসিবি ১৯৪/৪ (১৯.১ ওভার ) বুধবার নব রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬৫ হাজার দর্শকের উন্মাদনাকে সার্থক করে ফিরলেন সেই চিরচেনা বিরাট কোহলি। আগের দুটি ম্যাচে লখনউ ও মুম্বইয়ের বিরুদ্ধে জোড়া শূন্যের যে কাঁটা তাঁর বুকে বিঁধেছিল, তাকে উপড়ে ফেলে এক বিধ্বংসী সেঞ্চুরিতে কেকেআরের প্লে-অফের অঙ্ক কঠিন করে দিলেন তিনি। ১৯২ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বিরাট কোহলির অপরাজিত ১০৫ রানের দৌলতে ১৯.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৯৪ রান তুলে নিল আরসিবি। এই হারের ফলে ১১ ম্যাচে মাত্র…

ধর্মশালায় তারুণ্যের দাপট, পাঞ্জাবকে হারিয়ে দিল্লির মহানাটকীয় জয়

পাঞ্জাব কিংস: ২১০/৫ (২০ ওভার) দিল্লি ক্যাপিটালস: ২১৬/৭ (১৯ ওভার) রাহুল এবং অভিষেক যখন দিল্লির হয়ে রান তাড়া করতে ইনিংস শুরু করছেন, তখন গ্যালারিতে কান পাতলে শোনা যাচ্ছিল এক অদ্ভুত পরিসংখ্যান। নয়নাভিরাম ধর্মশালার এই মাঠে আইপিএলের ইতিহাসে এর আগে কখনও কোনও দল দুশো রান তাড়া করে জিততে পারেনি। যখন স্কোরবোর্ডে পাঞ্জাব কিংসের রান সংখ্যা ২১০/৫ হিসেবে ফুটে উঠেছে, তখন পরিসংখ্যানের বিচারে কি দিল্লি ক্যাপিটালস ইনিংস শুরুর আগেই মনস্তাত্ত্বিক দৌড়ে পিছিয়ে পড়েছিল? এক সময় স্কোর যখন ৭৪ রানে ৪ উইকেট, তখন অতি বড় দিল্লি সমর্থকও হয়তো…

রুদ্ধশ্বাস জয় আরসিবির: ভুবি-ক্রুনালের দাপটে ছিটকে গেল মুম্বই ও লখনউ

মুম্বই ইন্ডিয়ান্স ১৬৬-৭ (২০ ওভার) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৬৭-৮ (২০ ওভার)  আইপিএলের প্লে-অফের লড়াই যখন কার্যত অগ্নিগর্ভ রূপ নিয়েছে, ঠিক তখনই রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে এক মহানাটকীয় জয়ের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। নিজেদের নতুন ‘হোম গ্রাউন্ড’-এ প্রথম ম্যাচ খেলতে নেমেই মুম্বই ইন্ডিয়ান্সকে ২ উইকেটে পরাজিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করল বিরাট কোহলির দল। অন্যদিকে, এই হারের ফলে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় ঘণ্টা…

চিপকে উর্ভিল-ঝড়, প্লে-অফের পথে চেন্নাই

লখনউ সুপার জায়ান্টস: ২০৩/৮ (ইংলিশ ৮৫, শাহবাজ ৪৫*, ওভার্টন ৩৬/৩) চেন্নাই সুপার কিংস: ২০৮/৫ (উর্ভিল ৬৫, রুতুরাজ ৪২, শাহবাজ ৩০/২) ৫ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস।  আইপিএল ২০২৬-এর ভাগ্যাকাশে হলুদ আভার পুনরুত্থান। মরসুমের শুরুতে ধোনি-হীন চেন্নাই যখন টানা তিন ম্যাচে হেরে ধুঁকছিল, তখন অতি বড় সিএসকে সমর্থকও হয়তো ভাবেননি যে রুতুরাজ গায়কোয়াড়ের দল এভাবে রাজকীয় প্রত্যাবর্তন ঘটাবে। শনিবার ঘরের মাঠ চিপকে লখনউ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে ধুলোয় মিশিয়ে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করল চেন্নাই সুপার কিংস। আর এই রূপকথার জয়ের মহানায়ক হয়ে…

বোর্ডের পিচ-তত্ত্বে উধাও ‘হোম অ্যাডভান্টেজ’, ২২০ রানও এখন আইপিএলে মামুলি লক্ষ্য

 আইপিএলের বাইশ গজে এখন বোলারদের কার্যত ত্রাহি ত্রাহি দশা। চার-ছক্কার ফুলঝুরিতে দর্শকরা বিনোদিত হলেও, ক্রিকেটীয় ভারসাম্য নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে চলতি আইপিএল ২০২৬-এ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, এখন ২০০ রান তোলা কোনো কৃতিত্বের মধ্যেই পড়ছে না, এমনকি ২২০ রান স্কোরবোর্ডে টাঙিয়েও অধিনায়করা স্বস্তিতে থাকতে পারছেন না। কিন্তু এই রানের পাহাড়ের নেপথ্যে কেবল ব্যাটারদের দাপট নয়, বরং ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) একটি সুপরিকল্পিত প্রশাসনিক সিদ্ধান্ত কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই সিদ্ধান্তের জেরেই আইপিএলের অতি…

পঞ্জাবকে হারিয়ে শীর্ষে সানরা

লড়াইটা শীর্ষস্থান দখলের এবং বজায় রাখার। এদিন মুখোমুখি হয় পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার। প্রথম ইনিংস শেষে হায়দরাবাদ চার উইকেট হারিয়ে তোলে ২৩৫ রান। ওপেনিং জুটি হিসাবে নামেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। তারা ৩.২ ওভারে পার করে ৫০ রানের গণ্ডি। এরপর উইকেট হারান অভিষেক (১৩ বলে ৩৫) ও হেড ৩৮ রান করে। এছাড়া ঈশান কিসান ও হেনরিখ ক্লাসেন করেন অর্ধশতরান। ঈশান (৩২ বলে ৫৫), ক্লাসেন (৪৩ বলে ৬৯) এবং ২৯ রানে অপরাজিত ছিলেন নীতিশ কুমার রেড্ডি। জবাবে পঞ্জাব ৭ উইকেটে ২০২ রান তোলে।…

চেন্নাইয়ের কাছে হার দিল্লির

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমে বেশ বিপাকে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রান তোলে দিল্লি। শুরু থেকেই কেউই বড়ো রানের মুখ দেখেননি। দিল্লির হাল ধরেন স্ট্রিস্টান স্টাবস (৩১ বলে ৩৮) ও সমীর রিজভি (২৪ বলে অপরাজিত ৪০)। এই দু’জন ভদ্রস্থ জায়গায় দাঁড় করিয়ে দেন দলকে। আশুতোষ শর্মা ৫ বলে করেন ১৪ রান। জবাবে ১৭.৩ ওভারে দুই উইকেট খুইয়ে জয়ের রান তুলে নেয় চেন্নাই। সঞ্জু স্যামসন ৫২ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। সঙ্গে ৩১ বলে ৪১ রান করে দলকে ৮ উইকেটে ম্যাচ জেতান কার্তিক শর্মা।

পঞ্জাব বধ টাইটান্সের, জয়ে হ্যাটট্রিক শুভমনদের

পাঞ্জাব কিংস ১৬৩-৯ (২০ ওভার) গুজরাট টাইটান্স ১৬৭-৬ (১৯.৫ ওভার)  ঘরের মাঠে আরও এক রুদ্ধশ্বাস জয়ের সাক্ষী থাকল আমেদাবাদ। ১৬৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এক সময় ম্যাচ কঠিন হয়ে পড়লেও স্নায়ুর লড়াইয়ে শেষ হাসি হাসল শুভমন গিলের গুজরাট টাইটান্স। পঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় প্রথম পাঁচের মধ্যে নিজেদের জায়গা আরও মজবুত করল তারা। একইসঙ্গে চলতি মরশুমে জয়ের হ্যাটট্রিকও সেরে ফেলল গুজরাট। অন্যদিকে, প্রথম সাতটি ম্যাচে অপরাজিত থেকে লিগের শীর্ষে থাকা পঞ্জাব কিংসকে টানা দ্বিতীয় হারের মুখ দেখতে হল। গুজরাটের জয়ের…

দাপুটে পারফরম্যান্স করে জয়ের হ্যাটট্রিক নাইটদের

একেবারে দাপুটে পারফরম্যান্স দেখাল কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। যারা এই মরসুমে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত এবং টানা পাঁচ ম্যাচ অপরাজিত ছিল। তাদের ঘরের মাঠেই ৭ উইকেটে হারিয়ে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করল নাইটরা। রবিবাসরীয় লড়াইয়ে ম্যাচের শুরুতেই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কমিন্স। লক্ষ্য ছিল বড়ো রান তোলা, কারণ দলের ওপেনিং জুটি অভিষেক শর্মা ও ট্রাভিস হেড ইতিমধ্যেই আইপিএলে একাধিক ম্যাচে ২০০-র বেশি রান তুলেছে। শুরুটাও খারাপ হয়নি। হেডের আগ্রাসী…

মরুশহরে দিল্লির রাজকীয় প্রত্যাবর্তন

রাজস্থান রয়্যালস ২২৫-৬ (২০ ওভার) দিল্লি ক্যাপিটালস ২২৬-৩ (১৯.১ ওভার)  কখনও ২৬৪ রান তুলেও হার, আবার কখনও ঘরের মাঠে মাত্র ৭৫ রানে অল-আউটের চরম লজ্জা—চলতি আইপিএলে চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়া দিল্লি ক্যাপিটালস অবশেষে দাপুটে মেজাজে জয়ে ফিরল। শুক্রবার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের রান পাহাড় টপকে ইতিহাস গড়ল অক্ষর প্যাটেলের দল। ২২৫ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল দিল্লি। আইপিএলের ইতিহাসে এটিই দিল্লির সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। এই জয়ের ফলে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে…

চাপের ম্যাচ বের করে নিয়ে গেলেন শুভমনরা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৫৫ (১৯.২ ওভার) গুজরাট টাইটান্স ১৫৮/৬ (১৫.৫ ওভার)  আইপিএলের মঞ্চ মানেই চরম অনিশ্চয়তা আর গতির খেলা, যেখানে রান তাড়া করার ব্যাকরণ অনেকটা ‘চলতি কা নাম গাড়ি’র মতো। চাকা সচল থাকলে গন্তব্য নিশ্চিত, কিন্তু থামলেই বিপদ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স সেই চাকা থামতে দেয়নি। চাপের মুখেও স্টিয়ারিং সপাটে ধরে রেখে তারা ৪ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এই হারের ফলে আরসিবি-র আইপিএল অভিযান এখন সেই পাঞ্জাব কিংসের সঙ্গেই কাঁধ মিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার…

জয় হায়দরাবাদের

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রায়ান রিকেলটনের ৫৫ বলে ১২৩ রানে মুম্বই করে ৫ উইকেটে ২৪৩। এদিন চোটের জন্য দলে সুযোগ পাননি রোহিত শর্মা। তাঁর পরিবর্তে ওপেন করতে নামেন উইল জ্যাকস। তিনি ২২ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তবে সূর্যকুমার যাদব আবার ব্যর্থ। ৫ বলে ৫ রানে আউট হন তিনি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৫ বলে ৩১ করেন। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে। এদিন মুম্বইকে ৬ উইকেটে হারায় হায়দরাবাদ।

প্রথম হার পঞ্জাবের

মঙ্গলবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়ে অপরাজিত তকমা বজায় রাখতে পারলেন না শ্রেয়স আয়াররা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২২ রান করে পঞ্জাব। জবাবে রাজস্থান ১৯.২ ওভারে ৪ উইকেটে ২২৮ রান করে। ৬ উইকেটে ম্যাচ জেতে রাজস্থান। পঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে প্রভসিমরান সিং ৪৪ বলে ৫৯ রান করেন। আর মার্কাস স্টোইনিস করেন ২২ বলে ৬২ রান। এদিন শ্রেয়সদের ইনিংস থামে ৪ উইকেটে ২২২ রানে। জবাবে ব্যাট করতে রাজস্থানের হয়ে সব থেকে বেশি রান করেন যশস্বী জয়সওয়াল (২৭ বলে ৫১) ও ডোনোভান ফেরেইরা (২৬ বলে ৫২)।

দিল্লির বিরুদ্ধে জয় বেঙ্গালুরুর

 দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সোমবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারায় দিল্লি। অভিষেক পোড়েলই কেবল ৩০ রান করেন। এদিন দিল্লির ইনিংস থামে ১৬.৩ ওভার ১০ উইকেটে ৭৫। জবাবে ব্যাট করতে নেমে ৬.৩ ওভারে এক উইকেট হারিয়ে ৭৭ রান তোলে বেঙ্গালুরু। অপরাজিত থেকে বিরাট কোহলি ১৫ বলে ২৩ রান ও দেবদত্ত পাড়িক্কল ১৩ বলে ৩৪ রান করেন। ৯ উইকেটে ম্যাচ জেতে আরসিবি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper