Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

আইপিএল

কোহলি-রোহিত আহত, জয়ের মাঝেও চিন্তায় আরসিবি

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্স মানেই গ্যালারি ঠাসা উত্তেজনা। কিন্তু আইপিএল ২০২৬-এর এই বহু প্রতীক্ষিত মহারণ ক্রিকেট ভক্তদের জন্য এক দুঃসংবাদ বয়ে নিয়ে এল। ম্যাচের টানটান উত্তেজনার মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ—বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় রোহিত শর্মা পেশিতে টান অনুভব করেন এবং যন্ত্রণায় মাঠের মধ্যেই বসে পড়েন। অন্যদিকে, রান নেওয়ার সময় একটি ডাইভ দিতে গিয়ে হাতে ও হাঁটুতে চোট পান বিরাট কোহলি। দুজনের চোটই এতটাই গুরুতর ছিল…

মুম্বই বধ কোহলিদের, ফের হারের মুখে রোহিত

ঘরের মাঠ ওয়াংখেড়েতেও ভাগ্য ফিরল না মুম্বই ইন্ডিয়ান্সের। আইপিএলের মেগা দ্বৈরথে রোহিত শর্মার দলকে ১৮ রানে হারিয়ে জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফিল সল্ট ও রজত পাটীদারের বিধ্বংসী মেজাজ আর বিরাট কোহলির দায়িত্বশীল অর্ধশতরানে ভর করে মুম্বইকে হারের হ্যাটট্রিকের স্বাদ দিল আরসিবি। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বর স্থানটি মজবুত করল ফাফ ডুপ্লেসিরা। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের পাঁচ সদস্য থাকলেও মুম্বইয়ের পারফরম্যান্স ফের প্রশ্ন তুলে দিল। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই মুম্বই বোলারদের নিয়ে…

লখনউ বধ গুজরাতের

ঘরের মাঠে দাপুটে জয়ে ফিরল গুজরাত টাইটান্স। রবিবার অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসকে ৭ উইকেটে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিলেন শুভমন গিলরা। বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণের বিধ্বংসী স্পেল এবং ব্যাট হাতে গিল-বাটলার জুটির চওড়া ব্যাটে ভর করে লখনউয়ের ১৬৪ রানের লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায় গতবারের রানার্সআপরা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে লখনউকে টপকে পাঁচ নম্বরে উঠে এল গুজরাত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ঝোড়ো মেজাজে করেছিলেন মিচেল মার্শ ও এডেন মার্করাম। কিন্তু দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। ঋষভ পন্থ ১৮ রান…

সঞ্জুর ব্যাটে দিল্লির দর্পচূর্ণ, প্রথম জয় চেন্নাইয়ের

ঘরের মাঠে অবশেষে শাপমুক্তি। টানা তিন ম্যাচে হারের কালো মেঘ সরিয়ে জয়ের সরণিতে ফিরল চেন্নাই সুপার কিংস। সৌজন্যে সঞ্জু স্যামসনের বিধ্বংসী মেজাজ। শনিবার চিপক স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ২৩ রানে হারিয়ে চলতি আইপিএলের প্রথম পয়েন্ট ঘরে তুলল হলুদ ব্রিগেড। একদিকে সঞ্জুর ব্যাট হাতে তান্ডব, অন্যদিকে জেমি ওভারটনের নিয়ন্ত্রিত বোলিং— এই দুইয়ের দাপটেই কার্যত খড়কুটোর মতো উড়ে গেল ঋষভ পন্থের দিল্লি। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ১৫ রানে বিদায় নিলে কিছুটা চাপে পড়েছিল দল। কিন্তু…

অভিষেক ম্লান, শ্রেয়স-ঝড়ে জয়ী পঞ্জাব

আইপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে অভিষেক শর্মার বিধ্বংসী ইনিংসকে ছাপিয়ে জয় ছিনিয়ে নিল পঞ্জাব কিংস। মূলত অধিনায়ক শ্রেয়স আয়ারের দায়িত্বশীল ব্যাটিং এবং দুই ওপেনারের ঝোড়ো সূচনার ওপর ভর করেই সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে পরাজিত করল পঞ্জাব। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটিও মজবুত করল তারা। এদিন টসে জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার। শুরুটা স্বপ্নিল হয়েছিল কাব্য মারানের দলের। পাওয়ার প্লের ফায়দা তুলে অভিষেক শর্মা ও ট্রাভিস হেড রীতিমতো তাণ্ডব চালান পঞ্জাবের বোলারদের ওপর। প্রথম ৬…

কোহলিকে ছাপিয়ে নায়ক বৈভব, শীর্ষে রাজস্থান

নিজস্ব প্রতিবেদন: অভিজ্ঞতার সোনালি দ্যুতির সামনে জয়ী হলো নবীন প্রজন্মের অদম্য সাহস। শুক্রবার আইপিএলের মেগা লড়াইয়ে বিরাট কোহলি ও বৈভব সূর্যবংশীর দ্বৈরথ ঘিরে চড়েছিল উত্তেজনার পারদ। কিন্তু মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসল ১৫ বছরের বৈভবই। তার ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস এবং ধ্রুব জুরেলের অপরাজিত ৮১ রানের সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। এই জয়ের ফলে টানা চার ম্যাচ জিতে লিগ টেবিলের মগডালে উঠে এল রাজস্থান। অন্যদিকে, চলতি মরসুমে প্রথম হারের স্বাদ পেতে হলো বেঙ্গালুরুকে। এদিন ২০২ রান তাড়া…

তুমুল ঝড়-বৃষ্টির, ভেস্তে গেল নাইটদের ম্যাচ

একে বৃষ্টির পূর্বাভাস, তারপর প্রিয় দলের দুরাবস্থা। স্বাভাবিক ভাবেই আগ্রহ হারিয়েছে মানুষ। তাই গত ম্যাচে ৫৫ হাজার লোক হলেও, এবার কমে ৩০-এও পৌঁছয়নি। মাঠে হাজির হয়েছিলেন শাহরুখ খান। বাইরে দাঁড়িয়ে চুমু ছুঁড়ে অবকাশ হয়তো পাননি বাদশা, কিন্তু বৃষ্টি না হলে সেটাও দেখার সৌভাগ্য ঘটত। যাই হোক, কিং খান নামক জাদুছড়িও কিন্তু এবার দর্শক টানতে ব্যর্থ। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানে। কিন্তু প্রথম একাদশ ঘোষণার পরই বোঝা যায়, এই ম্যাচেও ব্যাকফুটে কেকেআর। নাইটদের প্রধান শক্তিই স্পিন বোলিং। কিন্তু দুর্ভাগ্যবশত বরুণ…

হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের

আইপিএল ২০২৬ মরসুমে হারের হ্যাটট্রিক করে ফেলল চেন্নাই সুপার কিংস। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৪৩ রানের বিশাল ব্যবধানে হারল তারা। এদিন টসে জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। প্রথম ইনিংস শেষে বেঙ্গালুরুর স্কোরবোর্ড ২৫০/৩। শুরুতেই বড়োসড়ো দুর্ঘটনার মুখে পড়তে হয় আরসিবিকে। বিরাট কোহলির ক্যাচ ফেলে দেন সিএসকের অলরাউন্ডার শিবম দুবে। তবে পঞ্চম ওভারে অংশুল কম্বোজের তৃতীয় বলে লেগ সাইডে ব্যাট চালান বিরাট। তখন লং অনে দাঁড়িয়ে দুবে। তিনি সামান্য দৌড়ে কোনও ভুল না করে বল ধরেন। ১৮ বলে ২৮ রান…

ধোঁয়াশায় গ্রিন ও নাইটদের ছক

শুভদীপ ব্যানার্জি: সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই কেকেআরের। কিন্তু ম্যাচের আগের দিন ইডেনের মেঘলা আকাশের মতোই নাইট শিবিরের অন্দরমহলে জমল একরাশ ধোঁয়াশা। বিশেষ করে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে যে আশার আলো দেখা দিয়েছিল, তাতে আপাতত জল ঢেলে দিলেন স্বয়ং বোলিং কোচ টিম সাউদি। নেটে গ্রিনকে পূর্ণ উদ্যমে বল করতে দেখে যারা ভেবেছিলেন পাঞ্জাব ম্যাচেই তিনি বল হাতে ঝড় তুলবেন, তাদের জন্য দুঃসংবাদ— এখনই বল করছেন না এই অজি তারকা। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাউদি স্পষ্ট জানান, গ্রিন সর্বোচ্চ চেষ্টা করলেও বল হাতে মাঠে…

বৃষ্টির ভ্রুকুটি ও ইডেনের লড়াই

শুভদীপ ব্যানার্জি: ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সওয়া ছ'টা। প্রেস বক্স থেকে নিচের দিকে তাকালে ইডেন গার্ডেন্সকে মনে হচ্ছিল এক বিশাল রহস্যময় ক্যানভাস। শুনশান মাঠ, গ্যালারি ফাঁকা। গোটা মাঠ ঢেকে আছে ধবধবে সাদা প্লাস্টিক চাদরে। আকাশ অন্ধকার হলেও সেই চাদরের ওপর জায়ান্ট স্ক্রিনের রঙিন আলোর প্রতিফলন এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। তবে এই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের জন্য খুব একটা সুখকর নয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শহর থাকবে নিম্নচাপের কবলে। বিশেষ করে সোম ও বুধবার…

হায়দরাবাদকে গুঁড়িয়ে আইপিএলে প্রথম জয় লখনউয়ের

আইপিএলের চলতি মরসুমে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। নিজামের শহরে সানরাইজ়ার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে আসরে খাতা খুলল তারা। লখনউয়ের এই রাজকীয় জয়ের নেপথ্যে দুই নায়ক— বল হাতে আগুন ঝরানো মহম্মদ শামি এবং ব্যাট হাতে দায়িত্বশীল অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লির কাছে গত ম্যাচে হারের পর এই জয় লখনউ শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। রবিবার টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লখনউ অধিনায়ক পন্থ। শুরুতেই বল হাতে ভেলকি দেখান শামি। নিজের প্রথম ওভারেই খাতা খোলার আগে অভিষেক শর্মাকে…

দুরন্ত লড়েও হার গুজরাটের, জিতল রাজস্থান

পঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে এবারের আইপিএল অভিযান শুরু করেছিল গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগেই বড়ো ধাক্কা খেয়েছে গুজরাট শিবির। পেশিতে চোটের কারণে প্রথম একাদশ থেকেই বাদ পড়লেন অধিনায়ক শুভমান গিল। তাঁর জায়গায় নেতৃত্ব সামলান রশিদ খান। টসে জিতে গুজরাটের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। এদিকে, ব্যাট করতে নেমে রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সাওয়াল (৩৬ বলে ৫৫) ও বৈভব সূর্যবংশী (১৮ বলে ৩১) শুরুটা বেশ ভালোই করেন। এদিন যশস্বী ও ধ্রুব জুরেল (৪২ বলে ৭৫) অর্ধশতরান করেন।…

নায়ক রিজভি, দিল্লির কাছে হার হার্দিকহীন মুম্বইয়ের

প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলে শুরুটা দারুণ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রায় ১৪ বছর পর জয় দিয়ে আইপিএল শুরু করেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল মুম্বই। দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হারল তারা। শনিবারের প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬২ রান তুলেছিল মুম্বই। সূর্যকুমার যাদব রুখে দাঁড়িয়ে অর্ধশতরান না করলে আরও খারাপ হত মুম্বইয়ের অবস্থা। অসুস্থ থাকায় এদিন হার্দিক পান্ডিয়া খেলতে পারছেন না। তাঁর জায়গায় নেতৃত্ব দেন সূর্য। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। কলকাতার…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper