Khabor Ekhon
দুরন্ত লড়েও হার গুজরাটের, জিতল রাজস্থান
পঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে এবারের আইপিএল অভিযান শুরু করেছিল গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগেই বড়ো ধাক্কা খেয়েছে গুজরাট শিবির। পেশিতে চোটের কারণে প্রথম একাদশ থেকেই বাদ পড়লেন অধিনায়ক শুভমান গিল। তাঁর জায়গায় নেতৃত্ব সামলান রশিদ খান। টসে জিতে গুজরাটের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। এদিকে, ব্যাট করতে নেমে রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সাওয়াল (৩৬ বলে ৫৫) ও বৈভব সূর্যবংশী (১৮ বলে ৩১) শুরুটা বেশ ভালোই করেন। এদিন যশস্বী ও ধ্রুব জুরেল (৪২ বলে ৭৫) অর্ধশতরান করেন। রাজস্থানের হয়ে সব থেকে বেশি রান করেন জুরেল। এই তিন ব্যাটার ছাড়া আর কেউ তেমন বলার মতো রান করতে পারেননি। অধিনায়ক রিয়ান এদিন আউট হন ৮ রানেই। গুজরাটের ৪২ রান দিয়ে রাবাডা নিয়েছেন দু’টি উইকেট। নির্ধারিত ওভারে রাজস্থানের ইনিংস শেষ হয় ৬ উইকেট ২১০ রানে। জবাবে সাই সুদর্শন ৪৪ বলে ৭৩ রান করে জয়ের ভিত গড়ে দেন। কিন্তু শেষ রাবাডা ও রশিদ খান চেষ্টা করেও জেতাতে পারেননি। ৮ উইকেটে ২০৪ করে গুজরাট। ৬ রানে হারতে হয় তাদের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

