Khabor Ekhon
জামশেদপুরের খুনের তদন্তে কলকাতায় বিস্ফোরক মোড়, গ্রেফতার দুই পুলিশকর্মী!
শ্রীতমা ব্যানার্জী :: একটি খুনের তদন্তের সূত্র ধরে এবার কলকাতায় এসে পৌঁছল ঝাড়খণ্ড পুলিশের তদন্ত। জামশেদপুরের খুনের ঘটনায় অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট এবং এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ। ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জামশেদপুরের একটি অপরাধের সঙ্গে কলকাতার দুই পুলিশকর্মীর যোগসূত্র তৈরি হল কীভাবে? অভিযুক্তদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট অয়ন গুপ্ত এবং সিভিক ভলান্টিয়ার পিঙ্কেল দাস। অভিযোগ, জামশেদপুরে একটি খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়…
