Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

স্বাস্থ্য

কলকাতার দুর্গাপুজোয় এবার আদানি গোষ্ঠী, নজরে ‘পুজো প্রিভিউ’

রাজনন্দিনী ঘোষ : দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, বাঙালির সংস্কৃতি, শিল্প, ঐতিহ্য এবং আবেগের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা এক বৃহৎ সামাজিক উৎসব। সেই কলকাতার দুর্গাপুজোয় এ বার প্রথমবারের মতো সরাসরি যুক্ত হচ্ছে আদানি গোষ্ঠী। পুজোর মূল দিনগুলির আগেই শহরের নির্বাচিত কয়েকটি পুজো ঘুরে দেখার জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ ‘দুর্গাপুজো প্রিভিউ’। আগামী ১০ থেকে ১২ অক্টোবর এই প্রিভিউ ট্যুর চলবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টা পর্যন্ত নির্বাচিত অতিথিদের কলকাতার আটটি পুজো দেখানোর পরিকল্পনা রয়েছে। কূটনীতিক, বিদেশি অতিথি, শিল্পী, শিক্ষাবিদ,…

বিদ্যুৎ নেই, জেনারেটরও বিকল! মোমবাতির আলোয় হাওড়া হাসপাতালে চিকিৎসা

শ্রীতমা ব্যানার্জী : হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট। তার উপর বিকল জেনারেটর। ফলে শনিবার সন্ধ্যায় কার্যত অন্ধকারে ডুবে গেল হাওড়ার ঘুসুড়ির টিএল জয়সওয়াল হাসপাতাল। ব্যাহত হল হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা পরিষেবা। জরুরি বিভাগ-সহ বিভিন্ন ওয়ার্ডে আলো না থাকায় সমস্যায় পড়েন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগী ও তাঁদের পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মোমবাতি এবং মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় চিকিৎসা পরিষেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন হাসপাতালের কর্মীরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ আচমকাই লোডশেডিং…

নিমকি প্যাকেট খুলতেই চমক! পাখির পালক পাওয়ার দাবি

শ্রীতমা ব্যানার্জী : মিষ্টির দোকানে হানা দিয়ে এবার খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল খাদ্য সুরক্ষা দফতরের অভিযান। বৃহস্পতিবার গোলপার্কের গাঙ্গুরাম সুইটসে অভিযান চালান দফতরের আধিকারিকরা। দোকানের পাশাপাশি মিষ্টি তৈরির কারখানাতেও চলে পরিদর্শন। অভিযান ঘিরে উঠে এসেছে একাধিক অনিয়মের অভিযোগ। খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের দাবি, মিষ্টি তৈরির কারখানার পরিবেশ স্বাস্থ্যসম্মত নয়। এমনকি কারখানার প্রয়োজনীয় লাইসেন্স নিয়েও প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে অভিযানের সময় সবচেয়ে বেশি নজর কাড়ে একটি নিমকির প্যাকেট। সিল করা ওই প্যাকেটের ভিতর…

লেক টাউনে ফুড সেফটি দফতরের হানা, সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় মিলল অনিয়মের অভিযোগ

শ্রীতমা ব্যানার্জী : লেক টাউনের একাধিক রেস্তরাঁয় আচমকা হানা ফুড সেফটি দফতরের। অভিযানের তালিকায় ছিল প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী সুজিত বসুর ছেলে পরিচালিত দুটি রেস্তরাঁও। সেখানে খাবার সংরক্ষণ থেকে শুরু করে রান্নাঘরের ব্যবস্থাপনা—একাধিক বিষয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। দফতর সূত্রে দাবি, ওই দুই রেস্তরাঁ—‘চাইনিজ কুইজিন’ এবং ‘বেঙ্গল ধাবা’—থেকে বিপুল পরিমাণ মাংস ও মাছ উদ্ধার হয়েছে। আধিকারিকদের অভিযোগ, বেশ কিছু খাবার কয়েক দিন ধরে সংরক্ষণ করে রাখা হয়েছিল। এমনকী উদ্ধার হওয়া মাংসের কিছু অংশে ফাঙ্গাসও দেখা যায় বলে দাবি তাঁদের। শুধু মাংস-মাছ নয়,…

পাতে খাবার, নাকি পশুখাদ্য? খাদ্য দফতরের হানায় হোটেলের রান্নাঘরে ভয়াবহ ছবি!

শ্রীতমা ব্যানার্জী : বাইরে ঝকঝকে হোটেল, ভিতরে রান্নাঘরের এমন ছবি যে দেখলে খাবার মুখে তোলার আগে দু’বার ভাবতে হবে! রাজ্যজুড়ে খাদ্য দফতরের অভিযানে একের পর এক হোটেল-রেস্তোরাঁয় উঠে আসছে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে গুরুতর অভিযোগ। এবার সেই তালিকায় নাম উঠল ঝাড়গ্রামের বেলপাহাড়ির একটি হোটেলের।অভিযোগ, বেলপাহাড়ির হালদার হোটেল অ্যান্ড রেস্তোরাঁর রান্নাঘরে উদ্ধার হয়েছে গবাদি পশুর খাবার। সেই খাবার মানুষের রান্নায় ব্যবহার করা হচ্ছিল কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছে খাদ্য দফতর। আধিকারিকদের সামনে অবশ্য এ বিষয়ে স্পষ্ট কোনও উত্তর দিতে…

সাড়ে চার হাজার পেরোল ডেঙ্গি, কলকাতাতেও বাড়ছে সংক্রমণের গতি

শ্রীতমা ব্যানার্জী :বর্ষার মেঘ নামলেই বাংলার ঘরে ঘরে যে আতঙ্ক নিঃশব্দে ঢুকে পড়ে, তার নাম ডেঙ্গি। বৃষ্টির জল, জমে থাকা আবর্জনা আর মশার বংশবিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে ফের বাড়ছে ডেঙ্গির দাপট। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে এবার সেই ছবিই আরও স্পষ্ট। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই সাড়ে চার হাজার ছাড়িয়েছে। সংক্রমণের নিরিখে জেলার মধ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। আর তার পরেই রয়েছে কলকাতা। ২ সেপ্টেম্বর পর্যন্ত মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ৮৭০, কলকাতায় ৪০২। গত সাত দিনে কলকাতাতেই নতুন…

ফোলা গাল, সেলাই, পায়ে চোট—ক্যামেরার বাইরের মিমির কঠিন সময়

শ্রীতমা ব্যানার্জী : তারকা-জীবনের আলো, ক্যামেরার ঝলকানি আর ব্যস্ততার আড়ালেও শরীর-মন কখনও কখনও থমকে দাঁড়াতে বলে। তেমনই এক মুহূর্তে নিজের শারীরিক অবস্থার কথা সমাজমাধ্যমে জানালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেত্রীর স্বাস্থ্য-আপডেট প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। পর্দায় যাঁকে সবসময় প্রাণবন্ত, আত্মবিশ্বাসী এবং হাসিমুখে দেখা যায়, তাঁর অসুস্থতার খবর অনুরাগীদের কাছে যেন খানিকটা অস্বস্তির।সোশ্যাল মিডিয়ায় মিমির পোস্ট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে…

শাহরুখ-অজয়-টাইগারের এলাচি বিজ্ঞাপনে ‘লাল সিগন্যাল’ এফডিএ -র

ইন্দ্রানী দাস : এলাচির বিজ্ঞাপন ঘিরে আইনি জটিলতায় বলিউডের তিন জনপ্রিয় তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। ‘চিউইং এলাচি’ ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ( এফডিএ) । এফডিএ-র ১৪ অগস্টের নোটিসে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলি ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস এক্ট ,২০০৬ এবং সংশোধিত বিধির কয়েকটি বিধান লঙ্ঘন হয়েছে । তিন অভিনেতাই বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে ওই পণ্যের প্রচারে অংশ নিয়েছেন বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। এই বিজ্ঞাপনকে ঘিরে…

“আয়ুষ্মান বনাম স্বাস্থ্যসাথী নয়, আপাতত পাশাপাশি দুই স্বাস্থ্যঢাল”

রাজনন্দিনী ঘোষ :রাজ্যে আগামী ১৬ অগস্ট থেকে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য প্রকল্প চালু হওয়ার কথা। এই ঘোষণার পরই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—তাহলে কি এবার থেকে বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প? রাজ্য প্রশাসনের তরফে অবশ্য স্পষ্ট করা হয়েছে, ১৬ অগস্ট থেকেই স্বাস্থ্যসাথী কার্ড বাতিল হচ্ছে না। অর্থাৎ, আয়ুষ্মান ভারত চালু হলেও স্বাস্থ্যসাথীর সুবিধা তাৎক্ষণিকভাবে বন্ধ হওয়ার কোনও সিদ্ধান্ত নেই। ফলে আপাতত রাজ্যের সাধারণ মানুষের জন্য দুই স্বাস্থ্য প্রকল্প নিয়েই পরিষেবা পাওয়ার সুযোগ থাকছে। নতুন কেন্দ্রীয়…

উত্তর কলকাতার সরকারি স্কুলে ইনফ্লুয়েঞ্জার হানা, অসুস্থ ৩১ পড়ুয়া! আর জি কর -এ ভর্তি ৯, বন্ধ হস্টেল

শ্রীতমা ব্যানার্জী :উত্তর কলকাতার একটি সরকারি স্কুলের হস্টেলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ল ৩১ জন ছাত্রী। তাঁদের মধ্যে ছয় জনের নমুনায় ইনফ্লুয়েঞ্জা পজিটিভ ধরা পড়েছে। এখনও ৯ জন ছাত্রী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। ১৬ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুর ও বিকেল থেকেই একের পর এক ছাত্রী অসুস্থ হতে শুরু করেন। জ্বর, শ্বাসকষ্ট, বমি, পেটে ব্যথা এবং বমিভাবের মতো উপসর্গ দেখা যায় তাঁদের মধ্যে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে ২৪ জন ছাত্রীকে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকালে আরও সাত…

৪২ দিন আগে মৃত্যু, ফোনে এল ‘সুস্থ হয়ে বাড়ি ফিরছেন’! আয়ুষ্মান বার্তায় তোলপাড়

শ্রীতমা ব্যানার্জী : ছত্তীসগঢ়ের যশপুরে মৃত পুলিশ কনস্টেবলের পরিবারের ফোনে আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বয়ংক্রিয় বার্তা ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। মৃত্যুর ৪২ দিন পর মৃত ব্যক্তির ফোনে পৌঁছল—‘আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন’—এই বার্তা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তথ্য আপলোডে দেরির জেরেই এমন ঘটনা ঘটেছে। যশপুর জেলার বাসিন্দা তথা পুলিশ কনস্টেবল দেবনারায়ণ রামকে গত ২৬ জুন চিকিৎসার জন্য অম্বিকাপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন তাঁর মৃত্যু হয়। হাসপাতাল থেকে মৃত্যুর শংসাপত্রও দেওয়া হয় এবং…

কলকাতার সরকারি স্কুলে অসুস্থ আরও ৪ ছাত্রী, ভর্তি আরজি কর হাসপাতালে! সংক্রমণ নাকি আতঙ্ক—জোর তদন্ত

শ্রীতমা ব্যানার্জী : ফের অসুস্থ কলকাতার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের আরও চার ছাত্রী। মঙ্গলবার তাঁদের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। জ্বর, বমি, মাথাব্যথা, পেটে ব্যথা এবং মাথা ঘোরার মতো উপসর্গ রয়েছে তাঁদের। এর আগে সোমবার একই স্কুলের ২৪ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। স্কুলের দেশবন্ধু পার্কের কাছের হস্টেলেই থাকেন ছাত্রীরা। সোমবার সন্ধ্যায় হস্টেলে ফেরার পর একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ২৪ জনকে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর,…

একসঙ্গে অসুস্থ ২৪জন ছাত্রী! কলকাতার স্কুলে হইচই, রাতেই আরজি করে ভর্তি

ময়ূরী ঘোষ : একই সঙ্গে অসুস্থ হয়ে পড়লেন কলকাতার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস (শ্যামবাজার) স্কুলের অন্তত ২৪ জন ছাত্রী। সোমবার রাতে অসুস্থ ছাত্রীদের তড়িঘড়ি করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁরা জরুরি বিভাগে চিকিৎসাধীন। সকলের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ ছাত্রীদের মধ্যে জ্বর, পেটে ব্যথা এবং বমির মতো উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে এতজন ছাত্রী কীভাবে অসুস্থ হয়ে পড়লেন, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। চিকিৎসকরা ছাত্রীদের শারীরিক…

পেলভিসে পৌঁছে গিয়েছিল ধাতব স্ক্রু, রোবোটিক অস্ত্রোপচারে সফল কলকাতার চিকিৎসকেরা

শ্রীতমা ব্যানার্জী: হাজার হাজার কিলোমিটার দূরের আফ্রিকার দেশ ঘানা থেকে ভরসা ছিল কলকাতার চিকিৎসকদের উপর। সেই ভরসাই শেষ পর্যন্ত ফিরিয়ে দিল স্বস্তি। জটিল রোবোটিক অস্ত্রোপচারের মাধ্যমে এক তরুণীর শরীর থেকে সফল ভাবে বের করে আনা হল বহু বছর আগে বসানো অর্থোপেডিক ইমপ্ল্যান্টের একটি ধাতব স্ক্রু, যা নীরবে সরে এসে পৌঁছে গিয়েছিল পেলভিসের গভীরে। চিকিৎসকদের বক্তব্য, কিশোরী বয়সে হাড়ের অস্ত্রোপচারের সময় ওই স্ক্রুটি বসানো হয়েছিল। দীর্ঘদিন কোনও সমস্যা না থাকলেও সম্প্রতি তলপেটে অস্বস্তি ও ব্যথা শুরু হলে পরীক্ষা করে দেখা যায়, স্ক্রুটি আর…

“মদের বাজারে বড় ঝড়! ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জ-সহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডে নিষেধাজ্ঞা FSSAI-এর”

ইন্দ্রানী দাস (ঘোষ )নয়াদিল্লি: খাদ্য ও পানীয়ের মান নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের। কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে উৎপাদন বিধি লঙ্ঘনের অভিযোগে দেশের একাধিক জনপ্রিয় রাম ও হুইস্কি ব্র্যান্ডের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। নিষিদ্ধ তালিকায় রয়েছে Old Monk, Royal Challenge, Antiquity Blue, Bagpiper-সহ একাধিক পরিচিত ব্র্যান্ড। FSSAI সূত্রে খবর, পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের সময় দেখা যায়, কয়েকটি সংস্থা রামে ‘রাম ফ্লেভার’ এবং হুইস্কিতে ‘হুইস্কি ফ্লেভার’ যোগ করছে।…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper