Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

লেক টাউনে ফুড সেফটি দফতরের হানা, সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় মিলল অনিয়মের অভিযোগ

0 879,263

শ্রীতমা ব্যানার্জী : লেক টাউনের একাধিক রেস্তরাঁয় আচমকা হানা ফুড সেফটি দফতরের। অভিযানের তালিকায় ছিল প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী সুজিত বসুর ছেলে পরিচালিত দুটি রেস্তরাঁও। সেখানে খাবার সংরক্ষণ থেকে শুরু করে রান্নাঘরের ব্যবস্থাপনা—একাধিক বিষয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। দফতর সূত্রে দাবি, ওই দুই রেস্তরাঁ—‘চাইনিজ কুইজিন’ এবং ‘বেঙ্গল ধাবা’—থেকে বিপুল পরিমাণ মাংস ও মাছ উদ্ধার হয়েছে। আধিকারিকদের অভিযোগ, বেশ কিছু খাবার কয়েক দিন ধরে সংরক্ষণ করে রাখা হয়েছিল। এমনকী উদ্ধার হওয়া মাংসের কিছু অংশে ফাঙ্গাসও দেখা যায় বলে দাবি তাঁদের। শুধু মাংস-মাছ নয়, অভিযানের সময় মশলা, ভিনিগার এবং আইসক্রিমের মতো বেশ কিছু খাদ্যসামগ্রীও ঢাকা না দিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে দফতর। প্রায় ৫০ থেকে ৬০ কেজি মাংস ও মাছ উদ্ধার করা হয়েছিল বলে আধিকারিকদের দাবি। পরে জব্দ করা খাদ্যসামগ্রী নষ্ট করার নির্দেশ দেওয়া হয়।শুক্রবার লেকটাউনে মোট তিনটি রেস্তরাঁয় অভিযান চালানো হয়। তার মধ্যে ছিল ‘শিমলা বিরিয়ানি’ এবং সুজিত বসুর ছেলের ওই দুটি রেস্তরাঁ। অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খাদ্যসামগ্রী সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রশ্ন ওঠায় ‘চাইনিজ কুইজিন’ রেস্তরাঁটি দু’দিন বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।খাবারের গুণমান ও নিরাপত্তা নিয়ে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না—এই বার্তাই যেন ফের স্পষ্ট করল ফুড সেফটি দফতরের অভিযান। তবে অভিযানে ওঠা অভিযোগগুলির বিষয়ে রেস্তরাঁ কর্তৃপক্ষের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper