Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

খানা খাজানা

“যোগের মঞ্চে স্বাস্থ্য আর ঐতিহ্যের হাতছানি— জাঙ্ক ফুডকে বিদায় জানিয়ে বিশ্বদরবারে উঠল বাংলার ঝালমুড়ি”

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ বছর কলকাতার মূল অনুষ্ঠানে দেখা যেতে চলেছে স্বাস্থ্য ও সংস্কৃতির এক অভিনব মেলবন্ধন। যোগাসনের মাধ্যমে সুস্থ জীবনের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ‘আয়ুষ আহার’-এর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। আর সেই বিশেষ মেনুর অন্যতম আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার— ঝালমুড়ি। ২১ জুন অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে হাজার হাজার অংশগ্রহণকারীর হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ খাদ্য প্যাকেট।…

বাজারে ডিমের দাম চড়া, তবু জামাইয়ের পাতে থাকুক ‘ডিম’! ঘরেই বানিয়ে ফেলুন অভিনব ডিম সন্দেশ

বৈশালী মুখার্জী :ডিম এখন বাজারের অন্যতম চর্চিত খাদ্যপণ্য। দাম বাড়ার জেরে অনেকের রান্নাঘরের হিসেবেও পড়েছে প্রভাব। তবে জামাই ষষ্ঠীর বিশেষ আয়োজনে ডিম না থাকলেও চিন্তার কারণ নেই। মিষ্টির পাতে এবার জায়গা করে নিতে পারে অভিনব ‘ডিম সন্দেশ’— দেখতে একেবারে সেদ্ধ ডিমের মতো, কিন্তু আসলে এটি ছানার তৈরি সুস্বাদু মিষ্টি। বাঙালির ঐতিহ্যবাহী মিষ্টির তালিকায় সন্দেশের কদর বরাবরই আলাদা। সেই চিরপরিচিত সন্দেশকে একটু অন্যভাবে পরিবেশন করলেই তৈরি হয়ে যায় এই আকর্ষণীয় ডিম সন্দেশ। ছোট থেকে বড়— সকলের কাছেই এটি হতে পারে উৎসবের অন্যতম চমক।…

জাম বেশি খাচ্ছেন? জানেন কী বিপদ হতে পারে?

গ্রীষ্মের তীব্র দাবদাহের পর বর্ষার আগমন ঘটতেই বাঙালির ফলের ডালায় এক বিশেষ জায়গা করে নেয় কুচকুচে কালো, টক-মিষ্টি স্বাদের জাম। পটাশিয়াম, ফসফরাস, ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো বহুবিধ খনিজ উপাদানে ঠাসা এই ছোট ফলটি এক নিমেষেই শরীরের ক্লান্তি দূর করে দিতে পারে। বিশেষত, রক্তে হিমোগ্লোবিন বাড়ানো থেকে শুরু করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে জামের জুড়ি মেলা ভার। বাজারে ইতিমধ্যেই এই লোভনীয় ফলের দেখা মিলতে শুরু করেছে। কিন্তু চিকিৎসকেরা সতর্ক করে বলছেন, অতিরিক্ত মাত্রায় জাম খাওয়া কিংবা ভুল নিয়ম মেনে এই ফল গ্রহণ করলে…

নাইটি’ পরে গাছে ঝুলছে আম! নতুন পদ্ধতিতে আশার আলো দেখছেন আমচাষীরা

রমিত সরকার, (নদীয়া:) আমের গায়ে ‘নাইটি’ পরিয়ে চাষ—এই অভিনব পদ্ধতি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। গাছে ঝুলন্ত প্রতিটি আমকে বিশেষ কাপড় বা জালের আবরণে ঢেকে দিচ্ছেন চাষিরা। দেখতে অনেকটা ছোটদের নাইটির মতো হওয়ায় স্থানীয়ভাবে এর নাম দেওয়া হয়েছে ‘আমের নাইটি’। আর এই নতুন কৌশলেই এবার আশার আলো দেখছেন বহু আমচাষী। চাষিদের কথায়, মানুষ যেমন জামা পরে শরীরকে সুরক্ষিত রাখে, তেমনই আমের গায়ে এই ‘জামা’ পরিয়ে দিলে ফলের গুণগত মান অনেকটাই ভাল থাকে। বিশেষ করে আমের রং উজ্জ্বল ও আকর্ষণীয় হয়, বাইরের কালো দাগ বা পোকার ক্ষতও অনেক কম দেখা যায়। পাশাপাশি…

জ্বালানির কোপে এবার মহার্ঘ পাউরুটি

 আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যের ওঠানামা এবং বিশেষ করে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়া যুদ্ধকালীন পরিস্থিতির জেরে দেশীয় বাজারে পেট্রল ও ডিজেলের দাম একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার সরাসরি প্রভাব এবার পড়তে শুরু করেছে সাধারণ মানুষের রান্নাঘরে ও প্রাত্যহিক খাদ্যতালিকায়। জ্বালানির এই নজিরবিহীন মূল্যবৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই পরিবহণ খরচ আকাশছোঁয়া হয়ে উঠেছে, যার জেরে একের পর এক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে বলে যে আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল, তা ধাপে ধাপে সত্যি হতে শুরু করেছে। মাত্র দিন দুয়েক আগেই দেশজুড়ে দুগ্ধজাত পণ্যের…

ভাতে-মাছে বিজেপি: অন্ধ্র নয়, বাঙালির পাতে এবার ঘরের মাছ

 ভোট মিটেছে, ফল মিলেছে, মহাকরণের সিংহাসনে এখন আসীন পদ্ম শিবির। কিন্তু নির্বাচনী লড়াইয়ের সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ‘মাছ-মাংস বন্ধের’ জুজু দেখানো হয়েছিল, তার পাল্টা জবাব দিতে এবার সরাসরি রান্নার হাঁড়িতে হানা দিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম রবিবারটিকেই ‘মাছ-রাজনীতি’র মোক্ষম হাতিয়ার হিসেবে বেছে নিল গেরুয়া শিবির। আমহার্স্ট স্ট্রিটে আয়োজিত এক বর্ণাঢ্য ‘মাছ উৎসবে’ শামিল হয়ে দলের বর্ষীয়ান নেতা তথা নবনিযুক্ত মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, “অন্ধ্র নয়, এবার থেকে বাঙালিকে বাংলার মাছ খাওয়াবে বিজেপি।” এই উৎসবের…

মিষ্টিমুখে নয়া ইতিহাস: ব্রিগেডের শপথ মঞ্চে ‘মোদিশ্রী’ ও ‘শঙ্খপদ্ম’

 তিলোত্তমার রাজপথ আজ গেরুয়া আবিরে রাঙানো। পঁচিশে বৈশাখের পুণ্যলগ্নে কবিগুরুর জন্মজয়ন্তীতে এক ঐতিহাসিক পটপরিবর্তনের সাক্ষী হতে চলেছে বাংলা। ব্রিগেডের সুবিশাল ময়দানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। আর এই মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানকে আক্ষরিক অর্থেই ‘মিষ্টিমুখ’ করে তুলতে কোমর বেঁধে নেমেছে বাংলার তাবড় তাবড় মিষ্টান্ন প্রতিষ্ঠানগুলি। রাজনীতি আর বাঙালির রসনাতৃপ্তির মেলবন্ধনে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেন এক বিশাল মিষ্টির মেলা। সকাল থেকেই ব্রিগেডের চারপাশ লোকে লোকারণ্য। দূর-দূরান্ত থেকে আসা…

রান্নাঘরের মশলার কৌটোয় তেজপাতা থাকবে না, এমন ভারতীয় হেঁশেল খুঁজে পাওয়া ভার, তেজপাতা চিবিয়ে খাওয়ার উপকারিতা

রান্নাঘরের মশলার কৌটোয় তেজপাতা থাকবে না, এমন ভারতীয় হেঁশেল খুঁজে পাওয়া ভার পোলাও থেকে পায়েস, কিংবা মাংসের ঝোল—তেজপাতার সুগন্ধ রান্নার স্বাদকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। কিন্তু কেবল রান্নার স্বাদ বা সুগন্ধ বাড়ানোই এর একমাত্র পরিচয় নয়। আয়ুর্বেদ শাস্ত্র থেকে আধুনিক বিজ্ঞান, সবক্ষেত্রেই তেজপাতার অসামান্য ভেষজ গুণ স্বীকৃত। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এই পাতাটি আমাদের শরীরের নানাবিধ রোগ প্রতিরোধে এক জাদুকরী ভূমিকা পালন করে।                           তেজপাতার বহুমুখী উপকারিতা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা…

স্বস্তির নিশ্বাস মধ্যবিত্তদের! কমেছে প্রয়োজনীয় শাকসবজি, ফলমূলের দাম

সামনেই আসছে প্রেম দিবস। আবার অপরদিকে প্রায় বিদায়ের পথে শীত। তবে কি এই দুইয়ের হাত ধরেই বাজারদরের স্বস্তি মিলবে। কয়েক সপ্তাহ আগেই রোজকার প্রয়োজনীয় সব সবজির দাম সাধারণ মানুষের ছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। তবে সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। আগের তুলনায় কিছুটা কম দামে শাকসবজি ও ফলমূল কেনা যাচ্ছে। এমনটাই জানিয়েছেন ক্রেতারা। বাজারে ঘুরলে দেখা যাবে বেশিরভাগ সবজির দাম এখন ৫০ টাকার মধ্যেই রয়েছে। ফুলকপি প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা। বাঁধাকপি পাওয়া যাচ্ছে ১৫ টাকার মধ্যে। বেগুন, পেঁয়াজকলি, মটরশুঁটি ও টমেটোর দাম কমে প্রায় ৩০…

ঝরঝরে ভাত পাতায় মোড়া স্বাদ

বাঙালির কাছে শুধু আনন্দ মানে রসনাতৃপ্তিরও এক মহোৎসব। সকাল থেকেই মা-দিদিমাদের হাতে ঘি-মাখানো চালের গন্ধ, ভাজা কাজু-কিশমিশের ঝলকানি, আর কেশরের সোনালি রং যেন উৎসবকে অন্য মাত্রা দেয়। পাশের উনুনে পাতায় মোড়া ভেটকি যখন ধীরে ধীরে ভাপে সেদ্ধ হয়, তখন তার মশলা-ভরা গন্ধে ভরে ওঠে সারা বাড়ি। কেশর কাজু কিশমিশ পোলাও এই পোলাও বাঙালির ভোজের টেবিলে অমোঘ আবেদন রাখে। প্রজন্ম বদলেছে, রেসিপিতে এসেছে ছোটখাটো নতুন সংযোজন, কিন্তু স্বাদের টান একেবারে চিরন্তন। হয়তো দিদিমার হাতের ঝরঝরে পোলাও আর মায়ের বানানো পাতুরি আজকের রান্নাঘরে নেই, কিন্তু…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper