AB Live News
স্বস্তির নিশ্বাস মধ্যবিত্তদের! কমেছে প্রয়োজনীয় শাকসবজি, ফলমূলের দাম
সামনেই আসছে প্রেম দিবস। আবার অপরদিকে প্রায় বিদায়ের পথে শীত। তবে কি এই দুইয়ের হাত ধরেই বাজারদরের স্বস্তি মিলবে। কয়েক সপ্তাহ আগেই রোজকার প্রয়োজনীয় সব সবজির দাম সাধারণ মানুষের ছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। তবে সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। আগের তুলনায় কিছুটা কম দামে শাকসবজি ও ফলমূল কেনা যাচ্ছে। এমনটাই জানিয়েছেন ক্রেতারা।
বাজারে ঘুরলে দেখা যাবে বেশিরভাগ সবজির দাম এখন ৫০ টাকার মধ্যেই রয়েছে। ফুলকপি প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা। বাঁধাকপি পাওয়া যাচ্ছে ১৫ টাকার মধ্যে। বেগুন, পেঁয়াজকলি, মটরশুঁটি ও টমেটোর দাম কমে প্রায় ৩০ টাকা কেজিতে এসে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গের জনপ্রিয় সবজি স্কোয়াশ পাওয়া যাবে প্রায় ২০ টাকায়। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল আলুর দামের ক্ষেত্রে। নতুন আলু মিলবে ৫ থেকে ১০ টাকা কেজিতে এবং স্টোরের আলু প্রায় ১৫ টাকা কেজিতে পাওয়া যাবে। ফলে সাধারণ মানুষ কিছুটা শ্বাস নিতে পারছে। তবে কিছু সবজির ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।
এই স্বস্তির পরেও এখনও দ্বন্দ্ব চলছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে। ক্রেতাদের দাবি, আরও কিছুটা দাম কমলে সংসার চালানোতেও স্বস্তি মিলত। অপরদিকে বিক্রেতারা জানিয়েছেন, দাম কম হলে যাতায়াত খরচ, অন্যান্য চাষিদের মজুরি এই সব খরচ মেটাতে তাঁদের ঘুম উড়ে যায়। তবে এই সব কিছুর পরেও আপাতত বাজারদর স্থিতিশীল রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

