Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ডিম-পাথরের হামলায় কুণালের গাড়ির কাচ চুরমার!

0 54,401

শ্রীতমা ব্যানার্জী :: ফের উত্তপ্ত বাংলার রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল হুগলিতে। শনিবার তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। হামলায় গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। ঘটনার একটি ভিডিয়োও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি উত্তেজিত জনতা কুণাল ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। গাড়ির দিকে ডিম ও পাথর ছোড়ার পাশাপাশি ‘কুণাল ঘোষ গো ব্যাক’ স্লোগানও দিতে শোনা যায়। পরিস্থিতি সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত কলকাতার দিকে ফিরে আসেন তৃণমূল বিধায়ক।ঘটনার পর কুণাল ঘোষ অভিযোগ করেন, রাস্তা আটকে তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে এবং ঘটনাস্থলে কোনও পুলিশকর্মী ছিলেন না। তিনি জানান, কলকাতায় ফিরে লালবাজার অথবা ভবানী ভবনে অভিযোগ জানাবেন। তাঁর বক্তব্য, “এটা জঙ্গলরাজ।”এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে হামলার পিছনে বিজেপির হাত থাকার অভিযোগ করা হয়েছে। দলের নেতা অসিত মজুমদার ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ বলে দাবি করেছেন। অন্যদিকে উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী এটিকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বলে দাবি করেছেন।এর আগেও কুণাল ঘোষকে ঘিরে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। চলতি বছরের জুনে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরনোর সময় তাঁর দিকে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। সেই ঘটনায় পরে দু’জনকে গ্রেফতার করার কথা জানিয়েছিল পুলিশ। ফলে পরপর এই ধরনের ঘটনার জেরে বাংলার রাজনৈতিক উত্তেজনা ফের প্রকাশ্যে। তবে হুগলির সাম্প্রতিক হামলার ঘটনায় কারা জড়িত এবং পুলিশের পরবর্তী পদক্ষেপ কী, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper