AB Live News
উল্লাসনগরে মধ্যযুগীয় বর্বরতা, মহিলাকে বিবস্ত্র করে হেনস্থা, ধৃত ৩
ভরসন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে আনা হল। তারপর সকলের সামনে চলল চড়-থাপ্পড়, লাথি ও কিল-ঘুসি। পাশবিকতার এখানেই শেষ নয়, উন্মত্ত জনতা দল বেঁধে ওই অসহায় মহিলার পরিধেয় বস্ত্র টেনে ছিঁড়ে তাঁকে সম্পূর্ণ বিবস্ত্র করে দিল। এখানেই থমকে যায়নি নির্যাতনকারীদের নৃশংসতা, মহিলার মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার পর তাঁর গলায় পরিয়ে দেওয়া হল নোংরা জুতো ও চপ্পলের মালা। এই অবস্থাতেই গোটা এলাকা জুড়ে ঘোরানো হল নির্যাতিতাকে। মুম্বইয়ের উপকণ্ঠ তথা থানে জেলার উল্লাসনগরে ঘটে যাওয়া এই চরম অমানবিক ও মধ্যযুগীয় বর্বরতার…
