Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শরদ পওয়ার অসুস্থ, উদ্বেগের ছায়া মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে

0 76,618

শ্রীতমা ব্যানার্জী : মহারাষ্ট্রের রাজনীতিতে প্রবীণ নেতা শরদ পওয়ার এক পরিচিত নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু উত্থান-পতনের সাক্ষী থেকেছেন তিনি। কিন্তু সোমবার তাঁর শারীরিক অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়াল রাজনৈতিক মহলে। অসুস্থতার কারণে পুণের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্রের খবর, কাশি ও শ্বাস নেওয়ার সময় বুকে ব্যথার সমস্যার পর তাঁকে পুণের রুবি হল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।শরদ পওয়ারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন তাঁর মেয়ে তথা সাংসদ সুপ্রিয়া সুলেও। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, কাশির সমস্যার কারণে তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে এবং আপাতত তাঁর শারীরিক অবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচক স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।বয়সের ভার ও শারীরিক অসুস্থতার মধ্যেও শরদ পওয়ার দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে দলের নেতা-কর্মী ও অনুরাগীদের মধ্যে।তবে আপাতত চিকিৎসা ও পরীক্ষার ফলাফলের দিকেই নজর রয়েছে। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে পরবর্তী কোনও তথ্য সামনে এলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper