Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিধানসভার শৌচালয় থেকে উদ্ধার ক্যান্টিন কর্মীর দেহ

0 732,702

সুদেষ্ণা বিশ্বাস : সপ্তাহের শুরুতেই অঘটন। সোমবার সকালে রাজ্য বিধানসভায় ক্যান্টিনের শৌচালয় থেকে উদ্ধার হল এক কর্মীর মৃতদেহ। মৃতের নাম উমেশচন্দ্র দাস (৬২)। বাড়ি তিলজলা এলাকায়। টানা প্রায় ১৫ বছর ধরে বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন তিনি। কীভাবে মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।জানা গিয়েছে, বিধানসভার ক্যান্টিন পরিচালনার দায়িত্বে থাকা একটি ঠিকাদার সংস্থার অধীনে কর্মরত ছিলেন উমেশ। ক্যান্টিন চত্বরেই তাঁর থাকার ব্যবস্থা ছিল।প্রতিদিনের মতো এদিন সকালেও শৌচালয়ে যান তিনি। সকাল সাড়ে ৮টা নাগাদ ভিতরে ঢোকার পর দীর্ঘক্ষণ আর বেরোননি। এরপরই সন্দেহ দানা বাঁধে। বিষয়টি নজরে আসে অন্যান্য কর্মীদের। তাঁরা ডাকাডাকি করতে থাকেন, তবে দরজা ভিতর থেকে বন্ধ থাকায় কোনও সাড়া মেলেনি। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে মেঝেতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।খবর যায় বিধানসভার সচিব, মার্শাল এবং হেয়ার স্ট্রিট থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।প্রাথমিক ভাবে দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিয়ে নিশ্চিত হতে চাইছে না তদন্তকারীরা। ঘটনার কথা বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে জানানো হয়েছে। আপাতত শৌচালয় ও সংলগ্ন এলাকা ঘিরে তদন্ত চলছে। প্রয়োজনে ফরেনসিক পরীক্ষা করানো হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।বর্তমানে বিধানসভায় অধিবেশন চলছে না, ফলে ভিড় কম। তবে রাজ্যের সবচেয়ে সুরক্ষিত ভবনগুলির মধ্যে একটিতে কর্মীর এমন আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper