Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

বিনোদন

বলিউডে শোকের ছায়া, ক্যানসারে চলে গেলেন ‘ওয়েলকাম’-খ্যাত অভিনেতা

ইন্দ্রাণী ঘোষ : ফের শোকের ছায়া বলিউডে। প্রয়াত অভিনেতা মুশতাক খান। বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর। দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। গত প্রায় ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা। নায়ক হিসেবে নয়, বরং পার্শ্বচরিত্রে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন মুশতাক। পর্দায় তাঁর উপস্থিতি হয়তো কয়েক মিনিটের, কিন্তু সেই অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিতেন তিনি। বিশেষ করে হাস্যরসাত্মক চরিত্রে তাঁর অভিনয় ছিল অনন্য। ১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্‌সা কিঁউ আতা…

অক্ষয়ের নায়িকা রুক্মিণী! ‘শামুক’-এ বলিউডের বড় ব্রেকের হাতছানি

ইন্দ্রানী ঘোষ :বাংলা ছবির পাশাপাশি বলিউডেও নিজের জায়গা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ২০২১ সালে ‘সনক’ ছবির হাত ধরে হিন্দি ছবিতে অভিষেক হয়েছিল তাঁর। সেই ছবিতে অভিনয়ের পর থেকেই মুম্বইয়ে তাঁর যাতায়াত বেড়েছে। কলকাতার সঙ্গে যোগাযোগ থাকলেও বর্তমানে কাজের সূত্রে মায়ানগরীতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন অভিনেত্রী।এবার রুক্মিণীর বলিউড সফরে যোগ হতে চলেছে আরও বড় একটি অধ্যায়। সূত্রের খবর, বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রুক্মিণী। ছবির নাম ‘শামুক’। এটি একটি সায়েন্স-ফিকশন অ্যাকশন…

বন্ধুত্বের ছোঁয়াতেই প্রেমের গন্ধ! হার্দিককে ঘিরে গুঞ্জনে মুখ খুললেন আমিশা

ইন্দ্রাণী দাস : বলিউডের ঝলমলে দুনিয়ায় দু’জন পরিচিত মুখ পাশাপাশি দাঁড়ালেই যে নেটপাড়ার কৌতূহলের শেষ থাকে না, তার আরও একবার প্রমাণ মিলল। একদিকে ক্রিকেটের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, অন্যদিকে ‘গদর’-খ্যাত অভিনেত্রী আমিশা পটেল। একটি পার্টির ভিডিয়ো ঘিরেই এবার তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সম্প্রতি মুম্বইয়ের তাজ মহল প্যালেসে একটি অনুষ্ঠানে দেখা যায় আমিশা ও হার্দিককে। ভিডিয়োয় আমিশাকে হার্দিককে তাঁর পরিচিতদের সঙ্গে আলাপ করিয়ে দিতে দেখা যায়। সেই সময় অভিনেত্রীর হাত কিছুক্ষণের জন্য হার্দিকের কাঁধে ছিল। ব্যস, সেই…

অন্তর্বাস পরে শতাধিক পুরুষের সামনে নাচ, কী হয়েছিল সেই শুটিংয়ে? মুখ খুললেন দিয়া

 চিত্রনাট্যের প্রয়োজনে নানা প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে গিয়ে একজন শিল্পীকে ঠিক কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তা নিয়ে নিজের পুরনো দিনের এক রোমহর্ষক অভিজ্ঞতা ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। কেরিয়ারের শুরুর দিকের এক গানের দৃশ্যের শুটিংয়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে অভিনেত্রী জানান, প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ ও তীব্র শৈত্যের মধ্যে শুধু পেশাদারিত্ব বজায় রাখতেই প্রাণান্তকর অবস্থার মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। এক সাক্ষাৎকারে সেই দিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে রূপোলি পর্দার আড়ালের এক অজানা লড়াইয়ের কথা প্রকাশ্যে…

স্ক্রিনের রোম্যান্স থেকে বাস্তবের গুঞ্জন—গোবিন্দার ৪ নায়িকার কাহিনি

ইন্দ্রানী ঘোষ :বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দা একসময় ছিলেন বক্স অফিসের অন্যতম জনপ্রিয় মুখ। নাচ, কমেডি আর রোম্যান্স—সবেতেই তাঁর আলাদা দাপট ছিল। তবে তাঁর দীর্ঘ অভিনয়জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও। স্ত্রী সুনীতা আহুজার সাম্প্রতিক কিছু মন্তব্যের পর সেই পুরনো কাহিনিগুলিই ফের আলোচনায়। ১৯৮৭ সালের ১১ মার্চ বিয়ে করেছিলেন গোবিন্দা ও সুনীতা। বিয়ের আগে থেকেই তাঁদের সম্পর্ক ছিল। কিন্তু গোবিন্দার জীবনে নীলম কোঠারির প্রবেশে সেই সম্পর্ক একসময় টালমাটাল হয়েছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়।  নীলম…

‘আমি খুব ছোট শিল্পী’—ব্যঙ্গের সুরে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালকে মিঠুন

ইন্দ্রানী ঘোষ : কলকাতা চলচ্চিত্র উৎসরে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ ও কটাক্ষ প্রকাশ করলেন অভিনেতা তথা পদ্মভূষণ প্রাপক মিঠুন চক্রবর্তী। শুক্রবার কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তাঁকে চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ বাংলার সঙ্গে তাঁর দীর্ঘ অভিনয়-সম্পর্ক এবং হিন্দি ও বাংলা—দুই চলচ্চিত্রেই তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মিঠুনের কথায়, “আমি কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত নই। এখন মস্কো যাচ্ছি। হয়তো সেখানে আমাকে আমন্ত্রণ জানাবে। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে আমাকে ডাকছে, অথচ বাংলায় ডাকেনি।” এরপরই খানিকটা ব্যঙ্গের…

নতুন ইনস্টাগ্রাম পুরনো ক্যামেরা—বদল শুধু লেখায়, আর তাতেই নেটপাড়ায় হাসির রোল!

শ্রীতমা ব্যানার্জী : দশ বছর পর নিজেদের ওয়ার্ডমার্ক লোগোতে  বড়সড় পরিবর্তন আনল ইনস্টাগ্রাম । বৃহস্পতিবার নতুন ডিজাইনের এই পরিবর্তনের কথা জানান ইনস্টাগ্রাম -এর প্রধান অ্যাডাম মোসেরি। তাঁর দাবি, নতুন ওয়ার্ডমার্ক আগের তুলনায় আরও “শার্প” ও আধুনিক। তবে নতুন নকশা প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।  কী বদলেছে ইনস্টাগ্রাম -এর লোগোয়? ইনস্টাগ্রাম -এর জনপ্রিয় রঙিন ক্যামেরা আইকনে কোনও পরিবর্তন করা হয়নি। বদল আনা হয়েছে শুধুমাত্র ‘ইনস্টাগ্রাম লেখা ওয়ার্ডমার্ক -এ। পরিচিত স্ক্রিপ্ট ফন্টের কাঠামো বজায় রেখেই অক্ষরগুলিকে…

মাত্র ১.৮৭ লক্ষ টাকা, ছয় বন্ধু আর এক অসম্ভব স্বপ্ন—সেখান থেকেই HCL-এর ৫০ বছরের সাম্রাজ্য!

রিচা সেন : ১৯৭৬ সাল। ভারতে কম্পিউটার তখনও সাধারণ মানুষের কাছে প্রায় ভবিষ্যতের কোনও প্রযুক্তির মতো। সেই সময় ছয় তরুণ মিলে একটি স্বপ্ন দেখেছিলেন—ভারতীয় প্রযুক্তি সংস্থা তৈরি করার। হাতে ছিল না বড় অফিস, না ছিল কোনও ভেঞ্চার ক্যাপিটালিস্টের অর্থ। ছিল শুধু সাহস, স্বপ্ন আর ঝুঁকি নেওয়ার মানসিকতা।  এইচ সি এল -এর সহ-প্রতিষ্ঠাতা অজয় চৌধুরী সম্প্রতি সমাজমাধ্যমে সেই শুরুর দিনের কথা তুলে ধরেছেন। তাঁর দাবি, ছয় বন্ধু মিলে জোগাড় করেছিলেন মাত্র ১.৮৭ লক্ষ টাকা। কেউ সঞ্চয় দিয়েছিলেন, কেউ ধার করেছিলেন, আবার তাঁদের মধ্যে একজন নিজের গাড়িও…

টিকিট বিক্রিতে বিশাল এগিয়ে ‘আওয়ারাপন ২’, তবু স্ক্রিন নিয়ে টানাটানি—স্বাধীনতা দিবসে বক্স অফিসে কার দাপট?

ইন্দ্রানী দাস : স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে বক্স অফিসে মুখোমুখি ইমরান হাশমি ও সানি দেওল। অ্যাডভান্স বুকিংয়ে বিশাল ব্যবধানে এগিয়ে ‘আওয়ারাপন ২’, কিন্তু স্ক্রিন শেয়ারিং নিয়ে তৈরি হয়েছে নতুন লড়াই। স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে বক্স অফিসে বড় সংঘর্ষ। একদিকে ইমরান হাশমির বহু প্রতীক্ষিত ‘আওয়ারাপন ২’, অন্যদিকে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’। মুক্তির আগেই দুই ছবির লড়াই নিয়ে চর্চা শুরু হলেও অ্যাডভান্স বুকিংয়ের পরিসংখ্যান আপাতত স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—দর্শকের আগ্রহের দৌড়ে অনেকটাই এগিয়ে ‘আওয়ারাপন ২’। মঙ্গলবার, ১১ আগস্ট বিকেল ৫টা…

খতরোঁ কে খিলাড়ি’তে আগুন ঝরালেন ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল

বাইশ গজে ১৪০ কিলোমিটার গতিতে ধেয়ে আসা বাউন্সার বা ইনসুইঙ্গার দিয়ে প্রতিপক্ষের রাতের ঘুম উড়িয়ে দেওয়াই তাঁর অভ্যেস। জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের বোলিংয়ের ধার বাড়ানো দক্ষিণ আফ্রিকার সেই প্রাক্তন বিধ্বংসী পেসার তথা ভারতীয় দলের বর্তমান বোলিং কোচ মর্নি মর্কেলকে এবার দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন মেজাজে। ক্রিকেট মাঠের সীমানা ছাড়িয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-র মঞ্চ কাঁপালেন তিনি। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে আয়োজিত এই শোয়ের নতুন সিজনের প্রথম পর্বেই বড় চমক নিয়ে আসেন সঞ্চালক রোহিত শেট্টি। শোয়ের ইতিহাসে…

বাগদানের পরই রোনাল্ডো বিচ্ছেদ চুক্তি নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব

আন্তর্জাতিক ফুটবল বিশ্বে এখন মাঠের পাশাপাশি সমান তালে ঝড় তুলছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের গোপন প্রাক-বিবাহ চুক্তি। গুঞ্জন উঠেছে, খুব শীঘ্রই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তবে সম্ভাব্য এই বিয়ের আনন্দের আবহেই প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দ্য মিরর ও মুন্ডো দেপোর্তিভোর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বিয়ের পর ভবিষ্যতে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটলে সিআর সেভেনকে বিশাল অংকের আর্থিক মাশুল গুনতে হতে পারে। রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডো যে প্রাক-বিবাহ বা…

২২ বছর পর প্রীতির সামনে ইতিহাস! ১০০ কোটির লক্ষ্যে ‘বাটওয়ারা ১৯৪৭’

ইন্দ্রানী দাস (ঘোষ ): দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। রাজকুমার সন্তোষী পরিচালিত এবং আমির খানের প্রযোজনায় তৈরি 'বাটওয়ারা ১৯৪৭' ছবিতে সানি দেওলের বিপরীতে দেখা যাবে তাঁকে। স্বাধীনতা ও দেশভাগের পটভূমিতে নির্মিত এই পিরিয়ড ড্রামা ইতিমধ্যেই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। বলিউড ট্রেড মহলের একাংশের মতে, ছবিটি মুক্তির পর দেশীয় বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার করতে পারে। যদি সেই পূর্বাভাস সত্যি হয়, তবে প্রায় দুই দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে এই প্রথম ১০০ কোটির…

হাসপাতালেই ফিরে এল ইতিহাস—যেখানে বাবা, সেখানেই ছেলের শেষ নিঃশ্বাস

রূপসা দাস : বলিউডের কিংবদন্তি অভিনেতা দেব আনন্দ ও অভিনেত্রী কল্পনা কার্তিকের পুত্র, অভিনেতা-পরিচালক সুনীল আনন্দ আর নেই। মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। পরিবারের পক্ষ থেকে তাঁর ভাইঝি জিনা নারাং এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতির সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুনীল আনন্দ। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পর তাঁর হার্টে স্টেন্ট বসানোর…

মহানায়ক: যিনি আজও আলো জ্বালিয়ে রাখেন বাঙালির রূপালি পর্দায়

রাজনন্দিনী ঘোষ :একজন মানুষ কি সময়কে হারিয়ে দিতে পারেন? কয়েক দশক আগে যাঁর জীবনাবসান হয়েছে, তিনি কি আজও লক্ষ মানুষের হৃদস্পন্দনের অংশ হয়ে থাকতে পারেন? বাংলা সিনেমার ইতিহাসে যদি এই প্রশ্নের একটিই উত্তর খুঁজতে হয়, তবে সেই নাম— উত্তম কুমার। চলচ্চিত্রের ইতিহাসে অনেক নায়ক এসেছেন, জনপ্রিয় হয়েছেন, আবার সময়ের স্রোতে হারিয়েও গেছেন। কিন্তু উত্তম কুমার যেন অন্য এক বিস্ময়। তিনি শুধু একজন অভিনেতা নন; তিনি বাঙালির স্বপ্ন, প্রেম, সৌন্দর্যবোধ এবং মধ্যবিত্ত জীবনের আবেগের এক চিরন্তন প্রতীক। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া অরুণ…

“ভালোবাসার খেলায় হারেনি ভেরোনিকা, হেরেছিল সমাজের তৈরি ‘পারফেক্ট মেয়ের’ ধারণা!”

রূপসা দাস : ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’ শুধু একটি প্রেমের গল্প ছিল না, এটি ছিল বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমাগুলোর একটি। ছবির গান, স্টাইল এবং অভিনয় আজও দর্শকদের মনে জায়গা করে রেখেছে। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের ভেরোনিকা চরিত্রটি হয়ে উঠেছিল এক প্রজন্মের ফ্যাশন ও স্বাধীনচেতা নারীর প্রতীক। তবে ২০২৬ সালে ফিরে তাকালে ছবির গল্পকে নতুন চোখে দেখছেন অনেকেই। প্রশ্ন উঠছে— সত্যিই কি ভেরোনিকাই ভুল ছিল, নাকি সমাজের প্রচলিত ধারণাই তাকে ভুল প্রমাণ করেছিল? ভেরোনিকা ছিল এমন একজন নারী, যে নিজের মতো করে বাঁচতে চাইত। সে পার্টি করত,…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper