Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

খতরোঁ কে খিলাড়ি’তে আগুন ঝরালেন ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল

0 3,219,184

বাইশ গজে ১৪০ কিলোমিটার গতিতে ধেয়ে আসা বাউন্সার বা ইনসুইঙ্গার দিয়ে প্রতিপক্ষের রাতের ঘুম উড়িয়ে দেওয়াই তাঁর অভ্যেস। জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের বোলিংয়ের ধার বাড়ানো দক্ষিণ আফ্রিকার সেই প্রাক্তন বিধ্বংসী পেসার তথা ভারতীয় দলের বর্তমান বোলিং কোচ মর্নি মর্কেলকে এবার দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন মেজাজে। ক্রিকেট মাঠের সীমানা ছাড়িয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-র মঞ্চ কাঁপালেন তিনি।

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে আয়োজিত এই শোয়ের নতুন সিজনের প্রথম পর্বেই বড় চমক নিয়ে আসেন সঞ্চালক রোহিত শেট্টি। শোয়ের ইতিহাসে এই প্রথমবার উপস্থিত হলেন কোনো আন্তর্জাতিক ক্রিকেট দলের বর্তমান কোচ। প্রথম দিনেই প্রতিযোগীদের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন মর্কেল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও গতির ধার যে বিন্দুমাত্র কমেনি, তা প্রমাণ করে ১৪০ কিলোমিটার গতিতে বল করেন তিনি। প্রতিযোগীদের জন্য নির্ধারিত টাস্কটি ছিল মর্কেলের সেই এক্সপ্রেস গতির বলের ক্যাচ নেওয়া। কিন্তু সাবেক প্রোটিয়া তারকার বিধ্বংসী বোলিংয়ের সামনে পড়ে ঘাম ছুটল প্রতিযোগীদের। তাঁর গতি সামলাতে গিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন সকলেই, আর সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

নিজের ঘরের মাঠে কেপ টাউনে শুটিং হলেও জানা গিয়েছে যে মর্কেল এই শোয়ে কোনো পূর্ণাঙ্গ প্রতিযোগী হিসেবে যোগ দেননি। তিনি মূলত প্রথম পর্বে একজন বিশেষ অতিথি হিসেবেই আমন্ত্রিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফদের নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। ফিল্ডিং কোচ টি দিলীপ এবং সহকারী কোচ রায়ান টেন দুশখাতে হেড কোচ গৌতম গম্ভীরের টিম ছেড়েছেন বলে খবর চাউর হয়েছে। সেই চর্চার মাঝেই বোলিং কোচ মর্কেলও পদ ছাড়ছেন কি না তা নিয়ে গুঞ্জন চলছিল। জল্পনার সেই উত্তপ্ত আবহেই টিভির পর্দায় এমন ধামাকাদার অবতারে মর্কেলের আবির্ভাব ক্রীড়াপ্রেমীদের বেশ চমকে দিয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper