Khabor Ekhon
পালানপুরে নারকীয় মানবপাচার ও নির্যাতনের অভিযোগ
গুজরাতের বনসকাঁটা জেলার পালানপুর পশ্চিম থানার অন্তর্গত এলাকায় এক নারকীয় মানবপাচার ও লাগাতার গণধর্ষণের ঘটনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে গিয়ে স্বামী নিজেই যে এই ঘটনার মূল চক্রী, তদন্তে নেমে এমনই বিস্ফোরক তথ্য হাতে আসে পুলিশের। পরে স্বামী সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত ১৯ মে রাতে। ওই ব্যক্তি পালানপুর পশ্চিম থানায় স্ত্রীর নিখোঁজ হওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযুক্ত…
