AB Live News
৪২ দিন আগে মৃত্যু, ফোনে এল ‘সুস্থ হয়ে বাড়ি ফিরছেন’! আয়ুষ্মান বার্তায় তোলপাড়
শ্রীতমা ব্যানার্জী : ছত্তীসগঢ়ের যশপুরে মৃত পুলিশ কনস্টেবলের পরিবারের ফোনে আয়ুষ্মান ভারত প্রকল্পের স্বয়ংক্রিয় বার্তা ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। মৃত্যুর ৪২ দিন পর মৃত ব্যক্তির ফোনে পৌঁছল—‘আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন’—এই বার্তা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তথ্য আপলোডে দেরির জেরেই এমন ঘটনা ঘটেছে।
যশপুর জেলার বাসিন্দা তথা পুলিশ কনস্টেবল দেবনারায়ণ রামকে গত ২৬ জুন চিকিৎসার জন্য অম্বিকাপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন তাঁর মৃত্যু হয়। হাসপাতাল থেকে মৃত্যুর শংসাপত্রও দেওয়া হয় এবং…
