Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

উত্তর প্রদেশ

মাতৃহারা যোগী, পঞ্চুরের বাড়িতে শোকের ছায়া

শ্রীতমা ব্যানার্জী :মাতৃহারা হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার সকালে ৯১ বছর বয়সে প্রয়াত হলেন তাঁর মা সাবিত্রী দেবী। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলার পঞ্চুর গ্রামের পৈতৃক বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা।পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন সাবিত্রী দেবী। শ্বাসকষ্টের সমস্যাও ছিল তাঁর। শুক্রবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন…

মহোৎসবে যাওয়ার পথেই দুর্ঘটনা, গুরুতর জখম বিজেপি বিধায়ক

শ্রীতমা ব্যানার্জী :উত্তরপ্রদেশের অযোধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়লেন মিলকিপুরের বিজেপি বিধায়ক চন্দ্রভানু পাসওয়ান। সোমবার রাতে তাঁর গাড়িতে একটি দ্রুতগতির ডাম্পারের ধাক্কা লাগে। দুর্ঘটনায় বিধায়কের মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে। তড়িঘড়ি তাঁকে অযোধ্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক খবর অনুযায়ী, বিধায়ক নিজের ফরচুনার গাড়িতে করে আমানিগঞ্জ এলাকা থেকে ভরতকুণ্ড মহোৎসবে যোগ দিতে যাচ্ছিলেন। পথে পুরাকলন্দর থানা এলাকার মহাওয়া চৌরাহার কাছে একটি ডাম্পার তাঁর গাড়িতে ধাক্কা মারে। সেই সময় গাড়ির সামনের আসনে বসেছিলেন…

ক্ষতিপূরণ ঘোষণা, তবু ফিরবে না হারানো স্বজন

শ্রীতমা ব্যানার্জী: পাহাড়ে স্বপ্নের অভিযান শেষ হয়েছে মর্মান্তিক পরিণতিতে। উত্তরাখণ্ডের কেদারতাল অভিযানে ভয়াবহ তুষারধস ও প্রতিকূল আবহাওয়ার জেরে প্রাণ হারিয়েছেন বাঁকুড়ার চার তরুণ। এখনও নিখোঁজ রয়েছেন তাঁদেরই এক সঙ্গী। এই কঠিন সময়ে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। মৃত ও নিখোঁজ পাঁচ অভিযাত্রীর পরিবারের জন্য মাথাপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।শুক্রবার বাঁকুড়ায় রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক তুলে দেন আদিবাসী উন্নয়নমন্ত্রী ক্ষুদিরাম টুডু।…

আদালতে যাওয়ার পথেই বিপত্তি,রাহুলের কনভয়ে সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা।

নিজস্ব সংবাদদাতা, (নয়াদিল্লি): আদালতে হাজিরা দিতে যাওয়ার পথেই বিপত্তি! উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কনভয়ের একাধিক গাড়ি। সোমবার সকালে সুলতানপুর জেলার হালিয়াপুর এলাকায় এই ঘটনা ঘটে। কনভয়ের গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ হয় বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। তবে স্বস্তির খবর, যে গাড়িতে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সেটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি নিজেও নিরাপদ রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।লখনউ থেকে সুলতানপুরের দিকে যাচ্ছিল রাহুল গান্ধীর কনভয়।…

প্রেমিকার সঙ্গে মোমো, স্ত্রী দেখে ফেলতেই গাড়িই হল পালানোর রাস্তা

অমিত দাস : মোমো খেতে বেরিয়েছিলেন স্বামী। সঙ্গী ছিলেন অন্য এক মহিলা। আচমকাই সেই দৃশ্য চোখে পড়ে স্ত্রীর। তারপরই শুরু বচসা। অভিযোগ, স্ত্রীকে এড়িয়ে পালাতে গিয়ে তাঁকে গাড়ির বনেটে তুলে প্রায় ১০০ মিটার গাড়ি চালিয়ে দেন স্বামী! উত্তরপ্রদেশের মেরঠের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় মেরঠের লোহিয়া নগর থানা এলাকার কাশীরাম কলোনি সংলগ্ন এলাকায় ময়ঙ্ক নামে ওই ব্যক্তি এক মহিলা, মাহির সঙ্গে গাড়িতে বসে মোমো খাচ্ছিলেন বলে অভিযোগ। সেই সময় সেখানে পৌঁছে স্বামীকে অন্য…

ত্রিশূলের আলোয় ক্রিকেট! কাশীর বুকে তৈরি হচ্ছে নজরকাড়া আন্তর্জাতিক স্টেডিয়াম

শ্রীতমা ব্যানার্জী : ক্রিকেটের মানচিত্রে আরও এক নতুন ঠিকানা পেতে চলেছে উত্তরপ্রদেশ। বারাণসীর গঞ্জারিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নির্মাণকাজ এখন শেষ পর্যায়ের পথে। প্রশাসনের সাম্প্রতিক পরিদর্শনে উঠে এসেছে, স্টেডিয়ামের অধিকাংশ গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যেই শেষ। মাঠে ঘাস বসানোর কাজও সম্পূর্ণ হয়েছে। বাকি থাকা কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।তবে এই স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্যই আলাদা নয়। এর নকশাতেও রয়েছে কাশীর নিজস্ব সংস্কৃতির ছাপ। গোটা স্থাপত্যে ফুটিয়ে তোলা হয়েছে শিবের নানা প্রতীক। ত্রিশূল, ডমরু,…

ভোটের আগেই বড় ধাক্কা! ভাইপো আকাশকে দল থেকেই ছাঁটাই মায়াবতীর

শ্রীতমা ব্যানার্জী : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত বহুজন সমাজ পার্টি বা বিএসপির সুপ্রিমো মায়াবতীর। নিজের ভাইপো আকাশ আনন্দকে দল থেকেই বহিষ্কার করলেন তিনি। শুধু দলীয় পদ নয়, এবার বিএসপি থেকেই আকাশকে সম্পূর্ণ সরিয়ে দিলেন মায়াবতী। তাঁর অভিযোগ, দলের স্বার্থের তুলনায় পারিবারিক স্বার্থ ও পদ ধরে রাখার প্রবণতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল।আকাশ আনন্দকে ঘিরে মায়াবতীর এই সিদ্ধান্ত অবশ্য আচমকা নয়। এর ঠিক আগেই আকাশের শ্বশুর অশোক সিদ্ধার্থকে রাজনীতি থেকে অবসর নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিএসপি প্রধান। মায়াবতীর সেই নির্দেশ…

জমি বেচতে নারাজ স্ত্রী, পরিণতি ভয়াবহ—বিদ্যুৎ শকে খুন!

রিচা সেন :জমি নিয়ে বিবাদের জেরে উত্তরপ্রদেশের রামপুরে ভয়াবহ হত্যাকাণ্ড। অভিযোগ, বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বিক্রি করতে রাজি না হওয়ায় স্ত্রী নাসরিনকে বিদ্যুৎস্পৃষ্ট করে খুন করেছেন তাঁর স্বামী ইসরার। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাসরিনের ময়নাতদন্তের রিপোর্টে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় একাধিক পোড়ার ক্ষত পাওয়া গিয়েছে। শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্নও ছিল। এমনকি তাঁর গোপনাঙ্গেও বিদ্যুৎস্পৃষ্ট করার জেরে পোড়ার ক্ষত পাওয়া যায় বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশের…

“হানিমুনে সুখের বদলে নির্যাতন! পিরিয়ড হওয়ায় স্ত্রীকে বেধড়ক মার, চাঞ্চল্যকর অভিযোগ”

রিচা সেন : হনিমুনে গিয়ে ঋতুস্রাব শুরু হওয়ায় স্ত্রীকে মারধর এবং গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গোরখপুরের এক মহিলার অভিযোগ, ২০২৩ সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হানিমুন চলাকালীন এই ঘটনা ঘটে। স্ত্রীর দাবি, ঋতুস্রাব হওয়ায় স্বামী ক্ষুব্ধ হয়ে তাঁকে চড়, ঘুষি ও লাথি মারেন। এমনকী গলা টিপে ধরারও চেষ্টা করেন। তাঁর চিৎকার শুনে হোটেলের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করেন বলে অভিযোগ। ঘটনার প্রায় তিন বছর পর অবশেষে এফআইআর দায়ের হয়েছে। দুই পরিবারের মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়ার একাধিক চেষ্টা ব্যর্থ…

চলন্ত বাইকে ‘অশালীন স্পর্শ’! ১৭ বছরের কিশোরের অভিযোগে চালককে স্থায়ী ব্যান

শ্রীতমা ব্যানার্জী :উত্তরপ্রদেশে র‍্যাপিডো বাইক-ট্যাক্সিতে যাত্রার সময় যৌন হেনস্থার অভিযোগ তুলল ১৭ বছরের এক কিশোর। চলন্ত বাইকে পিছনে বসে থাকার সময় চালক তাঁর শরীরে আপত্তিকরভাবে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বিষয়টি সামনে আনেন ওই কিশোর। কিশোরের দাবি, বাইক চলার সময় চালক তাঁর দিকে হাত বাড়িয়ে দেন। তিনি সঙ্গে সঙ্গে চালকের হাত সরিয়ে দেন। কিন্তু অভিযোগ, এরপরও চালক তাঁর পা ও উরুতে হাত দেওয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাটি ভিডিয়োয় ধরা পড়ে। ঘটনার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে র‍্যাপিডোর…

ছাগল চরাতে গিয়ে নাবালিকার সর্বনাশ!

শ্রীতমা ব্যানার্জী : উত্তরপ্রদেশের বেরিলির নবাবগঞ্জ এলাকায় ছাগল চরাতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হল অষ্টম শ্রেণির ১৪ বছরের এক নাবালিকা। অভিযোগ, রবিবার সন্ধ্যায় দুই যুবক তাকে জোর করে আখখেতে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই নাবালিকার সঙ্গে এলাকারই আট বছরের এক বালক ছিল। অভিযোগ, সেই সময় বিমলেশ নামে এক যুবক তার এক সঙ্গীকে নিয়ে সেখানে আসে। এরপর দু’জনে মিলে নাবালিকাকে জোর করে পাশের আখখেতের ভিতরে নিয়ে যায়। সেখানে তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পুরো…

কুকুরের ডাকেই ‘ট্রিগার’! প্রথমে কুকুর হত্যা, প্রতিবাদ করায় গ্রামবাসীকে গুলি

রাজনন্দিনী ঘোষ : কুকুরের লাগাতার ঘেউ ঘেউয়ে বিরক্ত হয়ে রিভলভার বের করে গুলি! কুকুরটিকে গুলি করে হত্যার প্রতিবাদ করতেই এক গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের। ঘটনাটি হারদুয়াগঞ্জ থানা এলাকার ভোজপুর গ্রামের। অভিযোগ, কুকুরটির ঘেউ ঘেউয়ে দীর্ঘদিন ধরেই বিরক্ত ছিলেন অভিযুক্ত ব্যক্তি। শেষ পর্যন্ত নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার দিয়ে কুকুরটিকে গুলি করে হত্যা করেন তিনি। এরপরই ঘটনার প্রতিবাদ করেন গ্রামের এক বাসিন্দা। অভিযোগ, প্রতিবাদ সহ্য করতে…

রাম মন্দিরের অনুদান বিতর্কে বড় পদক্ষেপ! SIT গঠন যোগী সরকারের, আটক এক কর্মী; কঠোর ব্যবস্থার দাবি বিনয় কাটিয়ারের

অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে ভক্তদের অনুদান নিয়ে ওঠা বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। অভিযোগ উঠেছে, মন্দিরের দানবাক্সে জমা হওয়া বিপুল অর্থের হিসাব নিয়ে অনিয়ম হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকার তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হওয়ার পর এবং বিষয়টির স্বচ্ছ তদন্তের দাবি ওঠায় রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। একই সঙ্গে তদন্তের অংশ হিসেবে এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে। তিন সদস্যের SIT গঠন শনিবার উত্তরপ্রদেশ সরকার একটি তিন…

বিধ্বংসী ধূলিঝড়, বজ্রপাত এবং প্রবল শিলাবৃষ্টির তাণ্ডবে মৃত্যুর মিছিল উত্তরপ্রদেশে

 প্রকৃতির ভয়ঙ্কর রোষে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ। বুধবার বিকেলে আচমকা ধেয়ে আসা বিধ্বংসী ধূলিঝড়, বজ্রপাত এবং প্রবল শিলাবৃষ্টির তাণ্ডবে গোটা রাজ্যে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। বিকেল পাঁচটার পর থেকেই লখনউ সহ বিস্তীর্ণ এলাকায় আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে। মুহূর্তের মধ্যে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝড়ের তাণ্ডব। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর না থাকলেও, স্থানীয় ভাবে ঘনীভূত হওয়া এই নিম্নচাপের জেরে রাজ্যের একাধিক জেলায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। এই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি…

শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’ জালে

 শিল্পনগরী নয়ডায় সাম্প্রতিক ভয়াবহ শ্রমিক বিক্ষোভ ও হিংসাত্মক তাণ্ডবের ঘটনার কিনারা করতে বড়সড় সাফল্য পেল পুলিশ। এই গোটা ষড়যন্ত্রের মূল কারিগর বা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে চিহ্নিত আদিত্য আনন্দকে সুদূর তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্সের (STF) একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি রেল স্টেশন থেকে তাকে হাতেনাতে পাকড়াও করে। অভিযুক্ত আদিত্যর মাথার ওপর এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। নয়ডায় অরাজকতা সৃষ্টি করে গত কয়েকদিন ধরেই সে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল। শেষ রক্ষা হল…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper