Khabor Ekhon
ক্ষতিপূরণ ঘোষণা, তবু ফিরবে না হারানো স্বজন
শ্রীতমা ব্যানার্জী: পাহাড়ে স্বপ্নের অভিযান শেষ হয়েছে মর্মান্তিক পরিণতিতে। উত্তরাখণ্ডের কেদারতাল অভিযানে ভয়াবহ তুষারধস ও প্রতিকূল আবহাওয়ার জেরে প্রাণ হারিয়েছেন বাঁকুড়ার চার তরুণ। এখনও নিখোঁজ রয়েছেন তাঁদেরই এক সঙ্গী। এই কঠিন সময়ে শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। মৃত ও নিখোঁজ পাঁচ অভিযাত্রীর পরিবারের জন্য মাথাপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।শুক্রবার বাঁকুড়ায় রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক তুলে দেন আদিবাসী উন্নয়নমন্ত্রী ক্ষুদিরাম টুডু।…
