Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ধর্মতলার হোটেলে রহস্যমৃত্যু জার্মান নাগরিকের,তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা

0 7,745

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক জার্মান নাগরিকের নিথর দেহ। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শহরে। কী কারণে ওই বিদেশি নাগরিকের মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্তে নেমেছে নিউ মার্কেট থানার পুলিশ। পাশাপাশি তদন্তে যুক্ত হয়েছেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম টমাস লিন। বয়স ৬০ বছর। রবিবার সকালে ধর্মতলার একটি হোটেলে এসে ওঠেন তিনি। হোটেলের দোতলায় একটি ঘর ভাড়া নিয়ে ছিলেন ওই জার্মান নাগরিক। সোমবার সকালে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়।১০০ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ মার্কেট থানার পুলিশ। পরে ঘরের ভিতরে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর শরীরে কোনও দৃশ্যমান আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।কীভাবে মৃত্যু হল ওই বিদেশি নাগরিকের? স্বাভাবিক মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? আপাতত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহের ময়নাতদন্ত করা হবে। হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও খতিয়ে দেখছে পুলিশ।বিদেশি নাগরিকের এমন রহস্যমৃত্যুতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মতলা এলাকায়। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তেই স্পষ্ট হবে এই মৃত্যুর নেপথ্যের প্রকৃত ঘটনা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper