Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

অক্ষয়ের নায়িকা রুক্মিণী! ‘শামুক’-এ বলিউডের বড় ব্রেকের হাতছানি

0 549,018

ইন্দ্রানী ঘোষ :বাংলা ছবির পাশাপাশি বলিউডেও নিজের জায়গা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ২০২১ সালে ‘সনক’ ছবির হাত ধরে হিন্দি ছবিতে অভিষেক হয়েছিল তাঁর। সেই ছবিতে অভিনয়ের পর থেকেই মুম্বইয়ে তাঁর যাতায়াত বেড়েছে। কলকাতার সঙ্গে যোগাযোগ থাকলেও বর্তমানে কাজের সূত্রে মায়ানগরীতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন অভিনেত্রী।এবার রুক্মিণীর বলিউড সফরে যোগ হতে চলেছে আরও বড় একটি অধ্যায়। সূত্রের খবর, বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রুক্মিণী। ছবির নাম ‘শামুক’। এটি একটি সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলার, যেখানে কল্পবিজ্ঞানের সঙ্গে মিশে থাকবে টিকে থাকার লড়াইয়ের গল্প। জানা যাচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন সানশাইন পিকচার্সের বিপুল শাহ। যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন আশিন শাহ। মজার বিষয়, এর আগে বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ ছবিতেই অভিনয় করেছিলেন রুক্মিণী। ফলে একই প্রযোজনা সংস্থার হাত ধরে ফের হিন্দি ছবিতে রুক্মিণীর প্রত্যাবর্তন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ‘শামুক’ পরিচালনা করছেন কনিষ্ক ভার্মা। সূত্রের খবর, ছবির শুটিং ইতিমধ্যেই ব্রিটেনে শুরু হয়ে গিয়েছে। বড় বাজেট ও বিস্তৃত পরিসরে তৈরি হচ্ছে এই সায়েন্স-ফিকশন ছবি। গল্পের কেন্দ্রে রয়েছে প্রতিকূল পরিস্থিতির মধ্যে মানুষের বেঁচে থাকার লড়াই।তবে রুক্মিণীকে ছবিতে চূড়ান্ত ভাবে নেওয়া হয়েছে কি না, কিংবা অক্ষয় কুমারের সঙ্গে তাঁর জুটি পর্দায় ঠিক কেমন হতে চলেছে—সেই বিষয়ে নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সব ঠিক থাকলে ‘শামুক’ই হতে পারে বলিউডে রুক্মিণীর অন্যতম বড় সুযোগ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper