Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বন্ধুত্বের ছোঁয়াতেই প্রেমের গন্ধ! হার্দিককে ঘিরে গুঞ্জনে মুখ খুললেন আমিশা

0 6,598,128

ইন্দ্রাণী দাস : বলিউডের ঝলমলে দুনিয়ায় দু’জন পরিচিত মুখ পাশাপাশি দাঁড়ালেই যে নেটপাড়ার কৌতূহলের শেষ থাকে না, তার আরও একবার প্রমাণ মিলল। একদিকে ক্রিকেটের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, অন্যদিকে ‘গদর’-খ্যাত অভিনেত্রী আমিশা পটেল। একটি পার্টির ভিডিয়ো ঘিরেই এবার তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সম্প্রতি মুম্বইয়ের তাজ মহল প্যালেসে একটি অনুষ্ঠানে দেখা যায় আমিশা ও হার্দিককে। ভিডিয়োয় আমিশাকে হার্দিককে তাঁর পরিচিতদের সঙ্গে আলাপ করিয়ে দিতে দেখা যায়। সেই সময় অভিনেত্রীর হাত কিছুক্ষণের জন্য হার্দিকের কাঁধে ছিল। ব্যস, সেই দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা ব্যাখ্যা।এক নেটিজেন ভিডিয়োটি শেয়ার করে তাঁদের মধ্যে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু রয়েছে বলে ইঙ্গিত করেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় চলা আগের গুঞ্জনের প্রসঙ্গ টেনে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু নেটিজেনের সেই মন্তব্য চুপচাপ মেনে নেননি আমিশা। বরং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পোস্টের স্ক্রিনশট তুলে নিয়ে রীতিমতো ব্যঙ্গের সুরে জবাব দেন অভিনেত্রী। তাঁর বক্তব্যের সারকথা—হার্দিকের কাঁধে হাত রাখাটাকেই যদি কেউ ‘রোম্যান্টিক’ মুহূর্ত মনে করেন, তবে সেটি আসলে অতিরঞ্জিত ব্যাখ্যা। শুধু সেখানেই থামেননি ‘গদর’-এর নায়িকা। ওই নেটিজেনকে উদ্দেশ করে তিনি প্রশ্ন তোলেন, একজন পুরুষ ও মহিলার বন্ধুত্বপূর্ণ মুহূর্ত দেখলেই কেন সেখানে প্রেমের সম্পর্ক খুঁজে নিতে হবে। তাঁর কটাক্ষ, সম্ভবত ওই ব্যক্তির কোনও মহিলা বন্ধুই নেই! অর্থাৎ, ভাইরাল ভিডিয়ো যতই নেটপাড়ায় উত্তেজনা ছড়াক, আমিশার প্রতিক্রিয়া কিন্তু বেশ পরিষ্কার—একটি বন্ধুত্বপূর্ণ মুহূর্তকে প্রেমের গল্পে পরিণত করার কোনও কারণ নেই। এখনও পর্যন্ত আমিশা পটেল ও হার্দিক পাণ্ডিয়ার মধ্যে প্রেমের সম্পর্কের কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। বরং অভিনেত্রীর সাম্প্রতিক বক্তব্য সেই জল্পনাকে উল্টে আরও প্রশ্নের মুখেই দাঁড় করিয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper