Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বাংলা অ্যাকাডেমি ঘিরে দুর্নীতির অভিযোগ,নতুন করে তদন্তের মুখে ব্রাত্য বসু

0 6,652

শ্রীতমা ব্যানার্জী :রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার নতুন করে অস্বস্তিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর বিরুদ্ধে এবার প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকারের গঠিত দুর্নীতি দমন কমিশন। পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন একাধিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ফলে একের পর এক বিতর্কে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড। অ্যাকাডেমির তরফে পুরস্কার প্রদানের প্রক্রিয়া থেকে শুরু করে বই প্রকাশ ও ছাপানোর কাজ, একাধিক ক্ষেত্রে দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। অভিযোগের সমর্থনে বেশ কিছু নথিও জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্ত কমিশন সেই নথিপত্র খতিয়ে দেখার পর তদন্তের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতেই এই কমিশন গঠন করা হয়েছে।তবে ব্রাত্য বসুকে ঘিরে বিতর্কের পরিধি শুধু বাংলা অ্যাকাডেমির অভিযোগেই সীমাবদ্ধ নয়। এর আগে কয়েকজন মহিলার আনা যৌন হেনস্থা ও অশালীন প্রস্তাবের অভিযোগকে কেন্দ্র করেও তাঁর নাম জড়ায়। সেই অভিযোগের ভিত্তিতে বাগুইআটি থানায় একটি জিরো এফআইআর দায়ের হয়।অভিযোগকারীদের দাবি, তাঁদের আপত্তির পর কর্মক্ষেত্রে হয়রানি এবং বদলির মতো পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্রাত্য বসু।নতুন করে দুর্নীতি তদন্ত শুরু হওয়া প্রসঙ্গে ব্রাত্য বসুর বক্তব্য, কোনও অভিযোগ জমা পড়ে থাকলে তদন্ত হোক, তাতে তাঁর আপত্তি নেই। অর্থাৎ তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত বলেই জানিয়েছেন।সব মিলিয়ে বাংলা অ্যাকাডেমির পুরস্কার বণ্টন, বই প্রকাশ এবং প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে ওঠা অভিযোগ এখন তদন্তের আওতায়। তবে অভিযোগ মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। কমিশনের তদন্তেই স্পষ্ট হবে অভিযোগগুলির বাস্তব ভিত্তি কতটা।এখন নজর কমিশনের তদন্তে। বাংলা ভাষা ও সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাজকর্ম ঘিরে ওঠা এই অভিযোগ শেষ পর্যন্ত কতদূর গড়ায়, সেটাই দেখার।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper