Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নন্দীগ্রাম ভোটে বড় স্বস্তি, মিলন প্রধানকে লড়ার সুযোগ হাইকোর্টের

0 43,913

শ্রীতমা ব্যানার্জী :: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে আইনি জটিলতায় বড়সড় মোড়। কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ভোটে লড়ার সুযোগ দিতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি ২০০৭ সালের একটি মামলায় তাঁর বিরুদ্ধে আপাতত কোনও পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে আদালত।মিলনকে ২০০৭ সালের নন্দীগ্রাম-কেঁজুরি পর্বের একাধিক পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছিল। ১৮ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতারের পর আরও কয়েকটি মামলায় তাঁকে ‘গ্রেফতার দেখানো’ হয়। এর মধ্যে কেঁজুরি থানার ২০০৭ সালের একটি মামলায় নিম্ন আদালত তাঁকে ৭ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল। ফলে ৬ অক্টোবরের উপনির্বাচনে তিনি কী ভাবে প্রচার বা ভোটে অংশ নেবেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়।এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে বিষয়টি ওঠে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ কেঁজুরি থানার ২০০৭ সালের ওই মামলায় ১২ অক্টোবর পর্যন্ত পুলিশের কোনও পদক্ষেপে নিষেধাজ্ঞা জারি করে। আদালত জানায়, ওই মামলায় মিলন প্রধানকে আপাতত গ্রেফতার হিসেবে গণ্য করা যাবে না। মামলাটি এত পুরনো হওয়া সত্ত্বেও ১৯ সেপ্টেম্বর তাঁকে ‘শো অ্যারেস্ট’ করার আবেদন কেন করা হল, তা নিয়েও আদালত প্রশ্ন তোলে। অন্যদিকে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ মিলন প্রধানের জামিনের আবেদনের শুনানিতে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানায়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অন্তর্বর্তী জামিনের মাধ্যমে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে; মামলার বাকি বিষয় পরবর্তী শুনানিতে নির্ধারিত হবে। শুক্রবার ফের মামলাটির শুনানি হওয়ার কথা। মিলনের গ্রেফতারিকে ঘিরে শুরু থেকেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। কংগ্রেসের অভিযোগ ছিল, উপনির্বাচনের ঠিক আগে পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করার সময় নিয়ে প্রশ্ন রয়েছে। অন্য দিকে, পুলিশের বক্তব্য—পুরনো মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। নন্দীগ্রাম উপনির্বাচনে ভোট ৬ অক্টোবর। প্রচার শেষ হবে ৪ অক্টোবর। ফলে আদালতের এই নির্দেশ মিলন প্রধানের নির্বাচনী লড়াইয়ে গুরুত্বপূর্ণ আইনি স্বস্তি এনে দিল। এখন নজর শুক্রবারের শুনানির দিকে। নন্দীগ্রামের ভোটে পুরনো মামলা, গ্রেফতারি এবং আদালতের নির্দেশ,সব মিলিয়ে উপনির্বাচনের লড়াই আরও আইনি ও রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper