Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মুরারইয়ে তৃণমূল অসন্তোষ সাংসদ শতাব্দী বৈঠক ছাড়লেন

0 698,976,892

বীরভূমের মুরারই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে দলের অভ্যন্তরীণ অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে। শুক্রবার দলীয় কার্যালয়ে কর্মীসভা চলাকালীন বিশৃঙ্খলা দেখে মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যান বীরভূমের সাংসদ শতাব্দী রায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদায়ী বিধায়ক ডা. মোশারফ হোসেনকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না দলের একাংশের কর্মী-নেতারা। গত কয়েকদিন ধরেই এই নিয়ে ক্ষোভ চলছিল। শুক্রবারের সভায় দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও উত্তেজনা তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সাংসদ শতাব্দী রায় সভা শেষ না করেই কার্যালয় ত্যাগ করেন।
দলীয় সূত্র বলছে, প্রার্থী ঘোষণা ঘিরে মুরারইয়ে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। অনেক কর্মী বিদায়ী বিধায়কের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। সাংসদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল আবারও সামনে এসেছে।
এখনও পর্যন্ত তৃণমূলের উচ্চপর্যায় থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। দলের অন্দরে এই অসন্তোষ কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper