AB Live News
তুমুল ঝড়-বৃষ্টির, ভেস্তে গেল নাইটদের ম্যাচ
একে বৃষ্টির পূর্বাভাস, তারপর প্রিয় দলের দুরাবস্থা। স্বাভাবিক ভাবেই আগ্রহ হারিয়েছে মানুষ। তাই গত ম্যাচে ৫৫ হাজার লোক হলেও, এবার কমে ৩০-এও পৌঁছয়নি। মাঠে হাজির হয়েছিলেন শাহরুখ খান। বাইরে দাঁড়িয়ে চুমু ছুঁড়ে অবকাশ হয়তো পাননি বাদশা, কিন্তু বৃষ্টি না হলে সেটাও দেখার সৌভাগ্য ঘটত। যাই হোক, কিং খান নামক জাদুছড়িও কিন্তু এবার দর্শক টানতে ব্যর্থ।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানে। কিন্তু প্রথম একাদশ ঘোষণার পরই বোঝা যায়, এই ম্যাচেও ব্যাকফুটে কেকেআর। নাইটদের প্রধান শক্তিই স্পিন বোলিং। কিন্তু দুর্ভাগ্যবশত বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন, দুই স্পিনারকেই এদিন দলে পায়নি নাইট শিবির। রাহানে জানান, শেষ ম্যাচে ক্যাচ ধরতে চোট পেয়েছিলেন বরুণ। সেই চোট তাঁর এখনও সারেনি। আর নারিন অসুস্থ।
ইতিহাসে প্রথমবার বরুণ এবং নারিন, দুই স্পিনারকে ছাড়া মাঠে নামতে বাধ্য হল কেকেআর। নারিনের পরিবর্তে সুযোগ পান তাঁর স্বদেশীয় রভম্যান পাওয়েল। বরুণের জায়গায় দলে আসেন নভদীপ সাইনি।
তবে শুরুটা মোটেও ভালো হয়নি নাইটদের। প্রথম ওভারে ১২ রান তুললেও, পরের ওভারে ফিরে যান ফিন অ্যালেন। এক বল পরেই সাজঘরে ফেরেন ক্যামেরন গ্রিনও। একই ওভারে দুই উইকেট তুলে নিয়ে কেকেআরকে খাদের কিনারায় পাঠিয়ে দেন জাভিয়ের বার্টলেট। দুই বিদেশি তারকাই উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
৩.৪ ওভার ম্যাচ গড়ানোর পরই ঝড়-বৃষ্টির প্রকোপে পড়ে যায় তিলোত্তমা। সময় যত যায়, ততই বাড়তে থাকে ঝড়। সঙ্গে বৃষ্টি তো আছেই। ফলে ম্যাচ বন্ধ হয়ে যায়। আর শুরু করা সম্ভব হয়নি। ফলে এক পয়েন্ট নিয়ে খাতা খোলে কেকেআর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

