Khabor Ekhon
প্রথম হার পঞ্জাবের
মঙ্গলবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়ে অপরাজিত তকমা বজায় রাখতে পারলেন না শ্রেয়স আয়াররা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২২ রান করে পঞ্জাব। জবাবে রাজস্থান ১৯.২ ওভারে ৪ উইকেটে ২২৮ রান করে। ৬ উইকেটে ম্যাচ জেতে রাজস্থান।
পঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে প্রভসিমরান সিং ৪৪ বলে ৫৯ রান করেন। আর মার্কাস স্টোইনিস করেন ২২ বলে ৬২ রান। এদিন শ্রেয়সদের ইনিংস থামে ৪ উইকেটে ২২২ রানে।
জবাবে ব্যাট করতে রাজস্থানের হয়ে সব থেকে বেশি রান করেন যশস্বী জয়সওয়াল (২৭ বলে ৫১) ও ডোনোভান ফেরেইরা (২৬ বলে ৫২)।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

