Khabor Ekhon
জয় হায়দরাবাদের
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রায়ান রিকেলটনের ৫৫ বলে ১২৩ রানে মুম্বই করে ৫ উইকেটে ২৪৩। এদিন চোটের জন্য দলে সুযোগ পাননি রোহিত শর্মা। তাঁর পরিবর্তে ওপেন করতে নামেন উইল জ্যাকস। তিনি ২২ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তবে সূর্যকুমার যাদব আবার ব্যর্থ। ৫ বলে ৫ রানে আউট হন তিনি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৫ বলে ৩১ করেন। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে। এদিন মুম্বইকে ৬ উইকেটে হারায় হায়দরাবাদ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

