Khabor Ekhon
প্রিয়াংশ ঝড়ে রানের পাহাড়, লখনউকে হারাল পঞ্জাব
শুরু থেকেই ছন্দে পঞ্জাব কিংস। ৬ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে। অন্যদিকে, একই সংখ্যক ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে লখনউ সুপার জায়ান্টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। শুরুতেই উইকেট হারায় পঞ্জাব। প্যাভিলিয়নে ফেরেন প্রভসিমরন সিং। এরপর কুপের কনোলির সঙ্গে জুটি বেঁধে বিধ্বংসী ইনিংস খেলেন প্রিয়াংশ আর্য। ৩৭ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন প্রিয়াংশ। কনোলির অবদান ৪৬ বলে ৮৭। দু’জনের দাপটে ৭ উইকেটে ২৫৪ রান তোলে পঞ্জাব কিংস।
জবাবে পন্থরা (২৩ বলে ৪৩) চেষ্টা করলেও, জয়ের দোরগোড়ায় পৌঁছতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রানে শেষ হয় লখনউয়ের ইনিংস। ৫৪ রানে জিতে শীর্ষস্থান মজবুত করে পঞ্জাব।
এদিন অবশ্য পঞ্জাবের রানের পাহাড় গড়ার পরই ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। তবুও লখনউ ব্যাটাররা চেষ্টার কোনও খামতি রাখেননি। কিন্তু ২৫৫ রান তাড়া করে জেতা তাদের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

