Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মহাপ্রভুর জন্মভূমিতে শুভেন্দু, ভক্তির সফরে কী বার্তা?

0 55,350

শ্রীতমা ব্যানার্জী : রাসপূর্ণিমার আবহে রবিবার ভক্তি ও ধর্মীয় আবেগে মেতে উঠল শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপ।সেই আবহেই নবদ্বীপ সফরে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।প্রথমে মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে গিয়ে পুজো ও আরতি করেন মুখ্যমন্ত্রী। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তীর্থক্ষেত্রে দেশ-বিদেশ থেকে প্রতি বছর অসংখ্য ভক্তের সমাগম হয়।এরপর শুভেন্দু অধিকারী পৌঁছন যোগনাথতলায়। সেখানে শ্রীশ্রী দেবী গৌরাঙ্গিনী মাতার পুজোর আনুষ্ঠানিক সূচনায় অংশ নেন তিনি।পরবর্তী গন্তব্য ছিল কুটিরপাড়া। সেখানে মুক্তি সূর্য ক্লাবের উদ্যোগে আয়োজিত ভারতমাতা পুজোয় যোগ দেন মুখ্যমন্ত্রী।এরপর তেঘরিপাড়ার বড় শ্যামামাতা মন্দিরে গিয়ে দেবীর সামনে প্রার্থনা করেন এবং পুজোর অনুষ্ঠানে অংশ নেন।প্রতিটি মন্দিরেই পুজো ও আরতিতে অংশ নেওয়ার পাশাপাশি উদ্যোক্তা এবং উপস্থিত ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি।নবদ্বীপের ধর্মীয় পরিচয় কেবল বৈষ্ণব ঐতিহ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। একদিকে শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত বৈষ্ণব সংস্কৃতি, অন্যদিকে শাক্ত উপাসনা ও কালীপুজোর দীর্ঘ ঐতিহ্য, দুই ধারার মেলবন্ধনেই সমৃদ্ধ এই প্রাচীন জনপদ।মুখ্যমন্ত্রীর সফরেও উঠে এল সেই বহুমাত্রিক ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়।উল্লেখ্য, রাসপূর্ণিমাকে কেন্দ্র করে আগামী দু’দিনের মধ্যেই নবদ্বীপে শুরু হবে বড়সড় উৎসবের আয়োজন। এই উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগমের প্রস্তুতি চলছে ঐতিহাসিক এই শহরে।মহাপ্রভুর জন্মভূমিতে মুখ্যমন্ত্রীর এই মন্দির পরিক্রমা রাস উৎসবের আবহে নবদ্বীপের ধর্মীয় ঐতিহ্যকে নতুন করে সামনে নিয়ে এল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper