AB Live News
দোল পূর্ণিমা ২০২৬, ন্যাড়াপোড়ার দিনেই শুরু পবিত্র তিথি, বাংলায় উৎসবের রঙ ছড়াবে আজ থেকেই!
বসন্তের আগমনী বার্তা নিয়ে আজ থেকেই শুরু হয়ে গেল দোল পূর্ণিমার পবিত্র তিথি। বাংলার ঘরে ঘরে আজ সন্ধ্যায় মাতোয়ারা হয়ে উঠবে ন্যাড়াপোড়া (হোলিকা দহন) উৎসবে, আর এই দিনেই পড়ছে ফাল্গুনী পূর্ণিমার শুভ লগ্ন। পঞ্জিকা অনুসারে, দোল পূর্ণিমা ২০২৬-এর তিথি আজ সোমবার বিকেল থেকে শুরু হয়েছে, যা চলবে আগামীকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত। এই সময়কালে অশুভ শক্তির নাশ এবং শুভের বিজয়ের প্রতীক হিসেবে হোলিকা দহনের মাধ্যমে উৎসবের সূচনা হচ্ছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, পূর্ণিমা তিথি শুরু হয়েছে আজ ২ মার্চ (১৭ ফাল্গুন) বিকেল ৫টা ৫৭ মিনিটে। এই…
