Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নৃত্যে কালী রূপ, পোশাকেই যত আপত্তি! সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া

0 6,548,957

ইন্দ্রানী ঘোষ : কলকাতায় দেবী কালীর রূপে নৃত্য পরিবেশনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। পোশাক ও পরিবেশনার ধরন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠার পর ক্ষমা চাইল কলকাতার নৃত্যদল ‘নিত্যা – ফ্যাকাল্টি অব সাইট’। দলের দাবি, বিতর্কিত পোশাকটি তাদের অনুমোদিত ছিল না। কলকাতার একটি অডিটোরিয়ামে হিন্দু দেবদেবীদের নিয়ে আয়োজিত নৃত্য পরিবেশনের অংশ হিসেবে দেবী কালীর চরিত্রে নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের পর সেই পরিবেশনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পোশাক ও নৃত্যভঙ্গি নিয়ে আপত্তি জানান একাংশের দর্শক। তাঁদের অভিযোগ, শ্রদ্ধেয় দেবীর চরিত্রায়ণে পরিবেশনার ধরন যথাযথ ছিল না।

বিতর্কের মাঝেই ফেসবুকে বিবৃতি প্রকাশ করে নিজেদের অবস্থান স্পষ্ট করে ‘নিত্যা – ফ্যাকাল্টি অব সাইট’। আয়োজকদের দাবি, নির্দিষ্ট স্ক্রিপ্ট ও অডিও দলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তবে কোরিওগ্রাফি, নৃত্যশৈলী এবং মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে শিল্পীকে সৃজনশীল স্বাধীনতা দেওয়া হয়েছিল। দলের আরও দাবি, মহড়ার সময় যে পোশাক ব্যবহার করা হয়েছিল, চূড়ান্ত অনুষ্ঠানে শিল্পী সেই পোশাকে মঞ্চে ওঠেননি। পরিবর্তিত পোশাক দেখে আয়োজকরাও বিস্মিত হন। তাঁদের বক্তব্য, ওই পোশাক এবং সংশ্লিষ্ট উপস্থাপনা দলের পক্ষ থেকে পরিকল্পিত বা অনুমোদিত ছিল না। তবে একই সঙ্গে মঞ্চের পোশাক ও উপস্থাপনার উপর আরও কঠোর নজরদারি করা উচিত ছিল বলেও স্বীকার করেছে নৃত্যদল। এই ত্রুটির জন্য দর্শক ও সংশ্লিষ্টদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে পোশাক, কোরিওগ্রাফি এবং মঞ্চ উপস্থাপনার ক্ষেত্রে আরও কড়া যাচাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জোরদার বিতর্ক শুরু হয়েছে। শিল্পীর সৃজনশীল স্বাধীনতা, ধর্মীয় প্রতীক ও দেবদেবীর উপস্থাপনা এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা—এই তিনের মধ্যে ভারসাম্য কোথায় থাকা উচিত, তা নিয়েই চলছে নানা মতের লড়াই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper