Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

শিল্প -সংস্কৃতি

বারবার নিশানায় বিশ্বকবি,বাংলাদেশে কারা মুছতে চাইছে রবীন্দ্রনাথকে?

ফজলুর রহমান :বাংলাদেশে ফের আক্রান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। একবার নয়, পুনরুদ্ধারের পর দ্বিতীয়বারের জন্য কালো কালি দিয়ে বিকৃত করা হল বিশ্বকবির দেওয়ালচিত্র। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক মহলে। প্রশ্ন উঠছে, বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান প্রতীক রবীন্দ্রনাথের প্রতি এমন বিদ্বেষের কারণ কী?ঘটনাটি খুলনা রেলস্টেশন সংলগ্ন এলাকার। শহরের সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি দেওয়ালে বাংলার বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকা হয়েছিল।সেই…

কৃষ্ণ-কালীর আরাধনায় নবজাগরণের বার্তা, দাবি মন্ত্রীর

শ্রীতমা ব্যানার্জী :বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘিরে নতুন করে জাগরণের ইঙ্গিত দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, গত কয়েক মাসে রাজ্যে ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক পরম্পরা পালনের ক্ষেত্রে মানুষের উৎসাহ বেড়েছে। এই প্রবণতাকেই তিনি বাংলার সম্ভাব্য সাংস্কৃতিক নবজাগরণের সূচনা বলে ব্যাখ্যা করেছেন।রবিবার নবদ্বীপের কৃষ্ণকালী বারোয়ারিতলায় রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন মন্ত্রী। তাঁর কথায়, প্রায় ছয় মাস আগে রাজ্যে সরকার পরিবর্তনের পর এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ধর্মীয়…

মহাপ্রভুর জন্মভূমিতে ৩ কোটির উপহার,কী কী বদলাবে নবদ্বীপে?

শ্রীতমা ব্যানার্জী :ইতিহাসের পাতায় শুধু নাম থাকলেই হয় না, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন যত্ন, সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাকে পৌঁছে দেওয়ার অঙ্গীকার। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপকে ঘিরে এবার সেই উন্নয়নেরই নতুন স্বপ্নের কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাসপূর্ণিমার উৎসবের আবহে রবিবার নবদ্বীপ সফরে এসে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিকাঠামোর উন্নয়নে মোট ৩ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন তিনি।এর মধ্যে ২ কোটি টাকা দেওয়া হবে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন, দর্শন ও বৈষ্ণব ভাবধারা নিয়ে গবেষণাকেন্দ্রের অসমাপ্ত কাজ সম্পূর্ণ…

মহাপ্রভুর জন্মভূমিতে শুভেন্দু, ভক্তির সফরে কী বার্তা?

শ্রীতমা ব্যানার্জী : রাসপূর্ণিমার আবহে রবিবার ভক্তি ও ধর্মীয় আবেগে মেতে উঠল শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপ।সেই আবহেই নবদ্বীপ সফরে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।প্রথমে মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে গিয়ে পুজো ও আরতি করেন মুখ্যমন্ত্রী। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তীর্থক্ষেত্রে দেশ-বিদেশ থেকে প্রতি বছর অসংখ্য ভক্তের সমাগম হয়।এরপর শুভেন্দু অধিকারী পৌঁছন যোগনাথতলায়। সেখানে শ্রীশ্রী দেবী গৌরাঙ্গিনী মাতার পুজোর আনুষ্ঠানিক সূচনায় অংশ নেন তিনি।পরবর্তী…

বিশ্ববাংলার জায়গায় বজরংবলী, দুর্গাপুরে বদলের নতুন বার্তা

শ্রীতমা ব্যানার্জী:শহরের প্রবেশপথে বদলাচ্ছে দৃশ্যপট। একসময় যেখানে শোভা পেত ‘বিশ্ববাংলা’র প্রতীক, এবার সেই জায়গাতেই মাথা তুলে দাঁড়াতে চলেছেন ৩০ ফুটের বজরংবলী। শিল্পনগরী দুর্গাপুরের প্রবেশদ্বারে এই বিশাল হনুমান মূর্তি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।রাজ্যে সরকার পরিবর্তনের পর সরিয়ে দেওয়া হয়েছিল বিশ্ববাংলার প্রতীক। এরপর থেকেই শহরের গুরুত্বপূর্ণ ওই জায়গাটি কার্যত ফাঁকা ছিল। এবার সেখানে স্থায়ীভাবে বসানো হচ্ছে ৩০ ফুট উচ্চতার বজরংবলী মূর্তি। মূর্তিটি ইতিমধ্যেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়েছে। চলছে স্থাপনের কাজ এবং আশপাশের…

২২ নভেম্বর বিশ্ব ‘গো ফর আ রাইড ডে’

প্রিয়া ভৌমিক :আজকের ব্যস্ত জীবনে কোথাও যাওয়ার জন্যই যেন আমাদের পথচলা। কাজের চাপ, সময়ের হিসাব আর প্রতিদিনের একঘেয়ে রুটিনের মাঝে নিজের আনন্দে একটু ঘুরে বেড়ানোর অবকাশ কোথায়? সেই একঘেয়েমি ভাঙতেই ২২ নভেম্বর পালিত হয় ‘ওয়ার্ল্ড গো ফর আ রাইড ডে’। দিনটি মনে করিয়ে দেয়, কখনও কখনও কোনও নির্দিষ্ট গন্তব্য ছাড়াই বেরিয়ে পড়ার মধ্যেও লুকিয়ে থাকে জীবনের অনাবিল আনন্দ।এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবহণ প্রযুক্তির ইতিহাসও। ১৯০৪ সালের ২২ নভেম্বর ম্যাথিয়াস ফ্যাটিসচার ইন্টারপোল মোটর সংক্রান্ত উদ্ভাবনের পেটেন্ট নেন। ১৯২৭ সালের এই দিনেই কার্ল জে…

ঐতিহ্যের রথে বাংলার গর্ব, শিশুশ্রমের বিরুদ্ধে জাগল রিষড়া

শ্রীতমা ব্যানার্জী :হুগলির রিষড়ায় এ বছর জগদ্ধাত্রী পুজো শুধুমাত্র আলোর রোশনাই, প্রতিমার জৌলুস কিংবা উৎসবের আমেজে সীমাবদ্ধ থাকছে না। পুজোর মণ্ডপকে সামাজিক সচেতনতা এবং বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যের বার্তাবাহক করে তুলেছেন উদ্যোক্তারা। কোথাও উঠে এসেছে বাংলার শতাব্দীপ্রাচীন রথযাত্রার ইতিহাস, কোথাও আবার মণ্ডপসজ্জার প্রতিটি পরতে ধ্বনিত হচ্ছে শিশুশ্রমের বিরুদ্ধে প্রতিবাদ।রিষড়ার মোড়পুকুর জগদ্ধাত্রী পুজো কমিটি এ বছর সুবর্ণজয়ন্তী বর্ষে পা দিয়েছে। ৫০ বছরের এই বিশেষ উদ্‌যাপনে তাদের মূল ভাবনা ‘বঙ্গের রথকথা’। বাংলার বিভিন্ন প্রান্তে…

আলোর উৎসবে বৃষ্টির ব্রেক, পিছিয়ে গেল চন্দননগরের ঐতিহ্য

শ্রীতমা ব্যানার্জী:আলোর শহর চন্দননগরে উৎসবের আবহে এবার প্রকৃতির বাধা। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে লাগাতার বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে স্থগিত করে দেওয়া হল চন্দননগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রা। বৃহস্পতিবার বিজয়া দশমীতে যে বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে হাজার হাজার মানুষের অপেক্ষা ছিল, তা আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি ও স্থানীয় প্রশাসন।জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২২ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ঐতিহ্যবাহী আলোকসজ্জার…

সনাতনের বিজয়যাত্রা শুরু, জগদ্ধাত্রী পুজোর মঞ্চে শুভেন্দুর বার্তা

শ্রীতমা ব্যানার্জী :সনাতন ধর্মের জয়যাত্রা শুরু হয়েছে। এবার আর পিছিয়ে যাওয়ার প্রশ্ন নেই। মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তাঁর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় মহলে চর্চা শুরু হয়েছে। মেদিনীপুর শহরে চারটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই উপলক্ষে উপস্থিত ভক্ত ও পুজো উদ্যোক্তাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সনাতন ধর্মের কোনও শুরু নেই, শেষও নেই। সেই সনাতন ধর্মই আজ বিজয়যাত্রা প্রত্যক্ষ করছে। বক্তব্যে ২০২১ সালের বিধানসভা…

পাটের সাজে নজর কাড়ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো

শ্রীতমা ব্যানার্জী :উৎসবের আবহে অভিনব ভাবনার নজির গড়ল হুগলির চন্দননগর। জগদ্ধাত্রী পুজোর মণ্ডপসজ্জায় এবার বিশেষ গুরুত্ব পেল বাংলার ঐতিহ্যবাহী সোনালি আঁশ, পাট। পরিবেশবান্ধব উপকরণকে শিল্পের রূপ দিয়ে দর্শনার্থীদের সামনে এক অন্য ধরনের ভাবনা তুলে ধরেছে সাবিনারা জগদ্ধাত্রী পুজো কমিটি।এবার ৫৪ বছরে পা দিল এই পুজো। পাটের বহুমুখী ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং কৃত্রিম তন্তুর পরিবর্তে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে উৎসাহ দেওয়াই উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য। এবারের পুজোর থিমের নাম ‘স্বর্ণাংশু সৃজা’। স্বর্ণাংশু বলতে সোনালি পাটের…

গুরু নানকের জন্মজয়ন্তীতে বড়বাজারে শুভেন্দু অধিকারী

শ্রীতমা ব্যানার্জী: গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার বড়বাজারের বড় গুরুদ্বারে হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার গুরুদ্বারে পৌঁছে প্রার্থনা করেন তিনি এবং ধর্মীয় রীতি মেনে মাথা নত করে শ্রদ্ধা জানান।এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লি সরকারের মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। এছাড়াও ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা, মীনা দেবী পুরোহিত, সন্তোষ পাঠক-সহ বিজেপির একাধিক নেতা।উল্লেখ্য, গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে এদিন বড় গুরুদ্বার থেকে একটি শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে। কলকাতার…

উৎসবের উল্লাসে বাড়ছে দূষণ, বিপন্ন হচ্ছে নাগরিকদের সুস্থ জীবন

রাজনন্দিনী ঘোষ:উৎসব মানেই আনন্দ, আলো, উচ্ছ্বাস আর মানুষের মিলন। অন্ধকারকে দূরে সরিয়ে আলোর উৎসবে মেতে ওঠে শহর থেকে গ্রাম। কিন্তু সেই আনন্দের আড়ালেই যদি জমতে থাকে বিষাক্ত ধোঁয়া, যদি উৎসবের পরের সকালটা শুরু হয় দমবন্ধ করা বাতাসে, তবে সেই উদযাপনের অর্থ নিয়েই প্রশ্ন ওঠা স্বাভাবিক। দীপাবলির পর দিল্লি, কলকাতা-সহ দেশের একাধিক শহরের বাতাসে যে দূষণের ছবি সামনে এসেছে, তা নতুন করে পরিবেশ ও জনস্বাস্থ্যের উদ্বেগ বাড়িয়েছে।দীপাবলির রাতে আতশবাজির শব্দ আর আলোর ঝলকানিতে আকাশ মুখরিত হলেও পরদিন সকালেই বহু এলাকায় নেমে আসে ধোঁয়াশার চাদর। রাস্তার…

মাটির টানে, শক্তির লড়াইয়ে আজও অটুট ‘পাইরান’

শ্রীতমা ব্যানার্জী :আধুনিকতার দাপটে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার বহু প্রাচীন লোকাচার। বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা, হারিয়ে যাচ্ছে পূর্বপুরুষদের হাতে গড়ে ওঠা নানা সংস্কৃতি। কিন্তু সময়ের সেই পরিবর্তনের মাঝেও জঙ্গলমহলের মাটিতে আজও বেঁচে রয়েছে এক আশ্চর্য ঐতিহ্য। নাম তার ‘পাইরান’। শক্তি, সাহস আর মাটির সঙ্গে মানুষের সম্পর্কের এক অনন্য লোকউৎসব।ঝাড়গ্রামের সুবর্ণরেখা অববাহিকার বিভিন্ন এলাকায় কার্তিক মাসের শুক্লপক্ষের প্রথম দিনে, কালীপুজোর পর এই উৎসব পালিত হয়। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ মাটির গভীরে পুঁতে রাখা মোটা পাটের দড়ি টেনে তুলে…

ক্ষমতার রাজনীতি থেকে কৃষ্ণভক্তি, মেচেদার ইসকনে অন্য মেজাজে শুভেন্দু

শ্রীতমা ব্যানার্জী :রাজ্য পরিচালনার ব্যস্ততা, প্রশাসনিক দায়িত্ব আর রাজনৈতিক চাপানউতোর থেকে সাময়িক বিরতি। মঙ্গলবার একেবারে অন্য মেজাজে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। রাজনীতির ময়দান ছেড়ে এদিন তিনি মেতে উঠলেন কৃষ্ণভক্তি ও ধর্মীয় অনুষ্ঠানে। পূর্ব মেদিনীপুরের মেচেদায় ইসকন মন্দিরে শ্রীশ্রী গোবর্ধন পুজো ও অন্নকূট মহোৎসবে যোগ দিয়ে ভক্তদের সঙ্গে কাটালেন বেশ কিছুটা সময়।কপালে তিলক, পরনে ঐতিহ্যবাহী ধুতি-পাঞ্জাবি। মুখ্যমন্ত্রীর পরিচিত রাজনৈতিক অবয়বের বদলে এদিন সামনে এল এক ভক্তিমগ্ন শুভেন্দু। মন্দিরে গিয়ে…

দীপাবলির আলোয় দেশবাসীকে শুভেচ্ছা, জওয়ানদের সঙ্গেই উৎসব পালনের বার্তা মোদির

শ্রীতমা ব্যানার্জী :আলোর উৎসব দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তার পাশাপাশি দেশের নিরাপত্তায় নিয়োজিত সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালনের দীর্ঘদিনের ঐতিহ্যও অব্যাহত রাখার কথা উঠে এসেছে তাঁর বার্তায়।দীপাবলি শুধু আলোর উৎসব নয়, অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় এবং নতুন আশার প্রতীক। এই বিশেষ দিনে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সীমান্তে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের সুরক্ষায় দায়িত্ব পালন করা সেনা জওয়ানদের অবদানের কথা স্মরণ করা…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper