Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

শিল্প -সংস্কৃতি

কালীপুজোয় ঝাঁটা, অলক্ষ্মী বিদায়, লক্ষ্মী আগমনের এক প্রাচীন লোকাচার

ঘরের অশুভ শক্তি দূর করা থেকে সংসারে সমৃদ্ধির কামনা,কালীপুজোর রাতে ঝাঁটাকে ঘিরে বাংলার লোকবিশ্বাসে লুকিয়ে রয়েছে নানা কাহিনি ও ঐতিহ্য। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।  পামেলা ঘোষ- কালীপুজো মানেই প্রদীপের আলো, অমাবস্যার অন্ধকার, শ্যামাসংগীত আর দেবী কালীর আরাধনা। কিন্তু এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু লোকাচার, যা আপাতদৃষ্টিতে সাধারণ হলেও তার ভিতরে লুকিয়ে আছে গভীর বিশ্বাস। তেমনই একটি উপকরণ হল—ঝাঁটা! যে ঝাঁটা দিয়ে প্রতিদিন ঘর পরিষ্কার করা হয়, কালীপুজো ও দীপাবলির লোকাচারে সেই ঝাঁটাই হয়ে ওঠে অলক্ষ্মী বিদায়ের প্রতীক, সংসারে…

সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ক্যাম্পাস বন্ধ, বাড়ল অনিশ্চয়তা

ইন্দ্রানী দাস : কলকাতার চলচ্চিত্র শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্তের মেয়াদ আরও বাড়ল। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাস। ফলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক পঠনপাঠন ও প্রশাসনিক কার্যক্রম ঘিরে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা।কলকাতার সাংস্কৃতিক ও চলচ্চিত্র শিক্ষার পরিসরে এই প্রতিষ্ঠানের গুরুত্ব যথেষ্ট। সত্যজিৎ রায়ের নামাঙ্কিত এই প্রতিষ্ঠানে দেশ-বিদেশের বহু শিক্ষার্থী চলচ্চিত্র নির্মাণ, সম্পাদনা, চিত্রগ্রহণ-সহ নানা বিষয়ে প্রশিক্ষণ নিতে আসেন।…

সাড়ে চার হাজার বছরের ইতিহাস উধাও, জাতীয় সংগ্রহশালায় নেই মহেঞ্জোদারোর বিখ্যাত ‘ড্যান্সিং গার্ল’

ইন্দ্রানী দাস : দিল্লির জাতীয় সংগ্রহশালার হরপ্পা সভ্যতার গ্যালারিতে আর দেখা যাচ্ছে না মহেঞ্জোদারোর বিখ্যাত ‘ড্যান্সিং গার্ল’ বা নৃত্যরতা তরুণীর ব্রোঞ্জমূর্তি। প্রায় সাড়ে চার হাজার বছরের প্রাচীন এই ঐতিহাসিক নিদর্শন শুধু ভারতের প্রত্নতাত্ত্বিক সম্পদ নয়, বিশ্বসভ্যতার ইতিহাসেও এক অমূল্য সম্পদ। অথচ সেই মূর্তিই এখন সংগ্রহশালার প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে প্রশ্ন ও বিতর্ক।এই ঘটনা প্রকাশ্যে আসে প্রাক্তন লোকসভা সাংসদ আর সেন্থিলের সংগ্রহশালা পরিদর্শনের পর। সিন্ধু সভ্যতার বিভিন্ন প্রত্নস্থল ঘুরে…

আমাদের রাম সোজা, তোমাদের কৃষ্ণ বাঁকা’, মন্তব্যে বিতর্কের ঝড়, ক্ষমা চাইলেন বাগেশ্বর বাবা

রাজনন্দিনী ঘোষ : ধর্মীয় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফের বিতর্কের কেন্দ্রে বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। ভগবান শ্রীরাম ও শ্রীকৃষ্ণের তুলনা টানতে গিয়ে তাঁর করা মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই বক্তব্যের ভিডিও। মথুরার সাধুসন্তদের একাংশও তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে ধীরেন্দ্র শাস্ত্রীকে।ঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের শিবপুরী জেলার করেরা এলাকায় আয়োজিত একটি রামকথা অনুষ্ঠানে। গত ২৯ অক্টোবরের ওই…

চোরবাগানের কালো স্মৃতি, বারাসতে এবার ভিড় সামলাতে কোমর বাঁধল প্রশাসন

শ্রীতমা ব্যানার্জী : চোরবাগান সর্বজনীনের পদপিষ্ট হওয়ার ঘটনায় ১৯ জনের মৃত্যুর ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। সেই মর্মান্তিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বারাসতের কালীপুজোয় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ ও প্রশাসন। উৎসবের আনন্দে যাতে আর কোনও প্রাণহানির ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই আগেভাগে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।বারাসত জেলা পুলিশ ও প্রশাসনের তরফে ইতিমধ্যেই বড় পুজো মণ্ডপগুলিতে পরিদর্শন শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের এডিজি রাজেশ কুমার সিং এবং বারাসতের পুলিশ সুপার জে মার্সির নেতৃত্বে বিভিন্ন পর্যায়ে…

প্রার্থনার মাঝেই তাণ্ডব, গির্জায় হামলা, ভাঙল ক্রুশ, আক্রান্ত যাজক-ভক্ত,চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনায়

শ্রীতমা ব্যানার্জী : ধর্মীয় অনুষ্ঠানের আনন্দমুখর পরিবেশ মুহূর্তে বদলে গেল আতঙ্কে। গির্জার উদ্বোধনকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বসন্তীতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল একদল ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, অনুষ্ঠানে উপস্থিত যাজক ও ভক্তদের উপর চড়াও হয় প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসন্তী থানার অন্তর্গত নারায়ণতলায় একটি গির্জার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিশপ সুব্রত চক্রবর্তী,…

স্বামীর জন্য উপোস, অথচ চাঁদের দেখা নেই, আমেরিকায় বিপাকে প্রীতি জিন্টা

নিউজ ডেস্ক :স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথের উপোস রেখেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। কিন্তু ব্রত ভাঙার সময় চাঁদের দেখা না মেলায় বেশ মুশকিলে পড়লেন অভিনেত্রী। আমেরিকার আকাশে মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে থাকায় শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হতে হল তাঁকে। প্রীতির এই মজার অভিজ্ঞতা ঘিরেই এখন চর্চা নেটপাড়ায়।বুধবার, ২৮ অক্টোবর আমেরিকায় করবা চৌথ পালন করেন প্রীতি। স্বামী জিন গুডএনাফের দীর্ঘায়ু কামনায় উপোস রেখেছিলেন তিনি। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও পূর্ব আমেরিকার আকাশে চাঁদের দেখা পাচ্ছিলেন না অভিনেত্রী। অগত্যা…

ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত,৬–১৪ নভেম্বর বন্ধ নৈহাটির বড়মার মন্দির

শ্রীতমা ব্যানার্জী -নৈহাটি: কালীপুজোকে ঘিরে নৈহাটির বড়মার মন্দিরে প্রতি বছরই ভক্তদের ঢল নামে। সেই বিপুল জনসমাগম সামাল দিতে এবং পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার বড় সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। আগামী ৬ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য মূল মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত বছরের পুজোয় বড়মার কাছে মানত পূরণ করতে বহু মানুষ দণ্ডি কাটেন। এ বছরও ভক্তের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে মন্দির কমিটি ও প্রশাসন। তাই আগে থেকেই ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখার পরিকল্পনা…

দুর্গাপুজোর জন্য নবরূপে সজ্জিত হচ্ছে শিয়ালদহ ডিভিশন 

স্মৃতি সামন্ত: শিয়ালদা ডিভিশনে পুজোর ভিড়ের সময় ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ৫১টি স্পেশাল ট্রেন চলবে, যেখানে গত বছর ৩১টি স্পেশাল ট্রেন চলেছিল। এর মধ্যে ৩৮টি রাতের স্পেশাল ট্রেন এবং সন্ধ্যার পিক আওয়ারে ১৩টি স্পেশাল ট্রেন চলবে।১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ–লালগোলা সেকশনে প্রি-পুজো স্পেশাল ট্রেন চালানো হবে।পুজোর দিনগুলিতে দুপুর ২:০০টার পর নিজ নিজ উৎস স্টেশন থেকে ছাড়া সমস্ত শহরতলির মেমু /এমু ট্রেন সব স্টেশনে দাঁড়াবে।দুর্গাপুজোর সময় যাত্রীদের নিরাপদ, স্বচ্ছন্দ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে শিয়ালদহ ডিভিশন…

ভিআইপি পাসে ‘না’, মায়ের দর্শনে এবার এক লাইনেই কলকাতা

রাজনন্দিনী ঘোষ: দুর্গাপুজোর মণ্ডপে মায়ের দর্শন। সামনে দীর্ঘ লাইন। ভিড় ঠেলে এগিয়ে চলেছেন হাজার হাজার মানুষ। কিন্তু সেই লাইনে এ বার আলাদা করে ভিআইপি বলে কেউ থাকবেন না। তারকা হোন কিংবা সাধারণ দর্শনার্থী—মণ্ডপে ঢোকার ক্ষেত্রে সকলের জন্য একই নিয়ম। কলকাতার একাধিক পুজো উদ্যোক্তার তরফে এ বার উঠে এসেছে এমনই বার্তা। ভিআইপি পাস, আলাদা প্রবেশপথ কিংবা পরিচিতির জোরে দ্রুত মণ্ডপে ঢুকে পড়ার সংস্কৃতির বদলে ‘এক লাইন, এক নিয়ম’-এর উপর জোর দেওয়া হচ্ছে।প্রতি বছরই কলকাতার বড় পুজোগুলিতে দর্শনার্থীদের ঢল নামে। জনপ্রিয় মণ্ডপগুলির সামনে কয়েকশো মিটার…

কলকাতায় শক্তির মহামঞ্চ, ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’-এ ভবিষ্যতের জ্বালানির খোঁজ

স্মৃতি সামন্ত: শক্তির ভবিষ্যৎ কোন পথে? কীভাবে বাড়ানো যাবে জ্বালানি নিরাপত্তা? প্রচলিত জ্বালানির পাশাপাশি পরিচ্ছন্ন ও বিকল্প শক্তির ব্যবহারই বা কতটা বাড়ানো সম্ভব? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে রেখেই কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক মেগা ইভেন্ট ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’। আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ নিউ টাউন কনভেনশন সেন্টারে বসবে এই আন্তর্জাতিক শক্তি সম্মেলন। এবারের মূল ভাবনা— ‘উদ্ভাবনের নতুন সম্ভাবনার দরজা খুলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আগামী দিনের শক্তি ব্যবস্থাকে নতুন রূপ দেওয়া।’ ইতিমধ্যেই এই…

গঙ্গাসাগরে নীতীন নবীন, সঙ্গমে ডুব, কপিল মুনির আশ্রমে পুজো, বঙ্গ সফরে নতুন বার্তা

শ্রীতমা ব্যানার্জী:: বঙ্গ সফরের দ্বিতীয় দিনে গঙ্গাসাগরের পুণ্যভূমিতে পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সোমবার সকালে হেলিকপ্টারে কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছে গঙ্গা ও সাগরের মিলনস্থলে স্নান করেন তিনি। এরপর পুজো দেন কপিল মুনির আশ্রমে।দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে সাংগঠনিক বৈঠক ও দলীয় কর্মসূচির পাশাপাশি গঙ্গাসাগর সফর ছিল নীতীন নবীনের কর্মসূচির অন্যতম উল্লেখযোগ্য অংশ। সকাল প্রায় ১০টা নাগাদ গঙ্গাসাগরে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সঙ্গে ছিলেন দলের দক্ষিণ ২৪ পরগনা জেলার নেতারাও। গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে দাঁড়িয়ে…

চাঁদার নামে হেনস্থা রুখতে পুলিশের হেল্পলাইন, নজরে পুজো উদ্যোক্তারা

শ্রীতমা ব্যানার্জী :: দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ, উৎসব, পাড়ার মানুষের মিলন। পুজোর ক’টা দিন ঘিরে মাসের পর মাস ধরে চলে প্রস্তুতি। কোথাও মণ্ডপ তৈরি হচ্ছে, কোথাও প্রতিমার কাজ শেষের পথে, আবার কোথাও চলছে আলোকসজ্জার পরিকল্পনা। কিন্তু এই উৎসবের আনন্দের আড়ালে প্রতি বছরই উঠে আসে একটি অস্বস্তিকর অভিযোগ—পুজোর চাঁদার নামে জোরজবরদস্তি।এবার সেই অভিযোগের মোকাবিলায় আরও কড়া অবস্থান নিল কলকাতা পুলিশ। পুজোর চাঁদা দিতে গিয়ে কোনও ব্যক্তি বা ব্যবসায়ী যদি হেনস্থা, চাপ বা জবরদস্তির শিকার হন, তা হলে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানানো যাবে। এর…

বন্দে মাতরমের সব স্তবক গাওয়ায় জবাব চাইল শীর্ষ আদালত

শিবনাথ দাস :: দেশের সমস্ত সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম্’ গানের পুরো ছ’টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করা এবং তা অমান্য করলে শাস্তির বিধান সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ধর্মীয় বিশ্বাস বা বিবেকগত কারণে গান না গাওয়ার মৌলিক সাংবিধানিক অধিকার এই আদেশের ফলে খর্ব হচ্ছে কি না, তা গভীরভাবে বিচার করে দেখা প্রয়োজন। এই বিষয়ে কেন্দ্রকে আগামী দুই সপ্তাহের মধ্যে…

উৎসবের আবহে রাজ্যজুড়ে বিজেপির নারী শক্তি সম্মান

শিবনাথ দাস : আসন্ন দুর্গাপুজো এবং কালীপুজোর উৎসবের আবহকে আরও বর্ণময়, রঙিন ও অর্থবহ করে তুলতে এক বিশেষ সামাজিক উদ্যোগ গ্রহণ করল রাজ্য বিজেপি। উৎসবের এই পুণ্য মরশুমে সমাজের বিভিন্ন স্তরে স্বমহিমায় প্রতিষ্ঠিত অথচ প্রচারের আলো ও লোকচক্ষুর অন্তরালে থাকা নারীদের সম্মানিত করতে রাজ্যজুড়ে পালিত হতে চলেছে ‘নারী শক্তি সম্মান’ প্রদান কর্মসূচি। তৃণমূল স্তর পর্যন্ত এই কর্মসূচি সফল ভাবে রূপায়ণ করতে দলের রাজ্য নেতৃত্বের তরফে স্পষ্ট নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত সাংগঠনিক জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। দলীয় নির্দেশিকা অনুযায়ী স্পষ্ট জানানো হয়েছে, এই…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper