Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

উৎসবের আবহে রাজ্যজুড়ে বিজেপির নারী শক্তি সম্মান

0 549,027

শিবনাথ দাস : আসন্ন দুর্গাপুজো এবং কালীপুজোর উৎসবের আবহকে আরও বর্ণময়, রঙিন ও অর্থবহ করে তুলতে এক বিশেষ সামাজিক উদ্যোগ গ্রহণ করল রাজ্য বিজেপি। উৎসবের এই পুণ্য মরশুমে সমাজের বিভিন্ন স্তরে স্বমহিমায় প্রতিষ্ঠিত অথচ প্রচারের আলো ও লোকচক্ষুর অন্তরালে থাকা নারীদের সম্মানিত করতে রাজ্যজুড়ে পালিত হতে চলেছে ‘নারী শক্তি সম্মান’ প্রদান কর্মসূচি। তৃণমূল স্তর পর্যন্ত এই কর্মসূচি সফল ভাবে রূপায়ণ করতে দলের রাজ্য নেতৃত্বের তরফে স্পষ্ট নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত সাংগঠনিক জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। দলীয় নির্দেশিকা অনুযায়ী স্পষ্ট জানানো হয়েছে, এই সম্মানের জন্য কোনও হাইপ্রোফাইল তারকা, চেনা সেলিব্রিটি বা প্রভাবশালী ব্যক্তিত্বকে বিবেচনা করা হবে না। বরং সম্পূর্ণ গুরুত্ব দেওয়া হবে সমাজের মূল স্রোতে থেকেও প্রতিদিন লড়াই চালিয়ে যাওয়া সাধারণ অথচ গুরুত্বপূর্ণ অবদান রাখা মহিলাদের। বিশেষ করে প্রত্যন্ত ও পিছিয়ে পড়া পরিবারের সংগ্রামী নারী, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রান্তিক এলাকার মেধাবী ছাত্রী এবং যে সমস্ত আর্থ-সামাজিক ভাবে পিছিয়ে থাকা নারীর লড়াই সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে অথচ কোনও স্বীকৃতি মেলেনি, তাঁদেরই এই সম্মানের যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। এই প্রক্রিয়ায় আগ্রহীরা স্থানীয় পুজো কমিটির মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন, যা পরবর্তীতে স্থানীয় বিজেপি নেতৃত্বের যাচাই কমিটির মাধ্যমে স্ক্রুটিনি করে চূড়ান্ত করা হবে। এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিস্তারিত জানিয়ে বলেন, বিজেপি সবসময়ই নারীশক্তির প্রকৃত আরাধনা, সামাজিক প্রতিষ্ঠা ও সুরক্ষায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সংসদে এবং বিধানসভায় মহিলাদের জন্য ঐতিহাসিক তেত্রিশ শতাংশ আসন সংরক্ষণের মতো সুদূরপ্রসারী পদক্ষেপ কার্যকর করা সম্ভব হয়েছে। তিনি আরও যোগ করেন, বাঙালি সমাজ ও সংস্কৃতি চিরকালই মাতৃপ্রধান এবং মাতৃতান্ত্রিক মূল্যবোধের ধারক। তাই মাটির কাছাকাছি থাকা সমাজের এই নিঃশব্দ নায়িকাদের পুজোমণ্ডপের মঞ্চ থেকে যোগ্য মর্যাদা দেওয়ার এই মহতী উদ্যোগের শরিক হতে পেরে দল অত্যন্ত গর্বিত। জেলা ও মণ্ডল স্তরে এই কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper