Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চিনি-তেলের দামে অস্বস্তি,বাজারে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

0 99,184

শ্রীতমা ব্যানার্জী :বাজারে গেলেই পকেটে টান। চাল, ডাল, চিনি থেকে শুরু করে রান্নার তেল ও সবজি, প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। উৎসবের মরশুম পেরিয়েও বাজারদরের ঊর্ধ্বমুখী প্রবণতায় স্বস্তি নেই মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবার সক্রিয় হল রাজ্য প্রশাসন। কলকাতার একাধিক বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি।বুধবার সকালে শ্যামবাজার, কোলে মার্কেট-সহ শহরের একাধিক বাজারে পৌঁছে যান ইবি আধিকারিকরা। দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তাঁরা। চিনি, ভোজ্যতেল এবং বিভিন্ন শাকসবজির বর্তমান দাম সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। পাইকারি বাজারে দাম বাড়ছে, নাকি খুচরো বাজারে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে, মূলত সেই বিষয়টিই খতিয়ে দেখছেন আধিকারিকরা।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপরতা

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বিশেষ করে চিনি ও সর্ষের তেলের ক্রমবর্ধমান দাম নিয়ে প্রশাসনকে সতর্ক করেছিলেন তিনি।বাজারদর নিয়ন্ত্রণে রাখতে প্রতি সপ্তাহে সচেতনতামূলক শিবির আয়োজনের নির্দেশও দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরই বাজারে নজরদারি বাড়াতে তৎপর হয়েছে প্রশাসন।ইবি আধিকারিকদের এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, শুধু পাইকারি বাজারে দাম বাড়লেই খুচরো বাজারে তার প্রভাব পড়ে না, অনেক ক্ষেত্রে খুচরো বিক্রির সময় অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগও ওঠে। ফলে কোথায় প্রকৃতপক্ষে দাম বাড়ছে, তার উৎস খুঁজে বের করাই এই নজরদারির অন্যতম উদ্দেশ্য।

স্বস্তির অপেক্ষায় সাধারণ ক্রেতারা

বাজারে নিত্যপণ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি চাপে পড়েন সাধারণ ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলি। প্রতিদিনের রান্নার খরচ সামলাতে গিয়ে সংসারের অন্যান্য খাতে কাটছাঁট করতে হচ্ছে বহু পরিবারকে। বিশেষ করে চিনি ও রান্নার তেলের মতো নিয়মিত ব্যবহৃত সামগ্রীর দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে মাসিক বাজেটে।তবে শুধু বাজারে অভিযান চালালেই যে মূল্যবৃদ্ধি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে, এমনটা নয়। সরবরাহ ব্যবস্থা, পাইকারি বাজারের দর এবং মজুত পরিস্থিতির উপরও নজর রাখা জরুরি। প্রশাসনের এই তৎপরতার ফলে বাজারদরে কতটা পরিবর্তন আসে, এখন সেদিকেই তাকিয়ে শহরবাসী।নজরদারি ও তদন্তের পাশাপাশি ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়ানোর উপরও জোর দিচ্ছে প্রশাসন। শেষ পর্যন্ত এই অভিযানে বাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কতটা আটকানো যায়, সেটাই এখন বড় প্রশ্ন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper