Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কালীঘাটে পুজো দিয়ে নববর্ষের প্রার্থনা মমতার

0 7,198,342,821

চড়া রোদ আর ভোটের প্রচারের ক্লান্তি সরিয়ে রেখেই বাংলা নববর্ষের প্রাক্কালে কালীঘাট মন্দিরে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে আদি গঙ্গাপাড়ের মন্দিরে পুজো দেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যের মানুষের মঙ্গল কামনার পাশাপাশি দেশ ও বিশ্বের সমস্ত মানুষের সুস্থতা ও শান্তি প্রার্থনা করেছেন তিনি।
এদিন একাধিক নির্বাচনী জনসভা সেরে সন্ধ্যায় মন্দিরে পৌঁছান মুখ্যমন্ত্রী। পরনে ছিল সাদা শাড়ি, কাঁধে উত্তরীয়। গর্ভগৃহে ঢুকে ভক্তিভরে কালী মায়ের আরাধনা করেন তিনি। মায়ের চরণে শাড়ি ও মালা অর্পণ করে মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিশেষ পুজো দেন। এরপর নিজের হাতে মায়ের আরতিও করেন। মন্দির চত্বরে দাঁড়িয়েই মমতা সকলকে আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলার প্রতিটি পরিবার তো বটেই, বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রার্থনা করেছি। মা সকলকে শক্তি দিক, ভক্তি দিক। সকলে ভালো থাকুন।”
পুজো চলাকালীন মন্দিরের আচার-রীতি নিয়েও বেশ সচেতন দেখায় মুখ্যমন্ত্রীকে। দেবীর অঙ্গে চড়ানো শাড়ি নিয়ে মন্দির কর্তৃপক্ষকে তিনি পরামর্শ দেন, যেন সেই শাড়িগুলো ফেলে না দিয়ে গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এতে মানুষের সেবাও হবে এবং বস্ত্রের অপচয়ও কমবে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পুজো কেবল ধর্মীয় উপাচার নয়, বরং উত্তরবঙ্গের ‘ঝোড়ো’ সফরের আগে নিজের আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ও বটে। আগামীকাল নববর্ষের দিন থেকেই তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে উত্তরবঙ্গে। ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ইসলামপুরে জনসভা এবং শিলিগুড়ি ও চালসায় মেগা রোড শো করবেন তিনি। সেই ব্যস্ততার আবহেই নতুন বছরের শুরুর আগে আশীর্বাদ নিতে কালীঘাটে এলেন মমতা। এদিন মুখ্যমন্ত্রীকে দেখতে মন্দির চত্বরে উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। পুজো সেরে বেরিয়ে আসার সময় হাত জোড় করে সবাইকে নমস্কার জানান তিনি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper